২০ সেপ্টেম্বর ২০২২, ৬:২৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ইউরোপে ভ্রমণের জন্য সেরা স্থান

শীতের সময় ইউরোপ ভ্রমণের জন্য বেশ কিছু জনপ্রিয় স্থান রয়েছে । এসব স্থান ভ্রমণকারীর ভ্রমণকে নতুন অভিজ্ঞতা দিয়ে থাকে। চলুন জেনে নেওয়া যাক ।

প্রাগ, চেক প্রজাতন্ত্র
চেক রাজধানী প্রাগ শহরটি ইউরোপের অন্যতম জনপ্রিয় স্থান । পুরানো ঐতিহ্য, আর্কিটেকচার এবং সংস্কৃতির এই শহরে প্রতি শীত মৌসুমে হাজার হাজার দর্শনার্থী ভিড় করে।

নুরেমবার্গ, জার্মানি
নুরেমবার্গ জার্মানির সেরা শহরের একটি এবং বিখ্যাত ক্রিসমাস মার্কেটের শহর। মধ্যযুগীয় পুরানো এই শহরটি ভ্রমণকারীদের কাছে স্বপ্নের শহর হিসেবে মনে হয়। এখানে অবকাশ যাপনের সুব্যবস্থা আছে।

বুদাপেস্ট, হাঙ্গেরি
সাম্প্রতিক বছরগুলিতে হাঙ্গেরিয়ান রাজধানী বুদাপেস্ট শহরটি একটি দুর্দান্ত ভ্রমণ গন্তব্য হিসেবে স্বীকৃতি পেয়েছে। শীতকাল স্থানটিতে ভ্রমণের উত্তম সময়। এখানকার চমৎকার ভবনগুলি ভ্রমণকারীদের বিমোহিত করে।

বার্সেলোনা, স্পেন
বার্সেলোনা সংস্কৃতির শহর। শহরটির শীতকালে ভ্রমণ উপযোগী। অবকাশ যাপনের জন্য এখানে প্রতিবছর শীত মৌসুমে হাজার হাজার ভ্রমণকারী একত্রিত হয়।

শীতকালে বার্সেলোনা ঘুরে দেখার বিশেষ সুবিধা রয়েছে। শহরটি ইউরোপের অন্য স্থানের তুলনায় বেশ উষ্ণ, এখানে সময় কাটানো বেশ আরামদায়ক। এজন্য শীতকালে এখানে পর্যটক সংখ্যা খুব বেশি হয়।

কোপেনহেগেন, ডেনমার্ক
ডেনমার্কের কোপেনহেগেন শহরটি দেখার জন্য শীত মৌসুম সবথেকে উপযুক্ত সময়। এ সময় এখানে মোটামুটি উষ্ণ আবহাওয়া বিরাজ করে।

কোপেনহেগেনে সেরা জিনিসগুলির মধ্যে একটি টিভোলি গার্ডেন বিনোদন পার্ক যা শীতকালে বেশি আনন্দদায়ক।

ভেনিস, ইতালি
ভেনিস শহরটি জনপ্রিয় কয়েকটি ভ্রমণকেন্দ্রের মধ্যে অন্যতম। শীতকালে ভেনিসে ভ্রমণের মাধ্যমে এখানকার মনোরম পরিবেশ উপভোগ করা যায়। আপনি এখানকার খাল ধরে নৌকায় ঘুরে বেড়াতে পারবেন।
তাছাড়া এখানে আছে ব্যস্ত জীবনের যান্ত্রিক যন্ত্রণা থেকে একটু বিরতির জন্য আদর্শ পরিবেশ। সর্বোপরি এই শহরটির উষ্ণ আবহাওয়া এবং অনাবিল পরিবেশ অবকাশ যাপনের জন্য ভ্রমণকারীদের প্রথম পছন্দ ।

আমস্টারডাম, নেদারল্যান্ডস
আমস্টারডাম শহর দেখার জন্য বছরের যেকোনো সময়ই ভাল, তবে শীতকালে এখানে বেশী ভ্রমণকারী এসে থাকে।

নেদারল্যান্ডসের এই জনপ্রিয় জায়গাটির মনোরম সৌন্দর্য ভ্রমণকারীর মুগ্ধ করে। এটি সমৃদ্ধ সংস্কৃতির শহর, যেখানে বিশ্বমানের যাদুঘর এবং আর্ট গ্যালারী রয়েছে। প্রতিবছর শীতের সময় এখানে অবকাশ যাপনের জন্য ভ্রমণকারীরা ভিড় করে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জলবায়ু দুর্যোগে শিক্ষার সংকট, ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৭ লাখ শিশু

মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া সমাজী

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে বাড়ছে ফি, আবেদনকারীদের গুনতে হবে অতিরিক্ত অর্থ

মিশিগানে ষ্টেট রিপ্রেজেন্টেটিভ প্রার্থী মাহবুব খানের সাথে কমিউনিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগানের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৮ জুন

দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

৫ কোটি ২ লাখ অভিবাসী নিয়ে নতুন চিত্র যুক্তরাষ্ট্রের জনসংখ্যায়

ট্রাম্পের ব্যবহারের জন্য নতুন বিলাসবহুল এয়ার ফোর্স ওয়ান

বিদেশি বংশোদ্ভূত আমেরিকানদের নাগরিকত্ব বাতিলের উদ্যোগ জোরদার

গৃহস্থ ও প্রবীণদের আর্থিক স্বস্তিতে নিউইয়র্কের ২ বিলিয়ন ডলারের উদ্যোগ

১০

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ

১১

২৫০ বছর টিকবে কি যুক্তরাষ্ট্র? প্রশ্ন তুলেছেন ৩৮% মার্কিনি

১২

মিশিগানে সাবেক এমপি ফরিদ চৌধুরী সরণে দোয়া মাহফিল সম্পন্ন

১৩

ফ্রিল্যান্সিংয়ের নামে ফাঁদ প্রতারকের টোপে পড়ে সর্বস্ব খোয়াচ্ছেন তরুণ-তরুণীরা

১৪

প্রথমবারের মতো ভ্যাকসিন তৈরি করল এআই, রোগ প্রতিরোধে নতুন আশা

১৫

চার্জে দিয়ে মোবাইল ফোন ব্যবহার করা কতটা নিরাপদ?

১৬

আদালতের সিদ্ধান্তের পর কেনেডি সেন্টার থেকে বাদ ট্রাম্পের নাম

১৭

মিশিগানে ষ্টেট রিপ্রেজেন্টেটিভ প্রার্থী সীমা আহমেদ’র সংবাদ সম্মেলন

১৮

সোশ্যাল সিকিউরিটি সংকটে নিউইয়র্কে বাড়ছে অবসরপ্রাপ্তদের উদ্বেগ

১৯

পাঁচ বছরে সর্বোচ্চ, মার্কিন নাগরিকত্ব ছাড়লেন প্রায় ৫ হাজার মানুষ

২০