১১ জুলাই ২০২৩, ১:২১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মিশিগানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বনভোজন অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও অধিভুক্ত কলেজের সাবেক শিক্ষার্থীদের সংগঠন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব মিশিগানের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৯ জুলাই) মিশিগানের ওয়ারেন সিটির হলমিচ পার্কে জাঁকজমকপূর্ণ এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় দিনের কর্মসূচি।

এরপর আনুষ্ঠানিকভাবে বার্ষিক বনভোজনের কার্যক্রম উদ্বোধন করেন বনভোজন উপ-কমিটির আহ্বায়ক আমিনুর রশিদ চৌধুরী (কাপ্তান)। তার সঙ্গে ছিলেন কমিটির সভাপতি, সম্পাদকসহ সকল অ্যালামনাই। তারপরেই শুরু হয় দিনের অন্যান্য কার্যক্রম।

কার্যক্রমের মধ্যে ছিল খেলাধুলা, নাচ, গান ও রাফেল ড্রসহ বিনোদনের বিভিন্ন আয়োজন। শিশু-কিশোরদের খেলাধুলা পাশাপাশি প্রিয় সহকর্মী ও বন্ধু-বান্ধবীদের আড্ডা-গান-গল্পে দিনটি ছিলো অনবদ্য। বন্ধু-বান্ধবীদের অনেকেই ফেলে আসা দিনগুলোর স্মৃতিচারণে ছিলেন মশগুল।

এস.এম. হাসান ইকবাল, মোহাম্মদ আপ্তাব ও পি.কে চন্দের যৌথ সঞ্চালনায় ভোজনপর্ব শেষে শুরু হয় আলোচনা সভা। সভার শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক লুৎফুর রহমান।

সংগঠনের সভাপতি সৈয়দ মইন দিপু’র সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভার প্রধান আকর্ষণ ছিলেন, টেক্সাস থেকে আগাত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট রায়হানুল ইসলাম চৌধুরী ও মিনেসোটা থেকে আগত ফখরুন নেছা শিল্পী।

এ সময় উপস্থিত ছিলেন, ঢাকা, রাজশাহী, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং বুয়েট-এর সাবেক শিক্ষার্থীরা। আরো উপস্থিত ছিলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক, প্রেসক্লাব নেতবৃন্দ, হ্যামট্রামিক সিটির কাউন্সিলবৃন্দ, ওয়ারেন সিটির কমিশনারবৃন্দ, রাজনৈতিক, সামাজিক সংগঠনের বর্তমান ও সাবেক নেতৃবৃন্দসহ মিশিগানবাসী।

আয়োজন সম্পর্কে জানতে চাইলে সংগঠনের সাধারণ সম্পাদক লুৎফুর রহমান বলেন, প্রতি বছরের ন্যায় এবারও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব মিশিগানের পক্ষ থেকে বার্ষিক বনভোজনের আয়োজন করা হয়।

অত্যান্ত জাঁকজমকপূর্ণ এই আয়োজনের মূল উদ্দেশ্যে হচ্ছে আমাদের নিজেদের মধ্যে বন্ধন সুদৃঢ় করা। আমরা আমাদের এই সংগঠনের মাধ্যমে দেশ-বিদেশে বিভিন্ন সামাজিক কাজ কর্ম করে থাকি। দেশের বিভিন্ন দুর্যোগপূর্ণ অবস্থায় আমাদের সংগঠন সাহায্য ও সহযোগিতায় অগ্রণী ভূমিকা পালন করে আসছে।

সংগঠনের বিভিন্ন কল্যাণমূলক কার্যক্রম ইতিমধ্যেই কমিউনিটিতে সবার দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে বলেও দাবী করেন লুৎফুর রহমান।

সবশেষ র‌্যাফেল ড্র ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় বার্ষিক এই মিলনমেলা।

মিশিগান নিয়ে আরও পড়তে এখানে ক্লিক করুন

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জলবায়ু দুর্যোগে শিক্ষার সংকট, ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৭ লাখ শিশু

মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া সমাজী

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে বাড়ছে ফি, আবেদনকারীদের গুনতে হবে অতিরিক্ত অর্থ

মিশিগানে ষ্টেট রিপ্রেজেন্টেটিভ প্রার্থী মাহবুব খানের সাথে কমিউনিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগানের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৮ জুন

দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

৫ কোটি ২ লাখ অভিবাসী নিয়ে নতুন চিত্র যুক্তরাষ্ট্রের জনসংখ্যায়

ট্রাম্পের ব্যবহারের জন্য নতুন বিলাসবহুল এয়ার ফোর্স ওয়ান

বিদেশি বংশোদ্ভূত আমেরিকানদের নাগরিকত্ব বাতিলের উদ্যোগ জোরদার

গৃহস্থ ও প্রবীণদের আর্থিক স্বস্তিতে নিউইয়র্কের ২ বিলিয়ন ডলারের উদ্যোগ

১০

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ

১১

২৫০ বছর টিকবে কি যুক্তরাষ্ট্র? প্রশ্ন তুলেছেন ৩৮% মার্কিনি

১২

মিশিগানে সাবেক এমপি ফরিদ চৌধুরী সরণে দোয়া মাহফিল সম্পন্ন

১৩

ফ্রিল্যান্সিংয়ের নামে ফাঁদ প্রতারকের টোপে পড়ে সর্বস্ব খোয়াচ্ছেন তরুণ-তরুণীরা

১৪

প্রথমবারের মতো ভ্যাকসিন তৈরি করল এআই, রোগ প্রতিরোধে নতুন আশা

১৫

চার্জে দিয়ে মোবাইল ফোন ব্যবহার করা কতটা নিরাপদ?

১৬

আদালতের সিদ্ধান্তের পর কেনেডি সেন্টার থেকে বাদ ট্রাম্পের নাম

১৭

মিশিগানে ষ্টেট রিপ্রেজেন্টেটিভ প্রার্থী সীমা আহমেদ’র সংবাদ সম্মেলন

১৮

সোশ্যাল সিকিউরিটি সংকটে নিউইয়র্কে বাড়ছে অবসরপ্রাপ্তদের উদ্বেগ

১৯

পাঁচ বছরে সর্বোচ্চ, মার্কিন নাগরিকত্ব ছাড়লেন প্রায় ৫ হাজার মানুষ

২০