১০ ফেব্রুয়ারী ২০২৪, ৮:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্র পাকিস্তান নির্বাচনে ‘জালিয়াতির’ অভিযোগ তদন্তের আহবান জানিয়েছে

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর এক বিবৃতিতে বলেছে, আন্তর্জাতিক এবং স্থানীয় পর্যবেক্ষকদের সাথে তারা একমত যে, ৮ ফেব্রুয়ারী অনুষ্ঠিত পাকিস্তানের সাধারণ নির্বাচনে বাক স্বাধীনতা এবং শান্তিপূর্ণ ভাবে সমবেত হবার অধিকার অনাকাঙ্ক্ষিত ভাবে ব্যাহত করা হয়েছে।

বিবৃতিতে পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলার গণমাধ্যম কর্মীদের উপর আক্রমণসহ নির্বাচনে সহিংসতা, মানবাধিকার ও মৌলিক অধিকারের উপর বিধিনিষেধ, ইন্টারনেট ও টেলিযোগাযোগের উপর বিধিনিষেধের নিন্দা জানান।

‘’নির্বাচন প্রক্রিয়ায় হস্তক্ষেপের অভিযোগ নিয়ে আমরা উদ্বিগ্ন,’’ মিলার বিবৃতিতে বলেন। ‘’হস্তক্ষেপ বা জালিয়াতির অভিযোগ সার্বিক ভাবে তদন্ত করে দেখতে হবে।’’

মিলার বলেন, ‘’আমরা প্রত্যাশা করছি, পাকিস্তানের জনগণের মতামত সম্বলিত পূর্ণ ফলাফল সময়মত প্রকাশ করা হবে।’’

নির্বাচন কর্মীদের প্রশংসা

পররাষ্ট্র দফতরের বিবৃতিতে পাকিস্তানের গণতান্ত্রিক এবং নির্বাচনী প্রতিষ্ঠান সমুন্নত রাখার জন্য দেশের নির্বাচনী কর্মী, সুশীল সমাজ, মিডিয়া কর্মী এবং নির্বাচনী কর্মকর্তাদের প্রশংসা করা হয়।

‘’রেকর্ড সংখ্যক নারী, ধর্মীয় এবং জাতিগত সংখ্যালঘু আর তরুণ এই নির্বাচনে অংশ নিয়েছে,’’ মিলার বিবৃতিতে বলেন।

ম্যাথিউ মিলার বলেন, যে দলই ক্ষয়তায় আসুক, যুক্তরাষ্ট্র পরবর্তী সরকারের সাথে অভিন্ন স্বার্থ নিয়ে কাজ এগিয়ে নিয়ে যাবে।

‘’বাণিজ্য এবং বিনিয়োগের মাধ্যমে পাকিস্তানের অর্থনীতিকে উন্নত করার লক্ষ্যে আমাদের অংশিদারিত্ত আরও জোরদার করা হবে,’’ মিলার বলেন।

‘’পাকিস্তানের জনগনের যে শান্তি, গণতন্ত্র এবং সমৃদ্ধি প্রাপ্য, তা নিশ্চিত করার লক্ষ্যে নিরাপদ পরিবেশ সৃষ্টির জন্য নিরাপত্তা বিষয়ে সহযোগিতা বাড়ানোর জন্য আমরা অঙ্গীকারবদ্ধ,’’ মিলার বিবৃতিতে বলেন। ভিওএ

বাংলা সংবাদের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জলবায়ু দুর্যোগে শিক্ষার সংকট, ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৭ লাখ শিশু

মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া সমাজী

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে বাড়ছে ফি, আবেদনকারীদের গুনতে হবে অতিরিক্ত অর্থ

মিশিগানে ষ্টেট রিপ্রেজেন্টেটিভ প্রার্থী মাহবুব খানের সাথে কমিউনিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগানের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৮ জুন

দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

৫ কোটি ২ লাখ অভিবাসী নিয়ে নতুন চিত্র যুক্তরাষ্ট্রের জনসংখ্যায়

ট্রাম্পের ব্যবহারের জন্য নতুন বিলাসবহুল এয়ার ফোর্স ওয়ান

বিদেশি বংশোদ্ভূত আমেরিকানদের নাগরিকত্ব বাতিলের উদ্যোগ জোরদার

গৃহস্থ ও প্রবীণদের আর্থিক স্বস্তিতে নিউইয়র্কের ২ বিলিয়ন ডলারের উদ্যোগ

১০

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ

১১

২৫০ বছর টিকবে কি যুক্তরাষ্ট্র? প্রশ্ন তুলেছেন ৩৮% মার্কিনি

১২

মিশিগানে সাবেক এমপি ফরিদ চৌধুরী সরণে দোয়া মাহফিল সম্পন্ন

১৩

ফ্রিল্যান্সিংয়ের নামে ফাঁদ প্রতারকের টোপে পড়ে সর্বস্ব খোয়াচ্ছেন তরুণ-তরুণীরা

১৪

প্রথমবারের মতো ভ্যাকসিন তৈরি করল এআই, রোগ প্রতিরোধে নতুন আশা

১৫

চার্জে দিয়ে মোবাইল ফোন ব্যবহার করা কতটা নিরাপদ?

১৬

আদালতের সিদ্ধান্তের পর কেনেডি সেন্টার থেকে বাদ ট্রাম্পের নাম

১৭

মিশিগানে ষ্টেট রিপ্রেজেন্টেটিভ প্রার্থী সীমা আহমেদ’র সংবাদ সম্মেলন

১৮

সোশ্যাল সিকিউরিটি সংকটে নিউইয়র্কে বাড়ছে অবসরপ্রাপ্তদের উদ্বেগ

১৯

পাঁচ বছরে সর্বোচ্চ, মার্কিন নাগরিকত্ব ছাড়লেন প্রায় ৫ হাজার মানুষ

২০