১৫ অক্টোবর ২০২৩, ১০:২৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

হামাসের হামলায় যুক্তরাষ্ট্রের ২৯ নাগরিকের প্রাণহানি

ইসরাইলে হামাসের হামলায় দেশটির ২৯জন নাগরিকের প্রাণহানির বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার শনিবার, ১৪ অক্টোবর জানিয়েছেন, “এখন, আমরা যুক্তরাষ্ট্রের ২৯জন নাগরিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিতভাবে জানাতে পারি।

আমরা ক্ষতিগ্রস্ত এবং তাদের সকলের পরিবারের প্রতি আমাদের গভীর সমবেদনা জানাই। যুক্তরাষ্ট্রের নাগরিকদের কি অবস্থায় মৃত্যু হয়েছে বা মৃতদের পরিচয় সম্পর্কে আমরা এই সময়ে কিছু জানাবো না।”

মিলার আরো জানিয়েছেন, খবর পাওয়া যাচ্ছে না যুক্তরাষ্ট্রের এমন ১৫জন নাগরিক ও একজন পার্মানেন্ট রেসিডেন্ট-এর ব্যাপারেও তারা অবগত আছেন। স্টেট ডিপার্টমেন্টের কর্মীরা তাদের পরিবারের সাথে যোগাযোগ রাখছেন। যুক্তরাষ্ট্র সরকার তাদের খবর বের করার জন্য চব্বিশ ঘন্টা কাজ করছে।

সেইসঙ্গে ইসরাইলের সাথে গোয়েন্দা তথ্য শেয়ার এবং পণবন্দীদের উদ্ধারের বিষয়ে ইসরায়েলি সরকারকে পরামর্শ দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র সরকারের নানা অংশের বিশেষজ্ঞদের মোতায়েন করা সহ জিম্মি সঙ্কটের প্রতিটি দিক নিয়ে ইসরাইলের সরকারের সাথে কাজ করছে তার দেশের সরকার। গোপনীয়তা রক্ষা এবং নিরাপত্তার কারণে আর কোন মন্তব্য করবেন না বলেও জানান মিলার।

যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের অনুমান, ১ লাখ ৬০ হাজার থেকে ১ লাখ ৭০ হাজার আমেরিকান ইসরাইলে রয়েছেন, পর্যটক বা অন্য কোনো কাজের কারণে অবস্থান করছেন।আনুমানিক ৫০০ থেকে ৬০০ আমেরিকান নাগরিক গাজায় রয়েছেন। তাদের মধ্যে অনেকেই ত্রাণ কর্মী হিসেবে কাজ করছেন বা আত্মীয়দের সাথে সাক্ষাৎ করতে এসেছেন।

মঙ্গলবার, ১০ অক্টোবর প্রেসিডেন্ট জো বাইডেন ইসরাইলের ওপর জঙ্গি গোষ্ঠী হামাসের হামলার তীব্র নিন্দা জানিয়েছেন।

সেদিন বক্তব্যের আগে বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে সেখানকার পরিস্থিতি নিয়ে ফোনে আলোচনা করেন। হামলার পরে ইসরাইলকে সমর্থন করার জন্য বাইডেন এবং তার অন্যান্য সহযোগীরা যে পদক্ষেপগুলো নিয়েছিলেন সেগুলোর কথা নেতানিয়াহুকে জানান তিনি। বাইডেন নিরাপরাধ বেসামরিক নাগরিকদের ওপর জঙ্গি হামলাকে “অসুস্থ” কার্যক্রম বলে অভিহিত করেন।

হামাস আক্রমণ শুরু করার পর থেকে বাইডেন তার মন্তব্য এবং বিবৃতিতে বারবার হামাসের হামলার ব্যাপকতা এবং বর্বরতার বিষয়ে তার বেদনার কথা বলেছেন। স্থল, সমুদ্র এবং আকাশপথে হামাসের হামলা ইসরাইল এবং যুক্তরাষ্ট্রের গোয়েন্দাদের হতবাক করেছে। এই হামলায় শত শত ইসরাইলি নিহত হয়েছে এবং আরও অনেক ইসরাইলি আহত হয়েছে।

সোমবার, ৯ অক্টোবর হোয়াইট হাউজ নিশ্চিত করেছে, তারা ইতোমধ্যে ইসরাইলকে অতিপ্রয়োজনীয় যুদ্ধাস্ত্র এবং সামরিক সরঞ্জাম সরবরাহ করা শুরু করেছে। তারা আরও জানায়, পেন্টাগন হামাসের বিরুদ্ধে যুদ্ধে তার মিত্রকে দ্রুত আরও কী প্রেরণ করা যেতে পারে দেখার জন্য তাদের তালিকা পর্যালোচনা করছে। ইসরাইল চাইলে যাতে তাদের বিমান সহায়তা বা দূরপাল্লার বিকল্প অস্ত্র সরবরাহ করা যায় সেজন্য রণতরী ফোর্ড ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপটি পূর্ব ভূমধ্যসাগরে পৌঁছেছে।

গত সপ্তাহে ইসরাইলের দক্ষিণাঞ্চলীয় শহর ও গ্রামগুলোতে হামাসের যোদ্ধারা হামলা চালিয়ে ১,৩০০ ইসরাইলিকে হত্যা এবং বহু মানুষকে জিম্মি করে হত্যা করে। এরপর ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী হামাসকে নির্মূল করার প্রতিজ্ঞা করে এবং শুক্রবার ভোরে নিশ্চিত করে, তারা গাজা শহরের বাসিন্দাদের “নিজেদের নিরাপত্তা ও সুরক্ষার জন্য” সেখান থেকে চলে যাওয়ার বিষয়ে তাদের অবহিত করেছে।

গত ৭ অক্টোবর হামাস আকস্মিক হামলা শুরু করার পর থেকে এই যুদ্ধে উভয় পক্ষের কমপক্ষে ৩,২০০ জন প্রাণ হারিয়েছে।

যুক্তরাষ্ট্র ১৯৯৭ সালে হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে। ইসরাইল, মিশর, ইউরোপীয় ইউনিয়ন এবং জাপান ও হামাসকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে বিবেচনা করে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বর্ষাকালে বাড়ছে ডেঙ্গুর ঝুঁকি, কীভাবে থাকবেন নিরাপদ?

কৃত্রিম বুদ্ধিমত্তার উত্থানে বিশ্বব্যাপী ব্যবসায় আসছে বড় পরিবর্তন

মরক্কোর মুখোমুখি হওয়ার আগে কঠিন পরীক্ষার অপেক্ষায় ফ্রান্স

প্রচণ্ড গরমে চোখের সুরক্ষায় যা জানা প্রয়োজন

ইনস্টাগ্রামের এডিটসে নতুন ফিচার, মিলবে দ্বিভাষিক ক্যাপশন ও এআই সহকারী

ইনস্টাগ্রামের এডিটসে নতুন ফিচার, মিলবে দ্বিভাষিক ক্যাপশন ও এআই সহকারী

আনচেলত্তির নেইমার-সিদ্ধান্ত ভুল, দাবি ব্রাজিলের সাবেক তারকার

২০ বছর পর গাজার শাসনভার ছাড়ার ঘোষণা হামাসের

বাংলা সাহিত্য পরিষদ ইউএসএর সাহিত্য আসর অনুষ্ঠিত

খামেনির শেষ বিদায়ে বাংলাদেশি প্রতিনিধিদলের উপস্থিতি, কৃতজ্ঞতা জানাল ইরান

১০

বাকার উদ্যোগে আলাপন ও নৈশভোজ; চার বিশিষ্ট সমাজকর্মীকে সংবর্ধনা

১১

মিশিগানে বড়লেখা ওয়েল ফেয়ার এসোসিয়েশনের বনভোজন সম্পন্ন

১২

স্টুডেন্ট লোনে নতুন অধ্যায়, যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীদের জন্য কী বদলাচ্ছে

১৩

ট্রাম্প প্রশাসনের কড়াকড়ি: অস্থায়ী সুরক্ষাপ্রাপ্ত অভিবাসীদের যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ

১৪

যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর উপলক্ষে শুরু ‘দ্য গ্রেট আমেরিকান স্টেট ফেয়ার’

১৫

সন্ধা নামে : ছন্দা বিনতে সুলতান

১৬

চিঠি লিখি, ডাকবাক্সে হয় না ঢালা : আনোয়ার ইকবাল কচি

১৭

বসুধা : অনামিকা নেওয়াজ

১৮

চাবুকের হিস হিস বনাম ফেড়ারেল আইন : ইশতিয়াক রুপু

১৯

উপনিবেশ থেকে পরাশক্তি: যুক্তরাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধ ও রাষ্ট্রগঠনের ইতিহাস

২০