বাংলা সংবাদ ডেস্ক
২২ জুন ২০২৪, ৯:৫২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

খালেদা জিয়ার জন্য দোয়া চাইলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার অবস্থা আশঙ্কাজনক জানিয়ে তার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (২২ জুন) বিকেলে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে বেগম জিয়াকে দেখতে যান মির্জা ফখরুল। সেখান থেকে বেরিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

ফখরুল বলেন, সিসিইউতে খালেদা জিয়ার চিকিৎসা চলছে, তার অবস্থা আশঙ্কাজনক। চিকিৎসক-নার্স ছাড়া কাউকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

তিনি বলেন, বেগম জিয়ার চিকিৎসায় নিয়োজিত ডাক্তাররা আবারও বোর্ড মিটিং করবেন এবং পরবর্তী করণীয় নির্ধারণ করবেন।

এদিকে, বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, বিশেষজ্ঞ মেডিকেল বোর্ডের নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়ার চিকিৎসা চলছে। এর বেশি কিছু বলার নেই। আপনারা দোয়া করবেন।

এর আগে, হঠাৎ অসুস্থ হয়ে পড়লে শুক্রবার (২১ জুন) দিনগত রাতে খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

৭৯ বছর বয়সী বিএনপির এই নেত্রী ডায়াবেটিস, আর্থারাইটিস, হৃদরোগ, ফুসফুস, লিভার ও কিডনির বিভিন্ন জটিল রোগে ভুগছেন।

সর্বশেষ গত ২ মে স্বাস্থ্য পরীক্ষার জন্য বেগম জিয়াকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছিল। ওই সময় চিকিৎসকরা তাকে সিসিইউতে রেখে দুইদিন চিকিৎসা দেন।  আরটিভি

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহ উচ্চপর্যায়ের বৈঠক

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসায় ১ লাখ ডলারের ফি আরও এক বছর

তিন বছর পর যুক্তরাষ্ট্রে আবার বাড়ল সুদের হার

১৮ সেপ্টেম্বর থেকে গ্রিনকার্ডে নতুন পাবলিক চার্জ নিয়ম

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় লাগাম, মার্কিন নজরদারিতে প্রতিষ্ঠানটি

বিজিবির অভিযানে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

১০

ডেট্রয়েট থেকে আটলান্টিক সিটি, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির বিস্তৃত উপস্থিতি

১১

যুক্তরাষ্ট্রের প্রভাব কমাতে ডলারের বিকল্প খুঁজছে বিভিন্ন দেশ

১২

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র

১৩

গ্রিন কার্ড স্পনসরশিপে নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে, যাচাই হবে স্পনসরের ক্রেডিট তথ্য

১৪

সৌদি আরবে ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র

১৫

ডাকযোগে ভোটের পক্ষে সুপ্রিম কোর্ট, মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের উদ্যোগে বাধা

১৬

যুক্তরাষ্ট্রে অবৈধ ভোটের অভিযোগে ৭ গ্রিন কার্ডধারী গ্রেপ্তার

১৭

ছয় বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ছাড়ার হার সর্বোচ্চ

১৮

প্রথমবার প্রকাশ্যে মহাকাশে অস্ত্র মোতায়েনের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্রের

১৯

নবীনদের বরণ, গ্র্যাজুয়েটদের বিদায়: ওয়েইন স্টেট ইউনিভার্সিটিতে বিজিএসএ’র যাত্রা শুরু

২০