মিশিগানে বর্ণাঢ্য আয়োজন আর উৎসব মুখর পরিবেশে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি’র বার্ষিক বনভোজন ২ আগস্ট রবিবার বাংলা টাউন খ্যাত ডেট্রয়েট এর জেইন ফিল্ডে অনুস্টিত হয়। বনভোজনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি’র প্রধান উপদেষ্টা জামিল মর্তুজা।
ময়নুল ইসলাম রাফি ও ছাইফুর রহমানের যৌথ সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন উপদেষ্টা আকমল খান,প্রবীর রায়,মিনহাজ আহমেদ ,শামসুল হক, সাবিনা আক্তার। বনভোজনে নানা পদের খাবারের পাশাপাশি খেলাধুলায় পৃথকভাবে অংশ নেন নারী পুরুষ ও শিশুরা।বিশেষ করে নারীরা মিউজিক্যাল পিলো ,চেয়ার সেটিং প্রতিযোগিতায় অংশ নেন।

পুরুষরা ফুটবল খেলার পাশাপাশি রশিটানাটানি খেলায় মেতে উঠেন। ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি’র পক্ষ থেকে প্রধান উপদেষ্টা জামিল মর্তুজা ও উপদেষ্টা আকমল খান,প্রবীর রায় ও মিনহাজ আহমেদকে সম্মাননা সনদ প্রদান করা হয়। সর্বশেষ র্যাফেল ড্র অনুস্টিত হয়।র্যাফেল ড্র তে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি’র প্রধান উপদেষ্টা জামিল মর্তুজা।
বনভোজনে অন্যানোদের মাঝে উপস্থিত ছিলেন-জামিল মর্তুজা,আকমল খান,বেট্রিজ, প্রবীর রায়, মিনহাজ আহমদ ,আমির আলী,আজিজ উদ্দিন আজমল চৌধুরী, মোহাম্মদ চৌধুরী, আনসার আহমদ,আমির আলী. মিলাদ চৌধুরী আমিনুল হক,নাছির উদ্দিন, মোশাহিদ উদ্দিন ,হালিম চৌধুরী,হারুন খান।
এছাড়াও বক্কর খান,শাইস্তা মিয়া,মুকিত আহমদ,কামরান আহমদ ,সাইফুর রহমান,রফিক উদ্দিন ,শাহিন আহমদ,শামসুল হক,রাজিব আহমদ ,জমির উদ্দিন, জয়নাল মিয়া,সাজু মিয়া,জসিম মিয়া,রাজিব মিয়া,সজীব মিয়া,রায়হানআহমদ,তাবসির খান,ময়নুল ইসলাম রাফি,রিপন খান সহ আরো অনেকে ।
মন্তব্য করুন