বাংলা সংবাদ ডেস্ক
৩ অগাস্ট ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নিউইয়র্কে বড়লেখাবাসীর মিলনমেলা বড়লেখা সামাজিক ও সাংস্কৃতিক সমিতির বার্ষিক বনভোজন

প্রবাসের ব্যস্ত জীবনের একঘেয়েমি ভুলে শেকড়ের টানে একত্রিত হলেন নিউইয়র্কে বসবাসরত বড়লেখাবাসী| বড়লেখা সামাজিক ও সাংস্কৃতিক সমিতি ইউএসএ ইনক-এর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক বনভোজন-২০২৬| গত ২৬ জুলাই (রবিবার) নিউইয়র্ক সিটির অ্যাস্টোরিয়া পার্কে দিনব্যাপী এ আয়োজনে অংশ নেন শতাধিক প্রবাসী বড়লেখাবাসী ও তাঁদের পরিবারের সদস্যরা|

 

সকাল থেকেই অ্যাস্টোরিয়া পার্কে জমতে থাকে উৎসবের আমেজ| শিশু-কিশোর, তরুণ ও প্রবীণদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে পুরো আয়োজনস্থল| দীর্ঘদিন পর পরিচিতজনদের সঙ্গে দেখা, আড্ডা, স্মৃতিচারণ ও পারিবারিক মিলনে প্রবাসের মাটিতে যেন ˆতরি হয় এক টুকরো বড়লেখার আবহ|

 

বনভোজনে ছিল শিশু, নারী ও পুরুষদের জন্য বিভিন্ন খেলাধুলা, বিনোদনমূলক প্রতিযোগিতা, র‍্যাফেল ড্র এবং সাংস্কৃতিক অনুষ্ঠান| পাশাপাশি পরিবেশন করা হয় দেশীয় নানা খাবার| একসঙ্গে মধ্যাহ্নভোজ ও আনন্দঘন সময় কাটানোর মধ্য দিয়ে প্রবাসী পরিবারগুলো উপভোগ করেন এক অনন্য মিলনমেলা|

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মো. আব্দুল জব্বার| আলোচনা সভায় বক্তব্য দেন জালালাবাদ অ্যাসোসিয়েশন অব নিউইয়র্ক-এর সাধারণ সম্পাদক মইনুল ইসলাম, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফজলুর রহমান, অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, সমিতির সাবেক সভাপতি আব্দুল খালিক, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামসহ সংগঠনের নেতৃবৃন্দ|

 

বক্তারা বলেন, প্রবাসে বসবাস করলেও মাতৃভূমির সংস্কৃতি, ঐতিহ্য ও সামাজিক বন্ধনের সঙ্গে সম্পর্ক অটুট রাখতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে| বিশেষ করে নতুন প্রজন্মের কাছে বড়লেখার ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরার ক্ষেত্রেও এসব উদ্যোগ কার্যকর|

 

সমিতির সাধারণ সম্পাদক মো. আজাদ হোসেন বলেন, “এ আয়োজন শুধু বিনোদনের জন্য নয়, এটি প্রবাসী বড়লেখাবাসীর মধ্যে ভালোবাসা, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের বন্ধন আরও দৃঢ় করার একটি প্রয়াস| নতুন প্রজন্মকে নিজেদের শেকড়ের সঙ্গে যুক্ত রাখাও আমাদের অন্যতম লক্ষ্য|”

 

দিনশেষে র‌্যাফেল ড্র ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় বড়লেখা সামাজিক ও সাংস্কৃতিক সমিতির বার্ষিক বনভোজন-২০২৬| অংশগ্রহণকারীরা বলেন, এ ধরনের আয়োজন প্রবাসে সামাজিক বন্ধন জোরদার করার পাশাপাশি নিজেদের সংস্কৃতি ও পরিচয় ধরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে|

 

 

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রে ‘মেডিকেয়ার ফর অল’ ব্যবস্থায় সমর্থন বেড়ে জরিপের ইতিহাসে সর্বোচ্চ

১

৭ কোটি শিশুর ‘ট্রাম্প অ্যাকাউন্ট’ প্রস্তুত,ক্লেইম করতে হবে অভিভাবকদের

২

ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে বিবিসিসিআইয়ের মতবিনিময় সভা

৩

বিদেশি শিক্ষার্থীদের কাজের অনুমতিতে ৭০ হাজার ডলারের ফি প্রস্তাব ট্রাম্পের

৪

ব্রাডফোর্ডে বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচনী প্রচারে গুলজার-কুদ্দুস-মনির প্যানেল

৫

বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির নতুন কমিটি গঠনের দায়িত্ব আহ্বায়ক কমিটির

৬

আমেরিকান নাগরিকত্ব বাতিলের উদ্যোগ, ৪০ জনের বিরুদ্ধে মামলা ট্রাম্প প্রশাসনের

৭

সাবেক মেজরের মৃত্যুদণ্ড কার্যকর করতে ট্রাম্পের অনুমোদন

৮

বাংলাদেশিদের মার্কিন ভিজিট ভিসায় সর্বোচ্চ ২০ হাজার ডলার বন্ড

৯

দুই দিনব্যাপী দুর্গোৎসবে সাজবে টাইমস স্কয়ার, আয়োজন ১০ ও ১১ অক্টোবর

১০

বিদেশি কর্মীদের জন্য বড় স্বস্তি, এইচ-১বি ভিসার ১ লাখ ডলারের ফি স্থগিত

১১

মার্কিন প্রবেশপথে বদল আসছে, পাসপোর্ট স্ট্যাম্পের বদলে গুরুত্ব পাবে I-94

১২

৩০ ডলারে কেনা চিত্রকর্ম বিক্রি হলো সাড়ে ১৩ লাখ ডলারে

১৩

যুক্তরাষ্ট্রে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ থেকে বৈধ অভিবাসন কমেছে ৯৬ শতাংশ

১৪

কর রিটার্নে নাগরিকত্বের তথ্য দেওয়ার প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

১৫

২ কোটির বেশি প্রবীণের জন্য এককালীন ৯০ ডলারের ঘোষণা ট্রাম্পের

১৬

জ্যাকসন হাইটসে প্রকাশ্যেই ভুয়া পাসপোর্ট ও গ্রিন কার্ড বিক্রি

১৭

সাইবার সিকিউরিটি প্রশিক্ষণে নতুন ব্যাচ নিচ্ছে USA Consulting Tech

১৮

আমেরিকান পাসপোর্টে বৈপ্লবিক পরিবর্তন: অনলাইনেই আবেদন, ছবি তোলা যাবে মোবাইলে

১৯

সেন্টার ফর এনআরবির উদ্যোগে ব্র্যান্ডিং বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা

২০