২৬ জুলাই ২০২৩, ১২:৫৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নর্থ আমেরিকান বাংলাদেশি ফেস্টিভ্যাল শুরু ২৮ জুলাই

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ডেট্রয়েট সিটির বাংলা টাউনের জেইন ফিল্ডে আগামী শুক্রবার (২৮ জুলাই) থেকে শুরু হচ্ছে ২২তম নর্থ আমেরিকান বাংলাদেশি ফেস্টিভ্যাল ২০২৩।

তিন দিনব্যাপি এই ফেস্টিভ্যাল (মেলা) আগামী রবিবার (৩০ জুলাই) শেষ হবে। প্রতিদিন দুপুর ১২ টা থেকে রাত ১১টা পর্যন্ত চলবে।

সম্প্রতি হ্যামট্রামিক শহরে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে আয়োজকরা এ তথ্য জানান।

মেলায় বিভিন্ন স্টলে বাংলাদেশি পণ্য বিশেষ করে শাড়ী, গহনা, খেলনা, ঘর সাজানোর বিভিন্ন আইটেম থাকবে।

এছাড়াও স্টল গুলোতে খাবারের দোকান থাকবে। তাছাড়া ফেস্টিভ্যালে লটারীর মাধ্যমে আকর্ষনীয় পুরস্কারের ব্যবস্থাও রয়েছে।

সংবাদ সম্মেলনে আয়োজকেরা জানান, আয়োজনের মূল আকর্ষণ হিসেবে রয়েছেন বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী জেমস এবং তার ব্যান্ড দল “নগর বাউল”। জেমস এর লাইভ কনসার্টসহ আরো থাকছেন বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী রিজিয়া পারভিন, প্রেমা রহমান, রিয়া রহমান, মেহজাবিন মোহা এবং স্থানীয় শিল্পীরা।

সংবাদ সম্মেলনে আকিকুল হক শামীম, খালেদ হোসেন, সৈয়দ রায়হান, বিপ্লব হোসেন, আরিফ আরমান জিসান, ফারজানা চৌধুরী পাপড়ি, লিয়াকত আলী, হেলাল মিয়া, সায়েফ খান, মোশারফ আহমদ, নাসির সবুজ, সালেহ আহমদ বাদল, সাকের উদ্দিন সাদেক, এবং হিমেল হোসেনসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।

আয়োজকরা মিশিগানে অবস্থিত সকল প্রকার সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক সহ দলমত নির্বিশেষে কমিউনিটির সবাইকে ২২তম নর্থ আমেরিকান বাংলাদেশি ফেস্টিভ্যালে যোগদান করে আয়োজনটিকে সুন্দর ও সার্থক করতে অনুরোধ করেন।

মিশিগান নিয়ে আরও পড়তে এখানে ক্লিক করুন

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটের ২৩ নম্বর ওয়ার্ডে ঈদ শুভেচ্ছা জানালেন কাউন্সিলর প্রার্থী মারজান হোসেন

ঈদে বাংলাদেশ ভ্রমণে সতর্কবার্তা দিল যুক্তরাষ্ট্র

সেনেগালের শিরোপা বাতিল, চ্যাম্পিয়ন ঘোষণা মরক্কো

বিশ্বব্যাপী সব মার্কিন দূতাবাসে নিরাপত্তা পর্যালোচনার নির্দেশ ওয়াশিংটনের

বড়লেখা পৌরশহরে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

ইউটিউবেই মিলবে বিশ্বকাপের হাইলাইটস, ফিফার সঙ্গে চুক্তি সম্পন্ন

ওয়ারেন অ্যাথলেটিক্স ক্লাব মিশিগান ব্যাডমিন্টন কমিউনিটির জন্য বার্ষিক কমিউনিটি ইফতার আয়োজন করে

গ্রেটার জৈন্তিয়া এসোসিয়েশন অব মিশিগান, এর বিশাল ইফতার মাহফিল – ২৬ অনুষ্ঠিত

মিশিগান বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মিশিগানে বৃহত্তর জৈন্তা এসোসিয়েশনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।

১০

মিশিগানে সংস্কৃতি কর্মীদের নিয়ে রেনেসাঁর ইফতার মাহফিল সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের মিলনমেলা

১১

মৌলভীবাজার এসোসিয়েশনের বার্ষিক ইফতার মাহফিল সম্পন্ন

১২

মিশিগানে সকল ধর্মের সংমিশ্রণে সিটির বাংলাদেশি কাউন্সিলম‍্যানদের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৩

মাঠে গড়াচ্ছে না ফিনালিসিমা, আর্জেন্টিনা-স্পেন ম্যাচ বাতিল

১৪

সৌদি আরবে অবস্থানরত মার্কিনিদের দ্রুত চলে যেতে বলল ওয়াশিংটন

১৫

আমেরিকান রিয়েলটরস ও গ্যারান্টি রেন্ট এর বার্ষিক কমিউনিটি ইফতার অনুষ্ঠিত

১৬

মধ্যপ্রাচ্যে মার্কিন ব্যাংক টার্গেট, প্রতিশোধমূলক হামলা বলছে ইরান

১৭

ভিসা আবেদনকারীদের জন্য জরুরি বার্তা মার্কিন দূতাবাসের

১৮

ইরানের সর্বোচ্চ নেতা ও বিপ্লবী গার্ডের শীর্ষ নেতাদের তথ্য দিলে পুরস্কার দেবে যুক্তরাষ্ট্র

১৯

নতুন সংসদের জন্য ১১ সদস্যের কমিটি ঘোষণা

২০