৭ জুলাই ২০২৩, ১:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

অবসর তুলে নিয়েছেন তামিম ইকবাল

আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেয়ার পরের দিনই নিজের সেই ঘোষণা তুলে নিলেন ক্রিকেটার তামিম ইকবাল। ফলে এশিয়া কাপ থেকে অধিনায়ক হিসেবে আবারো তিনি জাতীয় দলে ফিরছেন তিনি।

শুক্রবার সকালে তামিম ইকবাল ঢাকায় আসেন, এরপর দুপুরে বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা ও ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপনের সাথে প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় বাসভবনে যান তিনি।

সেখানে এক আবেগময় পরিস্থিতি সৃষ্টি হয়েছিল বলে জানা গেছে। এসময় তামিমের স্ত্রী আয়েশা ইকবালও ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তামিমের কাছে জানতে চান, কেন হঠাৎ এই সিদ্ধান্ত।

এরপর তামিমকে তিনি ক্রিকেটে ফিরতে বলেন। তবে তিনি এখনই ক্রিকেটে ফিরবেন না। প্রধানমন্ত্রী তামিম ইকবালকে দেড় মাসের ছুটিও দিয়েছেন জানিয়েছেন তামিম ইকবাল। এই সময়ে ফিটনেস নিয়ে কাজ করবেন।

প্রধানমন্ত্রীর বাসা থেকে বের হওয়ার পর সংবাদমাধ্যমকে তামিম বলেছেন, ‘আজ দুপুরবেলায় আমাকে মাননীয় প্রধানমন্ত্রী তার বাসায় দাওয়াত করেছিলেন। উনার সঙ্গে অনেকক্ষণ আমরা আলোচনা করেছি। উনি আমাকে নির্দেশ দিয়েছেন খেলায় ফিরে আসতে।’

গণভবন থেকে বের হয়ে তামিম খেলায় ফেরার ঘোষণা দেন, “আমি আমার রিটয়ারমেন্ট এই মুহূর্তে তুলে নিচ্ছি। কারণ আমি সবাইকে না বলতে পারি কিন্তু দেশের যে সবচেয়ে বড় ব্যক্তি তাকে না বলা আমার পক্ষে অসম্ভব”।

তিনি বলেন এই ফিরে আসায় ‘পাপন ভাই ও মাশরাফি ভাইয়ের’ বড় ভূমিকা ছিল।

“প্রধানমন্ত্রী আমাকে দেড়মাসের জন্য একটা ছুটিও দিয়েছেন। আমি যেন মানসিকভাবে আরেকটু ফ্রি হতে পারি।”

নিজের ফেসবুক পোষ্টে তামিম ইকবাল লিখেছেন, মাননীয় প্রধানমন্ত্রীকে না বলতে পারলাম না। সাথে প্রধানমন্ত্রী ও স্ত্রীর সাথে একটি ছবিও পোস্ট করেছেন তিনি।

নাজমুল হাসান পাপন সাংবাদিকদের বলেছেন, “আবেগের বশে ও একটা সিদ্ধান্ত নিয়েছে। আমার একটা বিশ্বাস ছিল যে ওর সাথে সামনাসামনি যদি বসতে পারি তাহলে হয়তোবা এটার একটা সল্যুশন পাবো।”

“আজকে প্রধানমন্ত্রীর মাধ্যেমে আমরা সবাই ওর সাথে বসেছিলাম। সে বলেছে যে, রিটায়ারমেন্টের যে চিঠিটা সে দিয়েছিল সেটি সে উইথড্র করছে। সে রিটায়ারমেন্ট করে নাই।”

প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের পর এই নতুন সিদ্ধান্তের ইঙ্গিত দিয়ে ফেসবুকে নিজের ভেরিফায়েড পেইজে এক পোস্ট দেন মাশরাফি বিন মর্তজা। দুটি ছবি পোষ্ট করে তার ক্যাপশনে তিনি লিখেন, ‘আবার দেখা হবে, এ দেখাই শেষ দেখা নয়’।

এরআগে বৃহস্পতিবার সকালে অনেকটা হুট করেই তামিম ইকবাল একটি সংবাদ সম্মেলনের ডাক দেন।

সেখানে তিনি বলেন, আফগানিস্তানের বিপক্ষে বুধবার অনুষ্ঠিত হওয়া ওয়ানডে ম্যাচই তার শেষ ম্যাচ। আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিচ্ছেন তিনি।

তামিম ইকবাল এমন এক সময় ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন যখন ২০২৩ ক্রিকেট বিশ্বকাপ শুরু হতে আর তিন মাস বাকি। তথ্যসূত্র বিবিসি বাংলা।

খেলাধুলা নিয়ে আরও পড়তে এখানে ক্লিক করুন

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ খুলে দিলে এখন পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রাজি ট্রাম্প

চা শ্রমিকদের গণবিক্ষোভ, দাবি বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি

শুধু সন্তান জন্মের জন্য বছরে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান কত মানুষ

চাকরি হারালেই ৬০ দিন সময় নয়, যুক্তরাষ্ট্রে ভিসাধারীদের জন্য নতুন পরিবর্তনের প্রস্তাব

চুল গজাতে পেয়ারা পাতা—আসলেই কি কাজ করে?

মার্কিন নাগরিকত্ব নীতিতে আবারও ট্রাম্পের কড়াকড়ি, মানলেন না আদালতের রায়

৩০৬ বছরের রেকর্ড ভেঙে বিশ্বের সর্বকনিষ্ঠ কলেজ অধ্যাপক

হ্যাকিং বিতর্কে মেটার এআই, বাড়ছে সাইবার ঝুঁকির আশঙ্কা

ইসরাইল ইস্যুতে অবস্থান, যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ায় কি প্রভাব পড়বে

চাঁদের বুকে আছড়ে পড়ল ইলন মাস্কের প্রতিষ্ঠানের রকেট

১০

আনন্দঘরে বিপুল আনন্দ

১১

‘জুলাইকার’ এই বিতর্কের জন্য আদালত থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

১২

জুলাই যোদ্ধাদের যথাযথ মর্যাদা দেওয়া না হলে সেটা জাতির জন্য লজ্জার হবে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

১৩

মিশিগানে ডেমোক্র্যাট সিনেট প্রাইমারিতে জয়ী আবদুল আল-সাইয়েদ, ব্যর্থ কোটি কোটি ডলারের প্রচারণা

১৪

মিশিগানে দক্ষিণ সুরমা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বনভোজন অনুষ্ঠিত

১৫

বিশ্বজুড়ে কূটনৈতিক পুনর্বিন্যাস, ৫ অঞ্চলে মিশন বন্ধ করছে যুক্তরাষ্ট্র

১৬

মিশিগানে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির বনভোজনে প্রাণের উচ্ছ্বাস

১৭

মিশিগানে ডেমোক্র্যাটদের প্রাইমারিতে আল-সাইয়েদকে হারাতে কেন এত মরিয়া ইসারায়েলি লবি এআইপ্যাক

১৮

মুনা দাওয়াহ কনফারেন্স ২০২৬ সম্পর্কে প্রেস ব্রিফিং

১৯

শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান

২০