১৮ জুলাই ২০২২, ৫:৩১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ইন্ডিয়ানা শপিং মলে গুলিতে নিহত ৩

গোলাগুলির ঘটনার পরে এটিএফ অফিসাররা ঘটনাস্থলে পৌঁছান। ছবি: এপি।

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা রাজ্যের গ্রিনউড পার্ক শপিং মলে রবিবার (১৭জুলাই) সন্ধ্যায় বন্দুকধারীর গুলিতে অন্তত তিনজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে। নিহতদের মধ্যে ঐ বন্দুকধারীও রয়েছে, স্থানীয় পুলিশ জানিয়েছে।

বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গ্রিনউড পুলিশ ডিপার্টমেন্টের প্রধান জিম আইসন সংবাদ সম্মেলনে জানান, হামলাকারী ওই ব্যক্তি একটি রাইফেল নিয়ে গ্রিনউড পার্ক মলে প্রবেশ করে এবং ফুড কোর্টে গুলি চালাতে শুরু করে।

নিকটস্থ বার্থোলোমিউ কাউন্টির ২২ বছর বয়সী বৈধভাবে মলে আগ্নেয়াস্ত্র বহন করা এক ব্যক্তি ঐ হামলাকারী বন্দুকধারীকে গুলি করে হত্যা করেন।

ইন্ডিয়ানা রাজ্যের গ্রিনউড পার্ক শপিং মল। ছবি: এপি।

তিনি বলেন, বন্দুকধারী তিন জন মহিলা এবং একজন পুরুষকে গুলি করেন। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। আহত দুজনের মধ্যে একজন ১২ বছর বয়সী মেয়ে রয়েছে, যাদের দুজনের অবস্থাই স্থিতিশীল।

তিনি আরও জানান, পুলিশ গোলাগুলির খবর পেয়ে সন্ধ্যা ৬টার দিকে মলে যায় এবং ফুড কোর্টের কাছে বাথরুমে থাকা একটি সন্দেহজনক ব্যাকপ্যাক উদ্ধার করে।

ইন্ডিয়ানা রাজ্যের দক্ষিণ দিকে অবস্থিত গ্রীনউড সিটির জনসংখ্যা প্রায় ৬০,০০০।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের পার্ক, স্কুল, গীর্জা, খাবারদোকানসহ বিভিন্ন স্থানে একের পর এক বন্দুক হামলা ঘটে চলেছে, যা আমেরিকানদের বিচলিত করছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমেরিকান নাগরিকত্ব বাতিলের উদ্যোগ, ৪০ জনের বিরুদ্ধে মামলা ট্রাম্প প্রশাসনের

১

সাবেক মেজরের মৃত্যুদণ্ড কার্যকর করতে ট্রাম্পের অনুমোদন

২

বাংলাদেশিদের মার্কিন ভিজিট ভিসায় সর্বোচ্চ ২০ হাজার ডলার বন্ড

৩

দুই দিনব্যাপী দুর্গোৎসবে সাজবে টাইমস স্কয়ার, আয়োজন ১০ ও ১১ অক্টোবর

৪

বিদেশি কর্মীদের জন্য বড় স্বস্তি, এইচ-১বি ভিসার ১ লাখ ডলারের ফি স্থগিত

৫

মার্কিন প্রবেশপথে বদল আসছে, পাসপোর্ট স্ট্যাম্পের বদলে গুরুত্ব পাবে I-94

৬

৩০ ডলারে কেনা চিত্রকর্ম বিক্রি হলো সাড়ে ১৩ লাখ ডলারে

৭

যুক্তরাষ্ট্রে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ থেকে বৈধ অভিবাসন কমেছে ৯৬ শতাংশ

৮

কর রিটার্নে নাগরিকত্বের তথ্য দেওয়ার প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

৯

২ কোটির বেশি প্রবীণের জন্য এককালীন ৯০ ডলারের ঘোষণা ট্রাম্পের

১০

জ্যাকসন হাইটসে প্রকাশ্যেই ভুয়া পাসপোর্ট ও গ্রিন কার্ড বিক্রি

১১

সাইবার সিকিউরিটি প্রশিক্ষণে নতুন ব্যাচ নিচ্ছে USA Consulting Tech

১২

আমেরিকান পাসপোর্টে বৈপ্লবিক পরিবর্তন: অনলাইনেই আবেদন, ছবি তোলা যাবে মোবাইলে

১৩

সেন্টার ফর এনআরবির উদ্যোগে ব্র্যান্ডিং বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা

১৪

ইতিহাস গড়ল স্টারশিপ প্রথম কক্ষপথে পৌঁছে ২৬টি স্যাটেলাইট স্থাপন

১৫

সৌদিতে বাংলাদেশি জনশক্তির সুযোগ কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির

১৬

নিউইয়র্কে সরকারি চাকরির আবেদন সহজ করতে ‘জবস এনওয়াইসি সেন্টার’

১৭

বাংলাদেশকে সুখবর দিল যুক্তরাষ্ট্র

১৮

জাতিসংঘের ৮১তম অধিবেশন, সভাপতি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

১৯

হলুদ পাতায় হেমন্ত, জাহাঙ্গীর চৌধুরী

২০