শফিক রহমান
২৭ জানুয়ারী ২০২৫, ৪:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আটলান্টায় ৩৯তম ফোবানার কিক-অফ মিটিং সম্পন্ন

আটলান্টার গ্লোবাল মলের আশিয়ানা ব্যাংকুইট হলে গত ১৯ জানুয়ারি অনুষ্ঠিত হলো ৩৯তম ফোবানার কিক-অফ মিটিং। হোস্ট সংগঠন বাংলা ধারার আয়োজনে এ অনুষ্ঠানের সূচনা হয় জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলা ধারার সাধারণ সম্পাদক রেজওয়ান।

 

অনুষ্ঠানে বিভিন্ন গুণী ব্যক্তিদের সংবর্ধনা প্রদান করা হয়। সম্মানিতদের মধ্যে ছিলেন লেখক ও সাংবাদিক শামসুল আলম, সংগীতশিল্পী হোসনে আরা বিন্দু, এবং তাসলিমা পাল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জর্জিয়া স্টেট সিনেটর শেখ রহমান, নাবিলা ইসলাম, এবং গুইনেট কাউন্টি ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান বেলনডা লোপেজ। তারা বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করেন এবং ৩৯তম ফোবানার সফলতা কামনা করেন। ৩৯তম ফোবানার কনভেনার নাহিদুল খান সাহেল তার শুভেচ্ছা বক্তব্যে বিভিন্ন স্টেট থেকে আগত ডেলিগেট এবং অতিথিদের ধন্যবাদ জানান। ফোবানার নির্বাহী সংসদের এক্সিকিউটিভ সেক্রেটারি আবীর আলমগীর এবং মাহবুব ভূঁইয়া অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন।

 

এছাড়াও বক্তব্য রাখেন ফোবানার সাবেক চেয়ারম্যান এটর্নি মোহাম্মদ আলমগীর, রবিউল করিম বেলাল, এবং রেহান রেজা। ফোবানার বর্তমান চেয়ারম্যান মাসুদ রব চৌধুরী তার বক্তব্যে ফোবানার বহুমাত্রিক কার্যক্রম ও সাংগঠনিক দিক তুলে ধরেন।অনুষ্ঠানে আয়োজক কমিটির পক্ষ থেকে বক্তব্য রাখেন হোস্ট ডিউক খান, চিফ কো-অর্ডিনেটর দিলু মওলা, সিনিয়র কনভেনার কাজী নাহিদ, এবং কমিউনিটি অ্যাক্টিভিস্ট আরেফিন বাবুল। ৩৯তম ফোবানার কনভেনার নাহিদুল খান সাহেল জানান, ফোবানা সম্মেলন সফল করতে প্রয়োজন ২০০ হাজার ডলার স্পনসর। তিনি বলেন, “সবার সহযোগিতায় এই সম্মেলন একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করবে।

 

হোস্ট কমিটির মেম্বার সেক্রেটারি উল্লেখ করেন, ভবিষ্যতে ঢাকায় একটি “মিট অ্যান্ড গ্রিট” অনুষ্ঠানের পরিকল্পনা রয়েছে যেখানে বাংলাদেশি ব্যবসায়ীদের অংশগ্রহণও থাকবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আটলান্টা কমিটির ডা. সালেহ বাদল, ডা. মীর মুজিবুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী মেহেদি হাসান তারেক, এটর্নি রাজু মহাজন, এবং লিয়াকত হোসেন। ফোবানার নির্বাহী সেক্রেটারি আবীর আলমগীর তার বক্তব্যে বলেন, “ফোবানার পরিধি প্রতি বছর বর্ধিত হচ্ছে এবং এটি উত্তর আমেরিকার বাংলাদেশি সংস্কৃতিকে সমৃদ্ধ করছে। এটি ব্যবসায়িক ক্ষেত্রে আইকন হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে।

 

সমাপনী বক্তব্যে ফোবানার চেয়ারম্যান মাসুদ রব চৌধুরী বলেন, “সকলের সরব উপস্থিতি এই অনুষ্ঠানের সফলতার প্রমাণ। ফোবানা কমিউনিটির ভ্রাতৃত্ববোধ এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করছে।” তিনি সবাইকে ধন্যবাদ জানিয়ে ফোবানার ভবিষ্যৎ কার্যক্রমের সফলতা কামনা করেন। ফোবানার এই মিলনমেলায় ১১টি স্টেট থেকে অংশগ্রহণকারী এবং কমিউনিটির নেতৃবৃন্দের সরব উপস্থিতি এই আয়োজনকে সফল করেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভুয়া বিয়ের মাধ্যমে গ্রিন কার্ড বাণিজ্য, নিউইয়র্কে ফেডারেল অভিযানে ১১ গ্রেপ্তার

তথ্য বিক্রিকে কেন্দ্র করে ট্রাম্পের বিরুদ্ধে নতুন আইনি লড়াই

হোয়াইট হাউসে বড় রদবদল, প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন লেভিট

নিউইয়র্কে ২০২৭ থেকে মেডিকেইডে নতুন শর্ত, ঝুঁকিতে যেসব সুবিধাভোগী

মিনেসোটার পঞ্চম আসনে ডেমোক্রেটিক প্রাইমারিতে বড় জয় ইলহান ওমরের

সব বিষয়ে এ+; রোদেলার চোখে এখন সাদা অ্যাপ্রনের স্বপ্ন

মিশিগানে বাংলা সংবাদ কার্যালয়ে সৈয়দ উতবার সৌজন্য সাক্ষাৎ

আবদুল এল-সায়েদ নির্বাচিত হলে নাতনিদের স্কুলে বোরকা পরে যেতে হবে: ন্যান্সি মেস

নিউইয়র্কে বাংলাদেশিদের নেতৃত্বে প্রথম সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড

অবশেষে বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো

১০

২৩৮ মিলিয়ন ডলার লোকসান গুনল ট্রাম্পের মিডিয়া কোম্পানি

১১

শিশুদের টিকা নীতিতে ট্রাম্পের নতুন উদ্যোগ নিয়ে চিকিৎসকদের উদ্বেগ

১২

যুক্তরাষ্ট্রে ১ লাখ ৭৫ হাজারের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন

১৩

মিশিগানে বাংলা প্রেস ক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ফ্যামিলি ডে উদযাপন

১৪

ইরানের হামলার আশঙ্কায় খাবারের কার্টে করে তুরস্ক ছাড়েন ট্রাম্প

১৫

মিশিগানে ১৫ আগস্ট শুরু হচ্ছে দুই দিনব্যাপী ফুলমুন ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল

১৬

মিশিগানে আম-কাঁঠালি উৎসবে বাঙালির মিলনমেলা

১৭

মিশিগানে মুনার দাওয়াহ কনফারেন্স অনুষ্ঠিত অংশ নেন হাজারো মানুষ

১৮

৬১% মার্কিনি চান সামাজিক মাধ্যম কোম্পানিগুলোর ওপর বাড়ুক নজরদারি

১৯

হরমুজ খুলে দিলে এখন পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রাজি ট্রাম্প

২০