হারান কান্তি সেন
৫ সেপ্টেম্বর ২০২৪, ৫:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হট ডগ (!)

‘হট ডগ’ শব্দটি প্রথম শুনে আমার মনে কেমন গিন গিন ভাব চলে আসে! এর আগে আমি জানতাম কোরিয়ানদের প্রিয় খাবার কুকুরের মাংস! এ ব্যাপারে আমাদের এলাকায় সেসময় একটা কথাও প্রচলিত ছিল! তখন সিলেট-ঢাকা মহাসড়কের কাজ শুরু হয়েছে মাত্র। রাস্তা নির্মাণের কন্ট্রাক্ট পেয়েছে কোরিয়ান একটি কোম্পানি। সড়কের কাজ শুরুর পর এলাকায় সবচেয়ে লক্ষণীয় ব্যাপার হলো, পথে পথে ঘুরতে থাকা বেওয়ারিশ কুকুরের সংখ্যা দিন দিন কমতে থাকে এবং এক মাসের মধ্যে তা প্রায় শুন্যের কোটায় নেমে আসে। গুজব হোক আর সত্য হোক স্হানীয় সবাই জানলো হারিয়ে যাওয়া ওইসব কুকুর সড়কের কন্ট্রাক্ট পাওয়া কোরিয়ানদের পেটে গেছে(!) সবাই এরকম বলাবলি করছে। এলাকার তরুণ সমাজ রোজ রাতে কুকুর ধরা অভিযানে নামে এবং একটা-দুইটা করে ধরে ধরে কোরিয়ানদের কাছে বিক্রি করে। নাদুস-নুদুস কুকুর হলে একেকটির জন্য  তিন-চার হাজার টাকাও পাওয়া যায়। তখন আমাদের এলাকার নটু কাক্কু তার গৃহপালিত পাঁচটি নাদুস-নুদুস কুকুর নিয়ে খুব চিন্তায় পড়ে যান! এই কুকুরগুলোকে সারাদিন শিকল বেঁধে রাখলেও সন্ধ্যার পর ছেড়ে দেওয়া হয় এবং বাড়ির উঠোন ও চারদিকে রাতভর দৌড়ে ডিউটি দেয়!

তিনি ভাবেন ওসব মানুষরূপী লোভী সারমেয়রা যদি তার কুকুরদের ধরে নিয়ে বেচে দেয়!

আর সে চিন্তায় নটু কাক্কু রোজ রাতে বাড়ির উঠোনে ফ্লাস্ক ভর্তি চা নিয়ে বসে রাতভর কুকুর পাহারা দিতেন!

আমেরিকায় এসে আমি প্রথম দিকে আমার কর্মস্থলে এক লাঞ্চ পার্টিতে যোগ দিয়ে দেখি ওখানে ‘হটডগ’ সাজিয়ে রাখা হয়েছে!

আমি জীবনে এই প্রথম ‘হটডগ’ দেখলাম এবং তখনও সেই আগের মত গিন গিন করায় ওই লাঞ্চ পার্টিতে শুধু চিপস আর সফ্ট ড্রিংক্স নিয়ে সন্তোষ্ট থাকলাম!

এরপর অনেক অনুষ্ঠানে গেছি এবং প্রায় জায়গায় এই ‘হটডগ’! তখন দেখি আমাদের পরিচিত অনেকেই এই ‘হটডগ’ খেয়ে খেয়ে কেমন তৃপ্তির ঢেকুর তুলছে!

আমি অনেক ভেবে ভেবে লজ্জায় কাউকে কিছু না বলে নিজেকেই নিজে প্রশ্ন করলাম-নিজের জন্ম মাটি ছেড়ে পৃথিবীর এত আধুনিক দেশে এসে এদের সাথে তাল মেলাতে গিয়ে শেষমেষ বুঝি কুকুরের মাংস খেয়ে খেয়ে উদরপূর্তি করতে হবে!!

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ খুলে দিলে এখন পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রাজি ট্রাম্প

চা শ্রমিকদের গণবিক্ষোভ, দাবি বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি

শুধু সন্তান জন্মের জন্য বছরে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান কত মানুষ

চাকরি হারালেই ৬০ দিন সময় নয়, যুক্তরাষ্ট্রে ভিসাধারীদের জন্য নতুন পরিবর্তনের প্রস্তাব

চুল গজাতে পেয়ারা পাতা—আসলেই কি কাজ করে?

মার্কিন নাগরিকত্ব নীতিতে আবারও ট্রাম্পের কড়াকড়ি, মানলেন না আদালতের রায়

৩০৬ বছরের রেকর্ড ভেঙে বিশ্বের সর্বকনিষ্ঠ কলেজ অধ্যাপক

হ্যাকিং বিতর্কে মেটার এআই, বাড়ছে সাইবার ঝুঁকির আশঙ্কা

ইসরাইল ইস্যুতে অবস্থান, যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ায় কি প্রভাব পড়বে

চাঁদের বুকে আছড়ে পড়ল ইলন মাস্কের প্রতিষ্ঠানের রকেট

১০

আনন্দঘরে বিপুল আনন্দ

১১

‘জুলাইকার’ এই বিতর্কের জন্য আদালত থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

১২

জুলাই যোদ্ধাদের যথাযথ মর্যাদা দেওয়া না হলে সেটা জাতির জন্য লজ্জার হবে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

১৩

মিশিগানে ডেমোক্র্যাট সিনেট প্রাইমারিতে জয়ী আবদুল আল-সাইয়েদ, ব্যর্থ কোটি কোটি ডলারের প্রচারণা

১৪

মিশিগানে দক্ষিণ সুরমা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বনভোজন অনুষ্ঠিত

১৫

বিশ্বজুড়ে কূটনৈতিক পুনর্বিন্যাস, ৫ অঞ্চলে মিশন বন্ধ করছে যুক্তরাষ্ট্র

১৬

মিশিগানে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির বনভোজনে প্রাণের উচ্ছ্বাস

১৭

মিশিগানে ডেমোক্র্যাটদের প্রাইমারিতে আল-সাইয়েদকে হারাতে কেন এত মরিয়া ইসারায়েলি লবি এআইপ্যাক

১৮

মুনা দাওয়াহ কনফারেন্স ২০২৬ সম্পর্কে প্রেস ব্রিফিং

১৯

শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান

২০