বাংলা সংবাদ ডেস্ক
১৩ নভেম্বর ২০২৪, ৪:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ট্রাম্পের মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন মাস্ক

টেসলার প্রধান নির্বাহী ও বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ইলন মাস্ককে মন্ত্রিসভায় স্থান দিচ্ছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ইলন মাস্ক ও প্রযুক্তি উদ্যোক্তা বিবেক রামাস্বামীকে নতুন গঠিত মন্ত্রণালয় ‘সরকারি দক্ষতা বিভাগের’ দায়িত্ব দেওয়ার কথা জানিয়েছেন।

বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। গত ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প জয়ী হওয়ার পর থেকেই জোর গুঞ্জন ওঠে, এবার সরকারি কোনো দায়িত্ব পেতে যাচ্ছেন ইলন মাস্ক। অবশেষে গুঞ্জন সত্যি হলো। গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে ট্রাম্প জানান, ইলন মাস্ক ও বিবেক রামাস্বামীকে ‘সরকারি দক্ষতা বিভাগের’ দায়িত্ব দেওয়া হচ্ছে।

 

 

বিবৃতিতে ট্রাম্প বলেছেন, মাস্ক ও বিবেক আমার প্রশাসনের জন্য সরকারি আমলাতন্ত্র ভেঙে ফেলার পথ তৈরি করবেন, অতিরিক্ত নিয়মনীতি কমাবেন, অবচয়জনিত ব্যয় হ্রাস করবেন এবং কেন্দ্রীয় সংস্থাগুলোকে পুনর্গঠন করবেন।নতুন এই মন্ত্রণালয়টি মার্কিন সরকারের বাইরের দিক থেকে পরামর্শ ও নির্দেশনা প্রদান করবে বলে জানান ট্রাম্প। তিনি বলেন, সরকারি সংস্থার সীমাবদ্ধতার বাইরে থেকে তাঁরা কাজ করবেন। তাঁদের কাজ শেষ হবে ২০২৬ সালের ৪ জুলাই। একে আমেরিকার স্বাধীনতা ঘোষণার ২৫০তম বার্ষিকীতে একটি উপহার হিসেবে দেওয়ার কথা বলেছেন ট্রাম্প।প্রভাবশালী মার্কিন সাময়ীকি ফোর্বসের তালিকা অনুযায়ী, ইলন মাস্ক এখন বিশ্বের শীর্ষ ধনী। এবারের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে তিনি ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি সমর্থন জানান এবং তাঁর নির্বাচনী প্রচারের পেছনে বিপুল অঙ্কের অর্থ খরচ করেন।

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে মোদির নাম প্রচারে মাসে ৭৫ হাজার ডলার দিত ভারত

১

চীনা ‘গুপ্তচরের’ সঙ্গে সম্পর্কের কথা স্বীকার এনভিডিয়া সিইওর, তদন্ত শুরু

২

মধ্যবর্তী নির্বাচনে হারের কারণ হিসেবে অভিবাসন নীতিকে দায়ী করলেন ট্রাম্প

৩

হোয়াইট হাউসের নেতৃত্বে পরিবর্তন, চিফ অব স্টাফ হলেন স্টিফেন মিলার

৪

যুক্তরাষ্ট্রের নির্বাচনে আইপ্যাকের ব্যয় ৮৪ মিলিয়ন ডলার, ৫৫ মিলিয়নই বিফলে

৫

বৈশ্বিক শেয়ারবাজারে বড় ধস, যুক্তরাষ্ট্রে ক্ষতি ২.৫ ট্রিলিয়ন ডলার

৬

আটক অভিবাসীদের অবস্থান প্রকাশে বাধা, ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে চার সংস্থার মামলা

৭

কংগ্রেসে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাম্প কি শুল্ক ও অভিবাসন নীতি ধরে রাখতে পারবেন?

৮

বিজয় ভাষণে জেডি ভ্যান্সকে কেন ‘হাবিবি’ বললেন আবদুল আল-সাঈদ

৯

মিশিগানে বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির নতুন কমিটির অভিষেক ১৫ নভেম্বর

১০

মার্কিন মধ্যবর্তী নির্বাচনে নতুন ইতিহাস গড়লেন ১০ প্রার্থী

১১

গ্রিনকার্ড ও ওয়ার্ক পারমিটের আবেদনে কঠোর হচ্ছে ইউএসসিআইএস

১২

স্পিকার পদে কৃষ্ণাঙ্গ নেতৃত্ব, নতুন ইতিহাসের অপেক্ষায় যুক্তরাষ্ট্র

১৩

‘ট্রাম্পই এখনো প্রেসিডেন্ট’, সোশ্যাল মিডিয়ায় হোয়াইট হাউস

১৪

মার্কিন কংগ্রেসে নিয়ন্ত্রণ পেয়ে ডেমোক্র্যাটদের সামনে যেসব সুযোগ

১৫

কমলগঞ্জে প্রবাসীর বাড়িতে চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্য, ক্ষতি ৩ লাখ টাকা

১৬

সহজে পালনীয় নবীজির ২০টি সুন্নত

১৭

নিত্যজীবনের ১০টি অবহেলিত সুন্নত

১৮

মার্কিনকর্মীদের সৌদি আরব ছাড়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের

১৯

বাড়বে শীত: আগাম প্রস্তুতিই নিরাপত্তার প্রধান শর্ত

২০