২৭ ফেব্রুয়ারী ২০২৩, ৩:২৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ঢাকায় রাশিয়ান হাউসে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ঢাকায় রাশিয়ান হাউসের অধিভুক্ত প্রতিষ্ঠান সেরোভ একাডেমী অব ফাইন আর্টসের সঙ্গে যৌথভাবে “আমার নিজের দেশের ভাষা” শীর্ষক শিশুদের চিত্রকর্ম কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় একাডেমীর ৭০ জন সদস্য অংশ নেয় এবং তাদের সার্টিফিকেট প্রদান করা হয়। এছাড়াও আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট একটি ভাষা সভার আয়োজন করে। যেখানে বাংলাদেশের শিক্ষামন্ত্রী ড. দীপু মনি এমপি এবং বিভিন্ন সাংস্কৃতিক ও ভাষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বক্তারা তাদের মাতৃভাষায় বক্তৃতা দেন।

ঢাকায় রাশিয়ান হাউসের পরিচালক ম্যাক্সিম দোব্রোখোতভ সকল ভাষা শহীদদের বিশেষ করে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের তরুণ ছাত্রদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন, যারা ১৯৫২ সালের এই দিনে বাংলাকে তৎকালীন পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসাবে প্রতিষ্ঠার জন্য তাদের মহান আত্মত্যাগ করেছিলেন।

তিনি আরও স্মরণ করিয়ে দেন যে ভাষা আন্দোলন বাঙালি জাতিকে ১৯৭১ সালে জাতীয় স্বাধীনতা অর্জন পর্যন্ত অন্যায় ও শোষণের বিরুদ্ধে লড়াই করতে অনুপ্রাণিত করেছিল।

তাছাড়া, ইউনেস্কো ভাষাগত ও সাংস্কৃতিক বৈচিত্র্যের প্রচারের জন্য ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে ঘোষণা করেছে। বিজ্ঞপ্তি।

আরও পড়ুনঃ টরেন্টোয় সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি নিহত

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুদ্ধ পরিস্থিতি অবনতির আশঙ্কায় বিশ্ব অর্থনীতিতে ধাক্কার সতর্কবার্তা: আইএমএফ

উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যানের ওপর হামলা, সোস্যাল মিডিয়ায় নিন্দার ঝড়

ভারতের আধিপত্যে প্রশ্নের মুখে বিশ্ব ক্রিকেট, মোস্তাফিজ ইস্যুতে সমালোচনা

কমলগঞ্জে দিনভর নানা আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ১৪৩৩ উদযাপিত হয়

বড়লেখায় বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা

নিউইয়র্কে বৈশাখী উৎসব: “ABCH পটলাক পান্তা ইলিশ”-এ প্রবাসীদের মিলনমেলা

কানাডার এমপি হলেন বাংলাদেশি বংশোদ্ভূত ডলি বেগম

হরমুজ প্রণালি অবরোধে যুক্তরাষ্ট্রকে সমর্থন দেবে না ন্যাটো

যিশু খ্রিস্টের সঙ্গে নিজের তুলনা টানলেন ট্রাম্প

কমলগঞ্জে উন্নয়নের জোয়ার: ৩ টি সড়ক ও ১টি খাল খনন কাজের উদ্বোধন

১০

গেম খেলার দক্ষতাই চাকরি! বিমান নিয়ন্ত্রণে নতুন ভাবনা যুক্তরাষ্ট্রের

১১

সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র জমা দিলেন রাহেনা বেগম

১২

জাহাজ চলাচলে নতুন বিধি, হরমুজ ঘিরে ট্রাম্পের ঘোষণা

১৩

নাগরিকত্ব নীতিতে কড়াকড়ি, জন্মসূত্রের সুবিধা বন্ধে ট্রাম্প

১৪

মার্কিন–ইরান বৈঠক পৌঁছেছে গুরুত্বপূর্ণ পর্যায়ে

১৫

ইরান–যুক্তরাষ্ট্র বৈঠক: আলোচনায় পাঁচ বড় প্রশ্ন

১৬

কৃষি খাতের উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে- নাসির উদ্দিন মিঠু এমপি

১৭

কমলা হ্যারিস কি নামছেন ২০২৮ প্রেসিডেন্ট নির্বাচনে

১৮

আইপিএলের মাঝে হঠাৎ অবসরের ঘোষণা রশিদ খানের

১৯

মিত্রদের দায়-দায়িত্ব নিয়ে ন্যাটো প্রধানের সামনে ট্রাম্পের বার্তা

২০