১০ ডিসেম্বর ২০২৩, ১০:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইসরাইল গাজার বেসামরিক মানুষদের যথাসম্ভব রক্ষায় ব্যর্থ: অ্যান্টনি ব্লিংকেন

হামাস জঙ্গিদের দমনে ইসরাইলের সবচেয়ে বড় সমর্থক যুক্তরাষ্ট্র রবিবার বলেছে, গাজায় বেসামরিক ফিলিস্তিনিদের রক্ষার ব্যাপারে ইসরাইলি সেনা চেষ্টা করছে বলে ঘোষণা দিলেও তারা সেই কাজে ব্যর্থ হচ্ছে।

পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন সিএনএন-এর ‘স্টেট অফ দ্য ইউনিয়ন’ অনুষ্ঠানে বলেন, বেসামরিক মানুষদের রক্ষা করা জরুরি, তবে ইসরাইলি সেনা গাজায় হামাসের বিরুদ্ধে অভিযান চালানোর সময় বেসামরিক মানুষকে রক্ষা করতে ব্যর্থ হচ্ছে।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র সাময়িক যুদ্ধ বিরতি চাইছে যাতে গাজায় আরও ত্রাণ দেয়া যায় এবং স্পষ্টভাবে কিছু জায়গা চিহ্নিত করা যেখানে ইসরাইল বেসামরিক মানুষকে আক্রমণ করবে না।

ব্লিংকেন এবিসি চ্যানেলের ‘দিস উইক’ অনুষ্ঠানে বলেন, ইসরাইলি সেনার ঘোষণা আর ফলাফলের মধ্যে ফারাক আছে।

গাজার হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, গাজায় ইসরাইলের বোমাবর্ষণে গত সাত সপ্তাহে ১৭ হাজার্রের বেশি মানুষ নিহত হয়েছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু। এর আগে হামাস জঙ্গিরা ৭ অক্টোবর ইসরাইলে অতর্কিত হামলায় প্রায় ১২০০ মানুষকে হত্যা করে এবং ২৪০ জনকে জিম্মি করে। হামাসের কাছে এখনও প্রায় ১৪০ জন জিম্মি আছে।

জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিয় গুত্তেরেস ২৪ অক্টোবর ২০২৩ তারিখে নিরাপত্তা পরিষদে দেয়া বক্তব্যে মধ্যপ্রাচ্য পরিস্থিতি সম্পর্কে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছেন, গাজাতে ইসরাইলের অবরোধ ‘আন্তর্জাতিক মানবতা আইনের স্পষ্ট লংঘন’।

ব্লিংকেন বলেন, সবাই এই যুদ্ধের আশু সমাপ্তি চায় কিন্তু সেটা কখন হবে, সেই সিদ্ধান্ত নেবে ইসরাইল। হামাস তাদের হামলা বন্ধ করতে পারে এবং বাকি জিম্মিদের মুক্তি দিতে পারে।

তবে তিনি বলেন, সেনা অভিযান শেষ হলেও এটা শেষ হবে না। ফিলিস্তিনিদের ইচ্ছার বাস্তবায়ন না হলে ইসরাইলের সাথে স্থায়ী শান্তি প্রতিষ্ঠিত হবে না।

যুক্তরাষ্ট্র ১৯৯৭ সালে হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে। ইসরাইল, মিশর, ইউরোপীয় ইউনিয়ন এবং জাপানও হামাসকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে বিবেচনা করে।

ইসরাইলের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হানেগবি বলেছেন, এ নাগাদ ইসরাইলি সেনা অন্তত ৭ হাজার হামাস জঙ্গিকে হত্যা করেছে, তবে ঐ হিসাব কিভাবে পাওয়া গেল, তা তিনি বলেননি। ভয়েস অফ আমেরিকা

বাংলা সংবাদের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বর্ষাকালে বাড়ছে ডেঙ্গুর ঝুঁকি, কীভাবে থাকবেন নিরাপদ?

কৃত্রিম বুদ্ধিমত্তার উত্থানে বিশ্বব্যাপী ব্যবসায় আসছে বড় পরিবর্তন

মরক্কোর মুখোমুখি হওয়ার আগে কঠিন পরীক্ষার অপেক্ষায় ফ্রান্স

প্রচণ্ড গরমে চোখের সুরক্ষায় যা জানা প্রয়োজন

ইনস্টাগ্রামের এডিটসে নতুন ফিচার, মিলবে দ্বিভাষিক ক্যাপশন ও এআই সহকারী

ইনস্টাগ্রামের এডিটসে নতুন ফিচার, মিলবে দ্বিভাষিক ক্যাপশন ও এআই সহকারী

আনচেলত্তির নেইমার-সিদ্ধান্ত ভুল, দাবি ব্রাজিলের সাবেক তারকার

২০ বছর পর গাজার শাসনভার ছাড়ার ঘোষণা হামাসের

বাংলা সাহিত্য পরিষদ ইউএসএর সাহিত্য আসর অনুষ্ঠিত

খামেনির শেষ বিদায়ে বাংলাদেশি প্রতিনিধিদলের উপস্থিতি, কৃতজ্ঞতা জানাল ইরান

১০

বাকার উদ্যোগে আলাপন ও নৈশভোজ; চার বিশিষ্ট সমাজকর্মীকে সংবর্ধনা

১১

মিশিগানে বড়লেখা ওয়েল ফেয়ার এসোসিয়েশনের বনভোজন সম্পন্ন

১২

স্টুডেন্ট লোনে নতুন অধ্যায়, যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীদের জন্য কী বদলাচ্ছে

১৩

ট্রাম্প প্রশাসনের কড়াকড়ি: অস্থায়ী সুরক্ষাপ্রাপ্ত অভিবাসীদের যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ

১৪

যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর উপলক্ষে শুরু ‘দ্য গ্রেট আমেরিকান স্টেট ফেয়ার’

১৫

সন্ধা নামে : ছন্দা বিনতে সুলতান

১৬

চিঠি লিখি, ডাকবাক্সে হয় না ঢালা : আনোয়ার ইকবাল কচি

১৭

বসুধা : অনামিকা নেওয়াজ

১৮

চাবুকের হিস হিস বনাম ফেড়ারেল আইন : ইশতিয়াক রুপু

১৯

উপনিবেশ থেকে পরাশক্তি: যুক্তরাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধ ও রাষ্ট্রগঠনের ইতিহাস

২০