২৫ অগাস্ট ২০২৩, ২:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঢাকার রাশিয়ান হাউস বৃত্তিপ্রাপ্ত বাংলাদেশি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছে

ঢাকায় রাশিয়ান হাউসের পরিচালক পাভেল দ্ভয়চেনকভ উচ্চ শিক্ষার গন্তব্য হিসেবে রাশিয়াকে বেছে নেওয়ার সিদ্ধান্তের জন্য বাংলাদেশি শিক্ষার্থীদের প্রশংসা ও অভিনন্দন জানিয়েছেন।

রাশিয়ান সরকারি স্কলারশিপপ্রাপ্ত শিক্ষার্থীদের সভা ও বিদায়ী অনুষ্ঠানে তিনি তাদের একটি শুভ বিদায় বার্তা দেন এবং তাদের সকলের মঙ্গল ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

তিনি সবাইকে স্মরণ করিয়ে দেন যে, ১৯৭২ সাল থেকে সোভিয়েত রাশিয়ান বিশ্ববিদ্যালয়ের পাঁচ হাজারেরও বেশি বাংলাদেশি স্নাতক সরকারি, বেসরকারি ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় কাজ করার মাধ্যমে দেশে ও বিদেশে সম্মানজনক পেশায় যোগদান করতে সক্ষম হয়েছে এবং দেশ-মাতৃকার উন্নয়নে তারা ব্যাপক ভূমিকা রেখেছেন।

তিনি আরও উল্লেখ করেন যে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে রাশিয়ায় উচ্চ শিক্ষার জন্য রাশিয়ান সরকারী বৃত্তির সংখ্যা ছিল ১১০টি। আশা করা হচ্ছে যে শিক্ষাবর্ষ ২০২৪-২০২৫ থেকে ধীরে ধীরে সংখ্যাটি বাড়বে।

সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশস্থ রুশ দূতাবাসের কনস্যুলার সেকশনের প্রধান ইলিয়া ভ্লাদিমিরোভিচ স্তুপাচেঙ্কো; বাংলাদেশস্থ রুশ দূতাবাসের ভাইস কনস্যুল জনাব আলেকজান্ডার তেরেখভ; ড. তাইবুল হাসান খান, সোভিয়েত অ্যালুমনি ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের প্রাক্তন অধ্যাপক (ডক্টর অফ হিস্ট্রি, পিপলস ফ্রেন্ডশিপ ইউনিভার্সিটি অফ রাশিয়া); ইয়াসমিন সুলতানা, শিক্ষিকা, রাশিয়ান ভাষা কোর্স, রাশিয়ান হাউস ইন ঢাকা; ড. মোহাম্মদ আমজাদ হোসেন, উপসচিব, আর্থ-সামাজিক অবকাঠামো বিভাগ, পরিকল্পনা কমিশন, পরিকল্পনা মন্ত্রণালয়, বাংলাদেশ; এবং বজলুল হাসান সৈয়দ, ইন-চার্জ, শিক্ষা বিভাগ, রাশিয়ান হাউস ইন ঢাকা।

ড. তাইবুল হাসান খান তার বাস্তব অভিজ্ঞতা থেকে নিশ্চিত করে বলেন যে বাংলাদেশী শিক্ষার্থীদের রাশিয়ার যেকোনো বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করে বাংলাদেশসহ বিশ্বের যেকোনো দেশে চাকরির সুযোগ রয়েছে।

সভার পর রাশিয়ার পিপলস ফ্রেন্ডশিপ ইউনিভার্সিটি (পিএফইউআর)এর শিক্ষার্থীরা ভিডিও কনফারেন্সে যোগ দেন। ভিডিও কনফারেন্সে রাশিয়ার বাংলা প্রেসক্লাব ও বাংলাদেশ স্টুডেন্টস ইউনিয়নের (পিএফইউআর) সদস্যরা অংশ নেন।

তারা রাশিয়ার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা নিতে যাওয়া বাংলাদেশি শিক্ষার্থীদের অভিনন্দন জানান। তারা রাশিয়ায় অধ্যয়নের অভিজ্ঞতা এবং বন্ধুত্বপূর্ণ এবং রাশিয়ানদের আন্তরিক জীবনধারাও শেয়ার করেন।

সভা শেষে সকল শিক্ষার্থীদের হাতে ভিসাসহ যাবতীয় কাগজপত্র হস্তান্তর করা হয়।

আরও পড়ুনঃ ঢাকার রাশিয়ান হাউসের আর্ট সেমিনারের আয়োজন

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্রুপ পর্ব থেকে ফাইনাল পর্যন্ত বিশ্বকাপের প্রতিটি লড়াইয়ে নাটকীয়তা, শিরোপার মঞ্চে স্পেন-আর্জেন্টিনা

চলে গেলেন স্যার গ্যারি সোবার্স

ইরানের হামলার জের পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তির আলোচনায় কুয়েত, চায় সেনা ও যুদ্ধবিমান

বেকারত্ব ভাতা জালিয়াতি দমনে নিউইয়র্কে ফেডারেল ‘স্ট্রাইক টিম’

নিউইয়র্কে ভাড়াটিয়াদের সুরক্ষায় ঐতিহাসিক উদ্যোগ, প্রথম ‘রেন্টাল রিপঅফ রিপোর্ট’ প্রকাশ

ভাষণ সম্প্রচার না করায় এবিসি, এনবিসি ও সিএনএনের লাইসেন্স বাতিলের হুমকি ট্রাম্পের

প্রতিবেশীদের ভূমি যে কৌশলে দখলে নিচ্ছে ইসরাইল

ইউরোপে আটকে গেল আইফোনের এআই

বিশ্বকাপ শিরোপার দাম ৭৫০ কোটি টাকা! বাকি দলগুলো পাবে কত?

বিদেশি শিক্ষার্থী ও সাংবাদিকদের ভিসায় নতুন কড়াকড়ি যুক্তরাষ্ট্রের

১০

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি গোয়েন্দা সংস্থার সঙ্গে এপস্টিনের যোগাযোগ ছিল: পডকাস্টে ভ্যান্স

১১

‘এআই’ দিয়ে তালিকা বানিয়ে ছুটিতে থাকা কর্মীদের ছাঁটাইয়ের অভিযোগ, মেটার বিরুদ্ধে মামলা

১২

গ্রিন কার্ডে ১ লাখ ডলারের ফি, নতুন পরিকল্পনা ঘোষণা ট্রাম্পের

১৩

ফিফা থেকে ইসরায়েলকে বহিষ্কারে প্রভাব খাটাচ্ছে নরওয়ে

১৪

মিশিগানে বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সোসাইটি অব মিশিগান-এর বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

১৫

তিন দিনব্যাপী ‘হ্যামটাউন সামার জ্যাম’ ফেস্টিভ্যাল সম্পন্ন, প্রাণের মিলনমেলায় মুখর ছিল হ্যামট্রামিক

১৬

হরমুজ নিয়ে তীব্র হচ্ছে লড়াই

১৭

আন্তর্জাতিক অপরাধ আদালত ভেঙে দিতে মার্কো রুবিও কেন উঠেপড়ে লেগেছেন

১৮

প্লেয়ার অব দ্য ম্যাচ, গোল্ডেন বুট, গোল্ডেন বল জিতলে কত টাকা পান ফুটবলাররা

১৯

সোশ্যাল মিডিয়ার তথ্য লুকালেই ভিসা প্রত্যাখ্যান করতে পারে যুক্তরাষ্ট্র

২০