বাংলা সংবাদ ডেস্ক
২৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রেসিলিয়েন্ট নেইবারহুড : মালিক হওয়ার স্বপ্ন থেকে তোস্তোনেস পরিবেশন, ক্ষুদ্র ব্যবসায় প্রাণের ছোঁয়া

ডেট্রয়েট হিস্পানিক ডেভেলপমেন্ট কর্পোরেশন (ডিএইচডিসি) ক্ষুদ্র উদ্যোক্তা ও ব্যবসা শুরুর স্বপ্ন দেখানো মানুষদের সহায়তা করতে একটি বিশেষ সামাজিক উদ্যোক্তা কর্মসূচি পরিচালনা করছে। এই কর্মসূচি কমিউনিটিতে স্থিতিশীলতা ও জ্ঞানভিত্তিক সম্পদ গড়ে তুলতে সহায়তা করছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানের অন্তর্বর্তী নির্বাহী পরিচালক লেক্স জাভালা।

 

 

ডিএইচডিসির উদ্যোগে ‘সাইড হাসল টু সিইও’ নামে ছয় সপ্তাহব্যাপী একটি কোর্স পরিচালিত হয়, যেখানে মার্কেটিং, বাজেট প্রণয়ন ও অর্থ ব্যবস্থাপনা শেখানো হয়। কোর্স শেষে অংশগ্রহণকারীরা একটি পূর্ণাঙ্গ ব্যবসায় পরিকল্পনা তৈরি করতে পারেন। এ কোর্স অনলাইন ও সশরীরে দু’ভাবেই সম্পন্ন হয় এবং অংশগ্রহণকারীরা পরে রেকর্ডেড সেশনও দেখতে পারেন।

 

কর্মসূচিতে এক-টু-ওয়ান কোচিংয়ের ব্যবস্থাও রয়েছে, যেখানে অর্থায়ন, কৌশল, ব্র্যান্ডিংসহ উদ্যোক্তাদের নানা দিক নিয়ে দিকনির্দেশনা দেওয়া হয়। ইংরেজি ও স্প্যানিশ ভাষায় বিনামূল্যে এই সুবিধা পাওয়া যায়।

 

 

ডিএইচডিসির ডেপুটি ডিরেক্টর আনিতা জাভালা জানান, উদ্যোক্তারা প্রায়ই নানা সমস্যার মুখোমুখি হন। বিশেষ করে পুঁজি, নিয়মকানুন, এবং রেস্টুরেন্ট ব্যবসার ক্ষেত্রে বাণিজ্যিক রান্নাঘর ব্যবহারের সুযোগ পাওয়া বড় চ্যালেঞ্জ। একটি অনুমোদিত কমার্শিয়াল কিচেন তৈরি করতে খরচ হয় দেড় লাখ ডলারেরও বেশি।

 

 

এই কর্মসূচি থেকে উপকৃতদের মধ্যে একজন হলেন আলবার্তো রুইজ, যিনি সম্প্রতি একোরসে ‘এল আমানেসের’ নামে একটি পুয়ের্তো রিকান রেস্তোরাঁ চালু করেছেন। এক বছর ধরে ডিএইচডিসির কোচিং নেওয়ার পর তিনি তার স্বপ্ন বাস্তবায়ন করতে সক্ষম হন। স্বাস্থ্য বিভাগের অনুমোদন থেকে শুরু করে প্রয়োজনীয় কাগজপত্র পূরণ পর্যন্ত প্রতিটি ধাপে সহায়তা পান তিনি। রুইজ বলেন, “প্রথমবার ব্যবসা শুরু করা ভয়ংকর ও নিরুৎসাহজনক হতে পারে। কিন্তু কোচদের সহায়তায় আমি আত্মবিশ্বাস পেয়েছি।”

 

 

কোভিড-১৯ মহামারির সময় ২০২১ সালে কর্মসূচিটির সূচনা হয়। তখন অনেক মানুষ চাকরি হারিয়ে সাইড হাসল শুরু করেছিলেন। তাদের দক্ষতা আরও পরিপক্ক করতে ডিএইচডিসি উদ্যোগ নেয়। এরই ধারাবাহিকতায় ২০২২ সালে কোচিং এবং ২০২৩ সালে আনুষ্ঠানিক কোর্স চালু হয়।

 

এছাড়া, ফানতাজমা মার্কেট অ্যান্ড ক্যাফে নামে মাসিক একটি পপ-আপ মার্কেটও আয়োজন করে ডিএইচডিসি, যেখানে উদ্যোক্তারা পণ্য বিক্রি ও শিল্পীরা পরিবেশনা করতে পারেন। এ পর্যন্ত প্রায় ৭০০টি ব্যবসা এই কর্মসূচির সঙ্গে যুক্ত হয়েছে। এর মধ্যে ১৩২টি ব্যবসা ক্লাসে অংশ নিয়েছে এবং ২২০ জন এক-টু-ওয়ান কোচিং নিয়েছেন।

 

 

আনিতা জাভালা জানান, অনেক উদ্যোক্তা ব্যবসায়িক কাঠামোর গুরুত্ব সম্পর্কে অবগত নন। এলএলসি গঠন করলে ব্যক্তিগত সম্পদ আইনি সুরক্ষা পায়—এটি জানার পর তারা ব্যবসায়িক হিসাব, সঠিক বুককিপিং ও ব্যক্তিগত তহবিলের সঙ্গে ব্যবসার অর্থ না মেশানোর গুরুত্ব উপলব্ধি করতে পারেন।

 

 

কর্মসূচি থেকে সাফল্য পাওয়া আরেকটি গল্প হলো এক অভিবাসী নারীর। তিনি বাড়ি পরিষ্কার করার ছোট কাজ থেকে শুরু করে এখন একটি বড় সার্জারি সেন্টারের ক্লিনিং কন্ট্রাক্ট জিতেছেন। আইটিআইএন নম্বর ব্যবহার করে কোম্পানি নিবন্ধন করেছেন এবং এখন পাঁচজন কর্মী নিয়োগ দিয়েছেন।

 

 

Resilient Neighborhoods is a reporting and engagement series that examines how Detroit residents and community development organizations are working together to strengthen local neighborhoods. This story was originally produced and published by Model D Media and is reprinted in New Michigan Media newspapers through a partnership supported by the Kresge Foundation.

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিশিগানে বিশিষ্ট ব্যবসায়ী শামসুজ্জামান সংবর্ধিত

মিশিগানে দুর্গা টেম্পল ডেট্রয়েটের উদ্যোগে বর্ণাঢ্য কমিউনিটি বনভোজন অনুষ্ঠিত

৮ আগস্ট  ‘’বাংলাদেশ ল’য়ার্স এসোসিয়েশন অফ মিশিগান, ইউএসএ এর ফ্যামিলি ডিনার- ২০২৬‘’ অনুষ্ঠিত হবে

মিশিগানে বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি ইনক’র উদ্যোগে শিক্ষাণুরাগী শামসুজ্জামান শাহজাহানকে সংবর্ধনা

মিশিগানে সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগান’এর অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচিতে দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও বর্ণাঢ্য র‍্যালি

রাস্তার সৈনিক নয়, সীমান্তে গিয়ে জিয়ার সৈনিক প্রমাণ করুন- বড়লেখায় নাসিরুদ্দিন পাটোয়ারী

মিশিগানের ওয়ারেনে BAM-এর আয়োজনে টাউন হল মিটিং অনুষ্ঠিত

মিশিগানে তিন দিন ব্যাপী বর্ণাঢ্য হ্যামটাউন সামার জ্যাম ফ্যাস্টিভাল সফল করা নিয়ে বিএমসিএফ এর প্রেস ব্রিফিং

ট্রাম্পের ছবি নিয়ে এলো যুক্তরাষ্ট্রের নতুন স্মারক পাসপোর্ট

১০

আনন্দঘন আয়োজনে অনুষ্ঠিত হলো প্রাক্তন বাংলাদেশ মিশন সদস্যদের বার্ষিক মিলনমেলা

১১

পরপর দুই শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা, চলছে উদ্ধার অভিযান

১২

বাবা দিবস উদযাপন ও আকর্ষণীয় পুরস্কারে জমজমাট শিব মন্দিরের বার্ষিক বনভোজন

১৩

বাংলাদেশ শিল্পকলা একাডেমি সম্মাননা পদকে ভূষিত হচ্ছেন গবেষক-সাংবাদিক সেলিম আউয়াল

১৪

দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়

১৫

মিশিগানে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান উৎসব পালিত

১৬

‘আমেরিকা ২৫০’ উদযাপনে অভিবাসী, কৃষ্ণাঙ্গ ও আদিবাসী জনগোষ্ঠীর অবদানকে স্বীকৃতি

১৭

মিশিগানে হবিগঞ্জ সদর সমিতির অভিষেক ও গুণী জন সংবর্ধনা অনুষ্ঠিত

১৮

বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি

১৯

জলবায়ু দুর্যোগে শিক্ষার সংকট, ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৭ লাখ শিশু

২০