১৯ জানুয়ারী ২০২৪, ১১:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বর্ণাঢ্য আয়োজনে মিশিগানে আরবান মিউজিক ফেস্টিভ্যাল অনুষ্ঠিত

জমকালো আয়োজনে যুক্তরাষ্ট্রের মিশিগান সিটির হ্যামট্রামিকের Gates of Columbus Banquet Hall-এ অনুষ্ঠিত হলো বাংলাদেশি আরবান মিউজিক ফেস্টিভ্যাল।

শনিবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় অনুষ্ঠিত উক্ত মিউজিক ফেস্টিভ্যালে গান, নৃত্য, এবং নাটকে উপচে পড়া দর্শকে মাতিয়ে রাখে ঘন্টার পর ঘন্টা।

প্রতিকূল আবহাওয়ার মাঝেও দর্শক সমাগম ছিলো চোখে পড়ার মতো। বিশিষ্ট কবি ও গীতিকার ইশতিয়াক রুপুর উদ্বোধনী বক্তব্যের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠান মাতিয়ে তুলেন আসমা আখতার, সৈয়দ শাফি, নদী, মোহাম্মদ আমজাদ, ডি-বয় হিমেল, ইক্কি গা, সিলেট মেইড প্রমুখ। রম্য নাটক ও সংগীত পরিবেশন করেন মিশিগান বাংলা থিয়েটারের হারান কান্তি সেন, সঞ্জয় দেব, শর্মিলা দেব শর্মি, পরেশ দেবনাথ।

আয়োজক মিশিগানের বিশিষ্ট ব্যবসায়ী ইকবাল হোসাইন ও গা এন্টারটেইনমেন্ট-এর হিমেল হোসাইন জানান, সঙ্গীত, নৃত্য ও শিল্পকলার মাধ্যমে তরুণ প্রজন্মকে আকৃষ্ট করার পাশাপাশি আমাদের বাংলাদেশি সংস্কৃতি ও ভাষার সাথে তাদের ব্যবধান কমিয়ে আনা এই আয়োজনের মূল লক্ষ্য।

অনুষ্ঠানে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দসহ উপস্থিত ছিলেন হ্যামট্রাম্যিক সিটির মেয়র প্রো-টেম আবু মোহাম্মদ মুসা, বাংলা প্রেস ক্লাব অব মিশিগান ইউএসএ’র সাধারণ সম্পাদক ও বাংলা সংবাদ পত্রিকার সম্পাদক ইকবাল ফেরদৌস।

অনুষ্ঠান শেষে শিল্পীদের মাঝে সম্মাননা ও পদক প্রদান করেন আয়োজনের গ্র্যান্ড স্পন্সর নাসির সবুজ, আয়োজক ইকবাল হোসাইন, এবং হিমেল হোসেইন প্রমুখ।

বাংলা সংবাদের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহ উচ্চপর্যায়ের বৈঠক

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসায় ১ লাখ ডলারের ফি আরও এক বছর

তিন বছর পর যুক্তরাষ্ট্রে আবার বাড়ল সুদের হার

১৮ সেপ্টেম্বর থেকে গ্রিনকার্ডে নতুন পাবলিক চার্জ নিয়ম

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় লাগাম, মার্কিন নজরদারিতে প্রতিষ্ঠানটি

বিজিবির অভিযানে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

১০

ডেট্রয়েট থেকে আটলান্টিক সিটি, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির বিস্তৃত উপস্থিতি

১১

যুক্তরাষ্ট্রের প্রভাব কমাতে ডলারের বিকল্প খুঁজছে বিভিন্ন দেশ

১২

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র

১৩

গ্রিন কার্ড স্পনসরশিপে নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে, যাচাই হবে স্পনসরের ক্রেডিট তথ্য

১৪

সৌদি আরবে ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র

১৫

ডাকযোগে ভোটের পক্ষে সুপ্রিম কোর্ট, মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের উদ্যোগে বাধা

১৬

যুক্তরাষ্ট্রে অবৈধ ভোটের অভিযোগে ৭ গ্রিন কার্ডধারী গ্রেপ্তার

১৭

ছয় বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ছাড়ার হার সর্বোচ্চ

১৮

প্রথমবার প্রকাশ্যে মহাকাশে অস্ত্র মোতায়েনের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্রের

১৯

নবীনদের বরণ, গ্র্যাজুয়েটদের বিদায়: ওয়েইন স্টেট ইউনিভার্সিটিতে বিজিএসএ’র যাত্রা শুরু

২০