১৬ জুন ২০২৫, ২:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইসরায়েলি হামলার আতঙ্কে তেহরান ছাড়ছেন বাসিন্দারা

ইরানের রাজধানী তেহরানে ইসরায়েলের সম্ভাব্য নতুন হামলার ঘোষণায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে নগরজুড়ে। দলে দলে বাসিন্দারা শহর ছেড়ে যাচ্ছেন। ফলে সড়কে দেখা দিয়েছে তীব্র যানজট। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বাংলার লাইভ কাভারেজে এ খবর জানা গেছে।

 

 

সোমবার ইসরায়েল সেনাবাহিনী ঘোষণা দেয়, তেহরানের নির্দিষ্ট একটি এলাকায় তারা দ্রুত সময়ের মধ্যে হামলা চালাতে পারে। ওই এলাকাটি মূলত তৃতীয় জেলার একটি ঘনবসতিপূর্ণ অঞ্চল। সেখানে তিন লাখেরও বেশি মানুষের বসবাস। এই ঘোষণার পর থেকেই শহর ছাড়ার হিড়িক পড়ে যায়।

 

 

স্থানীয় সময় দুপুরের পর থেকে তেহরানের বিভিন্ন রাস্তায় বাস, গাড়ি ও ট্রাকভর্তি মানুষকে শহর ত্যাগ করতে দেখা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিগুলোতে দেখা গেছে, অনেকেই প্রয়োজনীয় মালপত্রসহ যাত্রা শুরু করছেন। কেউ বা আবার পরিবার নিয়ে যানজটের মাঝেই আটকে পড়েছেন। তেলের পাম্পগুলোতেও একই চিত্র। সকাল থেকেই বিভিন্ন ফিলিং স্টেশনে দেখা গেছে প্রচণ্ড ভিড়। গাড়িচালকদের অনেকে জানিয়েছেন, ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে জ্বালানি ভরার জন্য।

 

এ অবস্থায় চরম আতঙ্কের মধ্যেই দিন কাটাচ্ছেন তেহরানবাসী। যদিও ইরানের প্রশাসন বারবার সাধারণ নাগরিকদের আতঙ্কিত না হওয়ার আহ্বান জানাচ্ছে। তবে বাস্তবচিত্র ভিন্ন। গত কয়েক দিনে হাজার হাজার মানুষ শহর ছেড়েছেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি

জলবায়ু দুর্যোগে শিক্ষার সংকট, ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৭ লাখ শিশু

মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া সমাজী

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে বাড়ছে ফি, আবেদনকারীদের গুনতে হবে অতিরিক্ত অর্থ

মিশিগানে ষ্টেট রিপ্রেজেন্টেটিভ প্রার্থী মাহবুব খানের সাথে কমিউনিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগানের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৮ জুন

দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

৫ কোটি ২ লাখ অভিবাসী নিয়ে নতুন চিত্র যুক্তরাষ্ট্রের জনসংখ্যায়

ট্রাম্পের ব্যবহারের জন্য নতুন বিলাসবহুল এয়ার ফোর্স ওয়ান

বিদেশি বংশোদ্ভূত আমেরিকানদের নাগরিকত্ব বাতিলের উদ্যোগ জোরদার

১০

গৃহস্থ ও প্রবীণদের আর্থিক স্বস্তিতে নিউইয়র্কের ২ বিলিয়ন ডলারের উদ্যোগ

১১

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ

১২

২৫০ বছর টিকবে কি যুক্তরাষ্ট্র? প্রশ্ন তুলেছেন ৩৮% মার্কিনি

১৩

মিশিগানে সাবেক এমপি ফরিদ চৌধুরী সরণে দোয়া মাহফিল সম্পন্ন

১৪

ফ্রিল্যান্সিংয়ের নামে ফাঁদ প্রতারকের টোপে পড়ে সর্বস্ব খোয়াচ্ছেন তরুণ-তরুণীরা

১৫

প্রথমবারের মতো ভ্যাকসিন তৈরি করল এআই, রোগ প্রতিরোধে নতুন আশা

১৬

চার্জে দিয়ে মোবাইল ফোন ব্যবহার করা কতটা নিরাপদ?

১৭

আদালতের সিদ্ধান্তের পর কেনেডি সেন্টার থেকে বাদ ট্রাম্পের নাম

১৮

মিশিগানে ষ্টেট রিপ্রেজেন্টেটিভ প্রার্থী সীমা আহমেদ’র সংবাদ সম্মেলন

১৯

সোশ্যাল সিকিউরিটি সংকটে নিউইয়র্কে বাড়ছে অবসরপ্রাপ্তদের উদ্বেগ

২০