২০ সেপ্টেম্বর ২০২৩, ২:৪২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কাগজপত্রের দাবিতে দক্ষিণ মেক্সিকোর আশ্রয় নিবন্ধন কার্যালয়ে জোর করে ঢুকে পড়ে অভিবাসন প্রত্যাশীরা

কাগজপত্রের দাবিতে, মেক্সিকোর দক্ষিণাঞ্চলে অবস্থিত একটি আশ্রয়কেন্দ্রের কার্যালয়ে, জোর করে ঢুকে পড়ে অভিবাসন প্রত্যাশীরা। এদের বেশিরভাগই হাইতি থেকে আসা অভিবাসন প্রত্যাশী ।

বিপুল সংখ্যক অভিবাসন প্রত্যাশী ধাতব ব্যারিকেড ভেঙ্গে তপাচুলা শহরের কার্যালয়ে ঢুকে পড়েন। তারা সেখানে দায়িত্বরত ন্যাশনাল গার্ড বাহিনীর অফিসার ও পুলিশকে ধাক্কা দিয়ে ঐ কার্যালয়ে প্রবেশ করে।এ সময় হুড়োহুড়ি আর ধাক্কাধাক্কিতে বেশ কয়েকজন পদদলিত হন।

কর্তৃপক্ষ পরে আলোচনা করে অনেককেই ফিরে যেতে রাজি করতে সমর্থ হয়। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

মেক্সিকোতে আশ্রয় প্রার্থীদের সংখ্যা ব্যাপক হারে বেড়ে যাওয়ার এই উত্তেজনা দেখা দেয়। এ বছর এখন পর্যন্ত আশ্রয় প্রার্থীর সংখ্যা এক লাখের উপরে পৌঁছেছে।

হতাশাগ্রস্ত বহু সংখ্যক অভিবাসন প্রত্যাশী জানান, গুয়াতেমালা সীমান্তের কাছে অবস্থিত, তাপাচুলা শহরের এই দপ্তরে আসার তারিখ পেতে অনেক ক্ষেত্রে তাদের কয়েক সপ্তাহ অপেক্ষা করতে হয়। এই অভিবাসন প্রত্যাশীদের অনেকেই এসেছেন কিউবা ও হন্ডুরাস থেকে।

মেক্সিকান কমিশন ফর রিফিউজি অ্যাসিসটেন্স পরিচালিত এই অফিসে অভিবাসন প্রত্যাশীরা, মেক্সিকোতে আশ্রয়ের জন্য আবেদন করতে পারে। তবে, বেশির ভাগই আরো নিরাপদে এবং সহজে যুক্তরাষ্ট্রের সীমান্ত অতিক্রমের লক্ষ্যে এই কাগজপত্র ব্যবহার করতে চান।

আরো পড়ুন:  রাষ্ট্রহীন লোকদের আশার আলো দেখাচ্ছে বাইডেন প্রশাসন

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘের নতুন মহাসচিব নির্বাচনে ৮ জনের প্রতিদ্বন্দ্বিতা

যুক্তরাষ্ট্রের ঋণ ৪০ ট্রিলিয়ন ডলার ছাড়াল, মাথাপিছু বোঝা প্রায় ১ লাখ ১৭ হাজার ডলার

ইতিহাস গড়লেন আয়েশা ওয়াহাব, যুক্তরাষ্ট্রের কংগ্রেসে প্রথম আফগান-আমেরিকান

কিমের সঙ্গে বৈঠকে ট্রাম্পের আগ্রহ, জবাবে ১০ ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাকে বেআইনি ও ‘অর্থনৈতিক সন্ত্রাসবাদ’ বলল তেহরান

ইরান সংঘাতে ৭৫০ জনের বেশি মার্কিন সেনা আহতের তথ্য

অবৈধ অভিবাসীদের কর সুবিধা ঠেকাতে নতুন প্রস্তাব আইআরএসের

যুক্তরাষ্ট্রের ঋণ ছাড়াল ৪০ লাখ কোটি ডলার, বাড়ছে অর্থনৈতিক সংকটের শঙ্কা

মার্কিন সিনেটে প্রথম মুসলিম সদস্য হওয়ার পথে আবদুল এল-সাইদ

গ্রিন কার্ডধারীদের জন্য সতর্কতা, ৩ ভুলে তৈরি হতে পারে জটিলতা

১০

কানাডা-যুক্তরাষ্ট্র বাণিজ্য সমঝোতা, শুল্ক স্থগিতের ঘোষণা ট্রাম্পের

১১

প্রবাসে সম্প্রীতি ও আনন্দের বন্ধন, মিশিগানে গোলাপগঞ্জবাসীর বার্ষিক বনভোজন

১২

ওয়ারেনে খানকায়ে ইমদাদিয়া মিশিগানের উদ্যোগে মাহফিলে ঈদে মিলাদুন্নবী ২১ আগস্ট

১৩

মিশিগানে দুই দিনব্যাপী ফুলমুন ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল সম্পন্ন

১৪

মিশিগানে সিলেট সদর-দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশনের প্রাণবন্ত বনভোজন অনুষ্ঠিত

১৫

গৃহহীন সাবেক সেনাদের জন্য ২৯ মিলিয়ন ডলারের সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

১৬

ইরানকে ‘সাদা পতাকা’ তুলে আত্মসমর্পণের আহ্বান ট্রাম্পের

১৭

নিউইয়র্কে বালাগঞ্জ ও ওসমানীনগর প্রবাসীদের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

১৮

বড়লেখায় ৪০ কৃষকের মধ্যে ৭৫ লাখ টাকা কৃষিঋণ বিতরণ

১৯

ওমানকে বোমা হামলার হুমকি দিয়ে নতুন বিতর্কে ট্রাম্প

২০