১৯ জানুয়ারী ২০২৩, ৪:৪০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সাংস্কৃতিক ব্রত, সাংস্কৃতিক শিল্পের সমৃদ্ধি ও বিকাশ

সংস্কৃতি হল একটি জাতির আধ্যাত্মিক জীবন। সাংস্কৃতিক আত্মবিশ্বাস আরও মৌলিক, বিস্তৃত ও গভীর; একটি দেশ বা জাতির উন্নয়নে সবচেয়ে মৌলিক, গভীরতম ও সবচেয়ে দীর্ঘস্থায়ী শক্তি।

চীনা কমিউনিস্ট পার্টি (সিপিসি’র) কুড়িতম জাতীয় কংগ্রেসে সাধারণ সম্পাদক সি চিন পিংয়ের উপস্থাপিত প্রতিবেদনে জাতীয় উন্নয়নের দৃষ্টিকোণ থেকে ‘সাংস্কৃতিক আত্মবিশ্বাস ও আত্ম-উন্নয়ন এবং সমাজতান্ত্রিক সংস্কৃতির নতুন গৌরব প্রতিষ্ঠা’-কে প্রধান কাজ হিসেবে চিহ্নিত করা হয়।

প্রতিবেদনে জাতীয় পুনরুজ্জীবন এবং ‘সাংস্কৃতিক ব্রত ও সাংস্কৃতিক শিল্পের বিকাশের’ জন্য একটি মৌলিক দিক্-নির্দেশনা দেওয়া হয়েছে।

সাংস্কৃতিক ব্রত ও সাংস্কৃতিক শিল্পের বিকাশ সমাজতান্ত্রিক সংস্কৃতির বিকাশ এবং চীনা বৈশিষ্ট্যসম্পন্ন সমাজতন্ত্রকে সমুন্নত ও বিকাশের জন্য সহায়ক। এটি জনগণের সাংস্কৃতিক চাহিদা আরও ভালভাবে মেটাতে এবং একটি উন্নত জীবনের জন্য জনগণের নতুন প্রত্যাশা পূরণেও সহায়ক। চীনা কমিউনিস্ট পার্টির ১৮তম জাতীয় কংগ্রেসেও সাংস্কৃতিক কর্মকাণ্ডের ওপর অত্যন্ত গুরুত্ব দেওয়া হয় এবং এ সংক্রান্ত বেশ কয়েকটি বড় সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

চীনা বৈশিষ্ট্যসম্পন্ন সমাজতান্ত্রিক সংস্কৃতির সমৃদ্ধি ও বিকাশের কথা সিপিসি’র কুড়িতম জাতীয় কংগ্রেসের প্রতিবেদনেও সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।

একটি আধুনিক সমাজতান্ত্রিক দেশ গড়ার নতুন যাত্রায়, ফ্যাশনে নেতৃত্বদান, জনগণকে শিক্ষিত করা, ও সমাজের সেবায় সংস্কৃতির ভূমিকা অনস্বীকার্য। যদি কোনো দেশের সাংস্কৃতিক উদ্ভাবন ও সৃষ্টির ক্ষমতা যথেষ্ট শক্তিশালী না হয় এবং সাংস্কৃতিক পণ্য ও পরিষেবার সংখ্যা ও মান কম হয়, তবে সেই দেশের পক্ষে আন্তর্জাতিক মর্যাদা ধরে রাখা কঠিন।

জনগণের সাংস্কৃতিক অধিকার এবং স্বার্থ রক্ষা করার, মানুষের জীবনযাত্রার মান উন্নত করার এবং সাংস্কৃতিক বিকাশের ত্রুটিসমূহ দূর করার জন্য গণ সাংস্কৃতিক পরিষেবার বিকাশ জরুরি।

সিপিসি’র ১৮তম জাতীয় কংগ্রেসের পর থেকে, প্রেসিডেন্ট সিকে নিয়ে পার্টির কেন্দ্রীয় কমিটি স্পষ্টভাবে জনসাধারণের সাংস্কৃতিক পরিষেবার স্তরের উন্নতির প্রয়োজনীয়তা তুলে ধরেছে। এর পর পাবলিক কালচারাল সার্ভিস গ্যারান্টি আইন এবং পাবলিক লাইব্রেরি আইন প্রণয়ন ও প্রয়োগ করা হয়। সিপিসি কেন্দ্রীয় কমিটির সাধারণ কার্যালয় এবং রাজ্য পরিষদের সাধারণ কার্যালয় ‘আধুনিক পাবলিক কালচারাল সার্ভিস সিস্টেমের নির্মাণকে ত্বরান্বিত করার বিষয়ে মতামত’ জারি করেছে। ‘ন্যাশনাল বেসিক পাবলিক কালচারাল সার্ভিস গাইডেন্স স্ট্যান্ডার্ডস (২০১৫-২০২০)’-এর মতো ডকুমেন্ট চীনের পাবলিক কালচারাল সার্ভিস সিস্টেম নির্মাণকে প্রচার করেছে।

সাংস্কৃতিক ঐতিহ্য যেমন সাংস্কৃতিক ধ্বংসাবশেষ, প্রাচীন বই এবং অস্পষ্ট সাংস্কৃতিক ঐতিহ্য চীনের চমৎকার ঐতিহ্যবাহী সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ বাহক এবং সমগ্র মানবজাতির সাধারণ সম্পদ। সিপিসি’র ১৮তম জাতীয় কংগ্রেসের পর থেকে, প্রেসিডেন্ট সি-কে কেন্দ্র করে পার্টির কেন্দ্রীয় কমিটি বর্তমান সময়ে সাংস্কৃতিক ঐতিহ্যের সুরক্ষাকাজকে গুরুত্ব দিয়েছে। ধ্বংসাবশেষ সংরক্ষণের কাজ, বিপ্লবী সাংস্কৃতিক অবশেষ সংরক্ষণের কাজ, এবং অস্পষ্ট সাংস্কৃতিক ঐতিহ্যের সুরক্ষাকাজ দেশে সুষ্ঠুভাবে চলছে।

আধুনিক সাংস্কৃতিক শিল্পব্যবস্থা এবং সাংস্কৃতিক বাজারব্যবস্থা সমাজতান্ত্রিক বাজার অর্থনীতির গুরুত্বপূর্ণ উপাদান। এটি জাতীয় অর্থনীতির উন্নয়নে এবং জনগণের সাংস্কৃতিক চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সিপিসি’র ১৮তম জাতীয় কংগ্রেসের পর থেকে, প্রেসিডেন্ট সি-কে কেন্দ্র করে পার্টির কেন্দ্রীয় কমিটি সাংস্কৃতিক শিল্পের বিকাশের ওপর অত্যন্ত গুরুত্ব দিয়েছে। সি জোর দিয়ে বলেছেন, সাংস্কৃতিক শিল্পের উচ্চ-মানের উন্নয়ন, আধুনিক সাংস্কৃতিক শিল্পব্যবস্থা ও বাজারব্যবস্থার উন্নতি, বিভিন্ন সাংস্কৃতিক বাজারের স্টেক হোল্ডারদের বিকাশ, নতুন সাংস্কৃতিক বিন্যাস ও সাংস্কৃতিক ব্যবহারের মডেল তৈরি করা প্রয়োজন।

সংস্কৃতি হল পর্যটনের প্রাণ, এবং পর্যটন হল সংস্কৃতির বাহক। দুটি অবিচ্ছেদ্য এবং দুটির মধ্যে একটি প্রাকৃতিক সংযোগ রয়েছে। সাংস্কৃতিক ব্রত, সাংস্কৃতিক শিল্প এবং পর্যটনের সমন্বিত উন্নয়নের প্রচার একটি গুরুত্বপূর্ণ কৌশলগত সিদ্ধান্ত, যা পার্টির কেন্দ্রীয় কমিটি নিয়েছে। পার্টি ও দেশের সামগ্রিক পরিস্থিতির উপর ভিত্তি করে এক্ষেত্রে নতুন প্যাটার্ন গ্রহণ করা হয়েছে। সি চিন পিং সংস্কৃতি ও পর্যটনের সমন্বিত বিকাশের উপর এক ধারাবাহিক বক্তৃতা দিয়েছেন।

তিনি বলেছেন, সাংস্কৃতিক শিল্প ও পর্যটন শিল্প অবিচ্ছেদ্য। আমাদের অবশ্যই পর্যটন শিল্পের বিকালে নিজস্ব সংস্কৃতিকে ব্যবহার করার উপর জোর দিতে হবে। সংস্কৃতি ও পর্যটনের সমন্বিত বিকাশ জরুরি।

(ওয়াং হাইমান ঊর্মি, সাংবাদিক, বাংলা বিভাগ, চায়না মিডিয়া গ্রুপ, বেইজিং চীন।)

আরও পড়ুনঃ ‘চীনের সঙ্গে আর্থ-বাণিজ্যিক সহযোগিতা জোরদার করার প্রত্যাশায় রয়েছে বিভিন্ন দেশ’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হ্যামট্রামিকের প্রথম বাংলাদেশি মেয়র হিসেবে শপথ নিলেন মুহিত মাহমুদ

১

ট্রাম্পের সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টে মোদির নাম প্রচারে মাসে ৭৫ হাজার ডলার দিত ভারত

২

চীনা ‘গুপ্তচরের’ সঙ্গে সম্পর্কের কথা স্বীকার এনভিডিয়া সিইওর, তদন্ত শুরু

৩

মধ্যবর্তী নির্বাচনে হারের কারণ হিসেবে অভিবাসন নীতিকে দায়ী করলেন ট্রাম্প

৪

হোয়াইট হাউসের নেতৃত্বে পরিবর্তন, চিফ অব স্টাফ হলেন স্টিফেন মিলার

৫

যুক্তরাষ্ট্রের নির্বাচনে আইপ্যাকের ব্যয় ৮৪ মিলিয়ন ডলার, ৫৫ মিলিয়নই বিফলে

৬

বৈশ্বিক শেয়ারবাজারে বড় ধস, যুক্তরাষ্ট্রে ক্ষতি ২.৫ ট্রিলিয়ন ডলার

৭

আটক অভিবাসীদের অবস্থান প্রকাশে বাধা, ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে চার সংস্থার মামলা

৮

কংগ্রেসে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাম্প কি শুল্ক ও অভিবাসন নীতি ধরে রাখতে পারবেন?

৯

বিজয় ভাষণে জেডি ভ্যান্সকে কেন ‘হাবিবি’ বললেন আবদুল আল-সাঈদ

১০

মিশিগানে বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির নতুন কমিটির অভিষেক ১৫ নভেম্বর

১১

মার্কিন মধ্যবর্তী নির্বাচনে নতুন ইতিহাস গড়লেন ১০ প্রার্থী

১২

গ্রিনকার্ড ও ওয়ার্ক পারমিটের আবেদনে কঠোর হচ্ছে ইউএসসিআইএস

১৩

স্পিকার পদে কৃষ্ণাঙ্গ নেতৃত্ব, নতুন ইতিহাসের অপেক্ষায় যুক্তরাষ্ট্র

১৪

‘ট্রাম্পই এখনো প্রেসিডেন্ট’, সোশ্যাল মিডিয়ায় হোয়াইট হাউস

১৫

মার্কিন কংগ্রেসে নিয়ন্ত্রণ পেয়ে ডেমোক্র্যাটদের সামনে যেসব সুযোগ

১৬

কমলগঞ্জে প্রবাসীর বাড়িতে চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্য, ক্ষতি ৩ লাখ টাকা

১৭

সহজে পালনীয় নবীজির ২০টি সুন্নত

১৮

নিত্যজীবনের ১০টি অবহেলিত সুন্নত

১৯

মার্কিনকর্মীদের সৌদি আরব ছাড়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের

২০