বাংলা সংবাদ ডেস্ক
৩০ অগাস্ট ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

অভিবাসন কার্যক্রমে আইসকে স্থানীয় পুলিশের সহযোগিতা বন্ধ নিউইয়র্কে

নিউইয়র্ক অঙ্গরাজ্যে ফেডারেল অভিবাসন কর্তৃপক্ষ ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের (আইস) সঙ্গে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ২৮৭(জি) চুক্তি নিষিদ্ধের নতুন আইন কার্যকর হয়েছে। মঙ্গলবার থেকে পুলিশ বিভাগ ও শেরিফের কার্যালয়গুলোকে আইসের সঙ্গে এ ধরনের আনুষ্ঠানিক সহযোগিতা বন্ধ করতে হয়েছে।

 

গভর্নর ক্যাথি হোকুল এক সংবাদ সম্মেলনে বলেন, স্থানীয় অর্থায়নে পরিচালিত পুলিশ বাহিনীকে আর ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতি বাস্তবায়নে ব্যবহার করা যাবে না। তবে আইস ফেডারেল অভিবাসন আইন নিজস্বভাবে প্রয়োগ করতে পারবে।

 

নতুন আইনের ফলে অভিবাসনসংক্রান্ত দেওয়ানি বিষয়ে আইসকে স্থানীয় পুলিশের ওপর নির্ভর না করে স্বাধীনভাবে কার্যক্রম পরিচালনা করতে হবে। তবে কোনো ব্যক্তি স্থানীয় বা অঙ্গরাজ্যের কোনো প্রকৃত অপরাধে জড়িত থাকলে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আইসকে সহযোগিতা করতে পারবে। ১৯৯৬ সালে চালু হওয়া ২৮৭(জি) কর্মসূচির আওতায় স্থানীয় ও অঙ্গরাজ্য পুলিশের কর্মকর্তারা আইসের পক্ষে নির্দিষ্ট অভিবাসন আইন প্রয়োগ, আটক ও গ্রেপ্তারের কাজে যুক্ত হতে পারতেন।

 

নতুন আইন নিয়ে অবশ্য নিউইয়র্কের কিছু এলাকায় আপত্তি রয়েছে। রেনসেলার কাউন্টি ২০১৮ সাল থেকে ২৮৭(জি) কর্মসূচিতে অংশ নিয়ে আসছিল। কাউন্টির কর্মকর্তারা দাবি করেছেন, জননিরাপত্তার জন্য এ কর্মসূচি গুরুত্বপূর্ণ। তারা নতুন আইনকে চ্যালেঞ্জ করে ফেডারেল আদালতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

 

অন্যদিকে, আইনটির সমর্থকদের মতে, স্থানীয় পুলিশকে ফেডারেল অভিবাসন কার্যক্রমে যুক্ত করলে অভিবাসী সম্প্রদায়ের মধ্যে পুলিশের প্রতি আস্থা কমে যেতে পারে। নতুন আইন স্থানীয় পুলিশের মূল দায়িত্ব—অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করার—দিকে আরও বেশি মনোযোগ দেওয়ার সুযোগ তৈরি করবে। নিউইয়র্কে অভিবাসন নীতি নিয়ে অঙ্গরাজ্য সরকার ও ট্রাম্প প্রশাসনের মধ্যে চলমান মতবিরোধের মধ্যেই ২৮৭(জি) চুক্তি নিষিদ্ধের আইন কার্যকর হলো।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিবাসী অভিযানে রোবট কুকুর ব্যবহারের পরিকল্পনা আইসিইর

বিশেষজ্ঞদের বিচারে ‘নিকৃষ্ট প্রেসিডেন্ট’ নিজেকে সেরা দেখিয়ে ট্রাম্পের চার্ট

‘স্মৃতির পথে ৪৮ বছর’ সাংবাদিকতার  অনন্য দলিল -ভিসি ড. জহিরুল হক

এইচ-১বি ভিসাধারীদের চাকরি শেষে ৬০ দিন থাকার সুযোগ বাতিলের পথে ট্রাম্প প্রশাসন

অভিবাসন কার্যক্রমে আইসকে স্থানীয় পুলিশের সহযোগিতা বন্ধ নিউইয়র্কে

বড়লেখা সীমান্তে বিদেশি অস্ত্র ও মাদকসহ ভারতীয় নাগরিক আটক

নাগরিকত্ব আবেদনকারীদের বিষয়ে প্রতিবেশী ও কর্মস্থলে তদন্ত করতে পারবে USCIS

১৮ সেপ্টেম্বর থেকে যুক্তরাষ্ট্রে কার্যকর হচ্ছে নতুন ‘পাবলিক চার্জ’ নিয়ম

লেক অন্টারিওর নাম বদলে ‘লেক আমেরিকা’, ট্রাম্পের নতুন সিদ্ধান্ত

যুক্তরাষ্ট্রের শুল্কের জবাবে ৫০ শতাংশ পালটা শুল্ক কানাডার

১০

কিশোরদের সোশ্যাল মিডিয়া আসক্তির মামলা, ১৭ বিলিয়ন ডলারের সমঝোতা মেটার

১১

যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীবিরোধী অভিযানে প্রায় ৫০ হাজার গ্রেপ্তার

১২

২০২৭ সালে সোশ্যাল সিকিউরিটি ভাতা বাড়তে পারে ৩ দশমিক ৫ শতাংশ

১৩

মিশিগানে হবিগঞ্জ বৃন্দাবন কলেজের সাবেক ভিপি নজমুল আজিজকে সংবর্ধনা

১৪

বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট কার্যক্রম বন্ধ করল যুক্তরাষ্ট্র

১৫

যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড প্রত্যাশী বাংলাদেশিদের জন্য বড় সুখবর

১৬

মার্কিন নাগরিক স্বামী বা স্ত্রীর মৃত্যুর পর গ্রিন কার্ড পেতে ৬ শর্ত

১৭

যুক্তরাষ্ট্রে এইচ-১বি ভিসায় ১ লাখ ডলারের বেশি ফি আরোপের প্রস্তাব

১৮

২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিল করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

১৯

মিশিগানে ছাদিছ ২০২৬ শিক্ষার্থীদের সার্টিফিকেট, পাগড়ি ও বোরকা প্রদান সম্পন্ন

২০