জুয়েল খান
৫ অগাস্ট ২০২৬, ২:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আনন্দঘরে বিপুল আনন্দ

সন্ধ্যা আর রাতের আলিঙ্গনের মধ্যকালীন সময়টা।গ্রীষ্মের এই এই লম্বা দিনে সন্ধ্যাটা কিছুটা দেরিতে আগমনী বার্তা ঘোষণা করে। জুলাইর শেষ প্রান্তে প্রকৃতি যেন ধীরে ধীরে বদলে যেতে থাকে। এই সময়টা হালকা হিমেল হাওয়া দেহ মনকে সজীব করে দেয়। এই মুহূর্তে আনন্দঘরে কাংখিত অতিথির আগমনে যেন আনন্দঘর আলো ছড়ালো।

 

২৫ জুলাই রাতটা মিশিগানের সাহিত্যিক, সাংবাদিক ও সংস্কৃতিসেবীদের জন্য ছিল অন্যরকম এক রাত। সেদিন আনন্দঘরে অতিথি হয়ে আনন্দঘরকে আলোকিত করেছিলেন তৈমুর হোসেন বিপুল। সাবেক রাষ্ট্রপতির একান্ত সহকারী, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা। পদ, পদবীর চাইতে ব্যক্তি বিপুল তার ক্যারিশমাটিক চারিত্রিক গুণাবলী দিয়ে মুহূর্তেই মানুষের মনে জায়গা করে নেন পরম শ্রদ্ধা আর ভালবাসায়।

 

সেদিন শনিবার আনন্দঘরে তৈমুর হোসেন বিপুল কেক কেটে আনন্দ উৎসবের সূচনা করেন। সাংবাদিক জুয়েল খানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যের শুরুতেই তৈমুর হোসেন বিপুল উপস্থিত গুণীজনদের চমকে দিলেন। তিনি বললেন, এখানে সব চেয়ে অযোগ্য লোকটাকে কথা বলতে দেয়া হয়েছে। আর সব যোগ্য লোকগুলো কথা শুনছেন। এই একটি কথা উপস্থিত গুণীজনদের মনে দারুণভাবে স্পর্শ করে।

 

সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সংগীতশিল্পী শফিক রহমান দেশাত্মবোধক গানের মাধ্যমে শুরু হয় গানের এই আয়োজনের। গানের সূচনালগ্নে আবারও চমকে দিলেন তৈমুর হোসেন বিপুল। চেয়ার ছেড়ে ফ্লোরের কার্পেটে বসে পড়েন। হাতে তুলে নিলেন মন্দিরা। নিখুঁতভাবে মন্দিরা বাজিয়ে সবাইকে মুগ্ধ করেন বিপুল। গানের পিঠে গান গেয়ে চলেছেন শফিক রহমান। গানের ঝুলি যেন খুলে বসেছেন প্রবীণ এই শিল্পী। ধীরে ধীরে যেন সুরের ইন্দ্রজালে আচ্ছন্ন হয়ে পড়ছেন আনন্দঘরের সুধীজন।

 

 

তরুণ গায়ক সাঈদ আহমদ জনপ্রিয় কয়েকটি গান পরিবেশন করে সবার মাঝে মুগ্ধতা ছড়িয়ে দেন। গান পরিবেশন করেন ভার্জিনিয়া থেকে আনন্দ উৎসবে আসা খায়রুল খান। তবলায় সুর মেলান মিশিগানের জনপ্রিয় তবলা বাদক হৃষীকেশ দাস। গানের ফাঁকে যেন এতক্ষণ অপেক্ষায় ছিলেন অভিজ্ঞ যন্ত্রশিল্পী অসিত বরন চৌধুরী। তিনি গিটারে সুর তোলেন “একবার যেতে দেনা আমার ছোট্ট সোনার গায়”। অনেকে চোখ বুজে মাথা দুলিয়ে সুরের সাথে একাত্ম হয়ে যান। তারপর বাজালেন “বাউলা কে বানাইলো রে, হাছন রাজারে বাউলা কে বানাইলো রে”।

 

হঠাৎ করে আনন্দ উৎসবে আসেন নিউইয়র্ক থেকে আগত বাংলাদেশ কালচারাল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক, কবি বদরুজ্জামান রুহেল। তিনি গানের তালে তালে নৃত্য করে অনুষ্ঠানে বাড়তি আনন্দের উপলক্ষ এনে দেন। গানের ফাঁকে কবি সৈয়দ আসাদুজ্জামান সুহান অনুষ্ঠানের মধ্যেমনি তৈমুর হোসেন বিপুলকে একটি কবিতা আবৃত্তির অনুরোধ করলে “হে ছিল বিরহী” কবিতাটি আবৃত্তি করেন বিপুল। এত আবেগ দিয়ে কবিতাটি আবৃত্তি করেন, সবাই করতালি দিয়ে অভিনন্দিত করেন। কবিতা আবৃত্তি করেন গীতিকার ইশতিয়াক রূপু, সৈয়দ আসাদুজ্জামান সুহান ও অসিত বরন চৌধুরী।

 

 

আনন্দ আয়োজনে উপস্থিত ছিলেন নিউইয়র্কের বিশিষ্ট কমিউনিটি নেতা, সাহিত্যিক আহবাব চৌধুরী খোকন, রাজনীতিবিদ গোলাম মোস্তফা খান, কবি ইশতিয়াক রূপু, কবি বদরুজ্জামান রুহেল, বাংলা সংবাদ-এর সম্পাদক ও প্রকাশক এবং যমুনা টেলিভিশনের যুক্তরাষ্ট্র সিনিয়র প্রতিনিধি ইকবাল ফেরদৌস, ডিবিসি টেলিভিশনের মিশিগান প্রতিনিধি আশিক রহমান, টিবিএন টেলিভিশনের মিশিগান প্রতিনিধি টি আর সোহেল, চ্যানেল আই মিশিগান প্রতিনিধি ফয়ছল আহমদ মুন্না, কবি সৈয়দ আসাদুজ্জামান সুহান, সমাজকর্মী সেবুল মিয়া, নাট্যকর্মী রেজাউল করিম রায়হান, নাট্যকর্মী সৈয়দ তায়েফুজ্জামান, চেয়ারম্যান ডালিম, সংগীতশিল্পী আহসান উদ্দিন শুভন, সাঈদ আহমদসহ আরো অনেকে।

 

ধীরে ধীরে রাত গভীর হচ্ছে। আনন্দঘরে উপস্থিত গুণীজনরা কয়েক ঘণ্টা সুরের ইন্দ্রজালে বিমোহিত থাকলেও সকল আলো কেড়ে নেন তৈমুর হোসেন বিপুল। তার অসাধারণ ব্যক্তিত্ব, আন্তরিকতা, আর বিনয় দিয়ে মন জয় করে নিলেন সবার। একরাশ মুগ্ধতা নিয়ে সবাই ঘরে ফিরে গেলেন। আনন্দঘরের বিপুল আনন্দ যেন হয়ে উঠলো বিপুলময়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরাইল ইস্যুতে অবস্থান, যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ায় কি প্রভাব পড়বে

চাঁদের বুকে আছড়ে পড়ল ইলন মাস্কের প্রতিষ্ঠানের রকেট

আনন্দঘরে বিপুল আনন্দ

‘জুলাইকার’ এই বিতর্কের জন্য আদালত থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই যোদ্ধাদের যথাযথ মর্যাদা দেওয়া না হলে সেটা জাতির জন্য লজ্জার হবে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

মিশিগানে ডেমোক্র্যাট সিনেট প্রাইমারিতে জয়ী আবদুল আল-সাইয়েদ, ব্যর্থ কোটি কোটি ডলারের প্রচারণা

মিশিগানে দক্ষিণ সুরমা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বনভোজন অনুষ্ঠিত

বিশ্বজুড়ে কূটনৈতিক পুনর্বিন্যাস, ৫ অঞ্চলে মিশন বন্ধ করছে যুক্তরাষ্ট্র

মিশিগানে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির বনভোজনে প্রাণের উচ্ছ্বাস

মিশিগানে ডেমোক্র্যাটদের প্রাইমারিতে আল-সাইয়েদকে হারাতে কেন এত মরিয়া ইসারায়েলি লবি এআইপ্যাক

১০

মুনা দাওয়াহ কনফারেন্স ২০২৬ সম্পর্কে প্রেস ব্রিফিং

১১

শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান

১২

যুক্তরাষ্ট্রকে ছাড়ে বাধ্য করতে কোন কৌশলে ওয়াশিংটনের ওপর চাপ বাড়াচ্ছে ইরান

১৩

ট্রাম্প অর্গানাইজেশনের হিসাব বন্ধের কারণ জানাল ক্যাপিটাল ওয়ান

১৪

মুক্তিযোদ্ধাদের তালিকা তৈরিতে সহযোগিতায় আগ্রহী যুক্তরাষ্ট্র

১৫

নিউইয়র্কে বড়লেখাবাসীর মিলনমেলা বড়লেখা সামাজিক ও সাংস্কৃতিক সমিতির বার্ষিক বনভোজন

১৬

ওয়াশিংটন ডিসিতে ছাড়া হচ্ছে ৬ লাখ মশা

১৭

যুক্তরাষ্ট্রের শ্রেণিকক্ষে রোবট শিক্ষক আনার সিদ্ধান্তে ক্ষুব্ধ শিক্ষকেরা

১৮

ফিফার নতুন সভাপতি নিয়ে জল্পনা, আলোচনার কেন্দ্রবিন্দুতে সম্ভাব্য প্রার্থীরা

১৯

ব্রাজিলের তিন বোনের সম্মিলিত বয়স ৩১৬ বছর, দীর্ঘায়ুর রহস্য নিয়ে চলছে গবেষণা

২০