৮ জুন ২০২৪, ৫:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

এক দশক পর বিরোধী দলনেতা পাচ্ছে ভারত, রাহুলের নামে প্রস্তাব পাশ

ভারতের অষ্টাদশ লোকসভায় বিরোধী দলনেতা হিসেবে রাহুল গান্ধীকে চাইলেন কংগ্রেস নেতৃত্ব। শনিবার দিল্লিতে দলের বর্ধিত ওয়ার্কিং কমিটির বৈঠকে আনুষ্ঠানিকভাবে এই প্রস্তাব গৃহীত হয়েছে। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

 

গণমাধ্যমটির তথ্য অনুসারে, ২০১৪ সালে ৪৪ এবং ২০১৯ সালে ৫২টি আসনে জেতা কংগ্রেস এবার লোকসভা নির্বাচনে ৯৯টি আসন জিতে প্রধান বিরোধী দলের মর্যাদা পুনরুদ্ধার করেছে।

ফলে এক দশক পর লোকসভায় ফিরতে চলেছে বিরোধী দলনেতা পদ। কেরালার ওয়েনাড় ও উত্তর প্রদেশের রাইবেরিলি—দুটি আসন থেকেই সাড়ে তিন লাখের বেশি ব্যবধানে জয়ী রাহুলই এ ক্ষেত্রে দলের পছন্দ বলে জানিয়েছেন এআইসিসির সাধারণ সম্পাদক (সংগঠন) কে সি বেণুগোপাল।
শনিবার বিকেলে বৈঠকের পরে বেণুগোপাল জানান, রাহুল গান্ধী যাতে বিরোধী দলনেতার পদ গ্রহণ করেন, ওয়ার্কিং কমিটির বৈঠকে সে বিষয়ে সর্বসম্মত প্রস্তাব গৃহীত হয়েছে। তার দাবি, বিষয়টি এখন রাহুল গান্ধীর বিবেচনাধীন।

এ ছাড়া কংগ্রেস সংসদ সদস্য তথা ওয়ার্কিং কমিটির সদস্য কুমারী শেলজা বলেন, ‘আমরা সবাই একযোগে রাহুলকে বিরোধী দলনেতার পদ গ্রহণের আরজি জানিয়েছি।’

 

এদিকে লোকসভা ভোটের রাজ্য পর্যায়ের ফল বিশ্লেষণ করে হারের কারণগুলো চিহ্নিত করা হবে বলে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকে জানিয়েছেন দলের সভাপতি মল্লিকার্জুন খড়গে। কংগ্রেস শাসিত যে রাজ্যগুলোতে লোকসভা ভোটে দলের ফল খারাপ হয়েছে, সেগুলোতে বিশেষভাবে নজর দেওয়ার কথা বলেছেন তিনি। জাতীয় প্রেক্ষাপটে তুলনামূলক ভালো ফল করলেও কংগ্রেস শীর্ষ নেতৃত্ব মনে করছেন, পশ্চিমবঙ্গ, ছত্তিসগড়, মধ্য প্রদেশ, অন্ধ্র প্রদেশ, ওড়িশা, উত্তরাখণ্ড এবং কংগ্রেস শাসিত কর্ণাটক ও হিমাচল প্রদেশে দলের ফল খুবই খারাপ হয়েছে।

মাত্র ছয় মাস আগে বিধানসভা ভোটে বিপুলভাবে জেতা তেলেঙ্গানাতেও এবার কংগ্রেসের সঙ্গে সমানে টক্কর দিয়েছে বিজেপি। কংগ্রেস শাসিত হিমাচলের চারটি লোকসভাই বিজেপি জিতেছে। শুধু তা-ই নয়, মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখুর বিধানসভা কেন্দ্রসহ সব বিধানসভা এলাকাতেই কংগ্রেস পিছিয়ে রয়েছে।

 

১৯৯৯ ও ২০১৪ সালের লোকসভা ভোটে বিপর্যয়ের পর কংগ্রেসের তৎকালীন সভানেত্রী সোনিয়া গান্ধী ওয়ার্কিং কমিটির বৈঠকেই প্রবীণ নেতা এ কে অ্যান্টনিকে মাথায় রেখে একটি কমিটি গঠন করেছিলেন। সেই কমিটির সুপারিশ মেনে সাংগঠনিক স্তরে কিছু পদক্ষেপও নেওয়া হয়েছিল।

এবারও খড়গে রাজ্য ভেদে ভোটের ফল বিশ্লেষণ করে প্রয়োজনীয় রদবদলের জন্য একটি কমিটি গঠন করতে পারেন বলে দলের একটি সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে। ওয়ার্কিং কমিটির বৈঠকের পরে সংসদ ভবনের সেন্ট্রাল হলে হয় কংগ্রেস সংসদীয় দলের বৈঠকও।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্কিন ডলারে থাকবে ট্রাম্পের স্বাক্ষর কোনো প্রেসিডেন্ট আগে কি এমনটা করেছেন?

একাত্তরে বাংলাদেশে সংঘটিত গণহত্যার স্বীকৃতি চেয়ে মার্কিন কংগ্রেসে প্রস্তাব

জলবায়ু ক্ষতির তিন দশক ১০ ট্রিলিয়ন ডলারের ক্ষতি করেছে যুক্তরাষ্ট্র

ট্রাম্পবিরোধী আন্দোলনে রাজপথে লাখো মানুষ ‘নো কিংস’ বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র

ন্যাটো থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেওয়ার ইঙ্গিত ট্রাম্প

ফ্লোরিডায় বাংলাদেশ অ্যাসোসিয়েশনের বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী-২০২৬ অনুষ্ঠিত

মিশিগানে কুলাউড়া সামাজিক ও সাংস্কৃতিক সমিতির পিঠা উৎসব ও ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত

কর্নেল ওসমানী যেভাবে মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি হয়ে উঠলেন

ইরান কি আমেরিকার জন্য দ্বিতীয় ভিয়েতনাম

আস্থা, অগ্রযাত্রা ও সম্ভাবনার নতুন দিগন্তে “বাংলা সংবাদ” আটটি সফল বছর পেরিয়ে নবম বর্ষে পদার্পণ

১০

ডানকিন ডোনাটসের ফ্র্যাঞ্চাইজিকে দেড় মিলিয়ন ডলার জরিমানা

১১

নিউইয়র্কে “হোপ নেভার ডাইস” প্রামাণ্যচিত্রের প্রদর্শনী

১২

যুক্তরাষ্ট্রজুড়ে প্রচারিত হবে রাজীদ সিজনের ‘কাদিশ’

১৩

নিউইয়র্কে ৩০ লাখের বেশি অভিবাসী সহায়তা কার্যক্রম নিয়ে প্রতিবেদন প্রকাশ

১৪

মার্কিন ফার্স্ট লেডির আমন্ত্রণে ওয়াশিংটনে গ্লোবাল সামিটে ভাষণ দিলেন ডা. জুবাইদা রহমান

১৫

নতুন আইআরএস নিয়মে কর ফেরত পেতে দেরি, অনেকের অর্থ ‘ফ্রিজ’

১৬

যুক্তরাষ্ট্রে আশ্রয়ের অধিকার সীমিত করতে সুপ্রিম কোর্টে ট্রাম্প প্রশাসন

১৭

যুক্তরাষ্ট্রে ট্যাক্স রিফান্ড জালিয়াতি মামলায় ৩ ব্যক্তির কারাদণ্ড

১৮

নতুন বই নিয়ে মিশিগানে আসছেন জিলবাইডেন

১৯

প্রবীণদের একাকিত্ব ভাঙছে কমিউনিটি উদ্যোগ ডেট্রয়েটের ব্রাইটমোর পাড়ায় নতুন করে গড়ে উঠছে সামাজিক সংযোগ

২০