১ জুলাই ২০২৩, ২:৫৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

লিওনেল মেসি: চ্যাম্পিয়ন্স লিগের সেরা গোলদাতা নির্বাচিত

২০২২-২৩ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের সেরা গোলদাতা নির্বাচিত হয়েছেন সাবেক প্যারিস সেইন্ট জার্মেইয়ের তারকা লিওনেল মেসি।

পিএসজির জার্সি গায়ে বেনফিকার বিপক্ষে করা গোলটি দর্শকভোটে সেরা গোল নির্বাচিত হয়েছে। গোলটি উয়েফার অফিসিয়াল সাইটে তৃতীয় সেরা গোল হিসেবে অবস্থান করছে।

উয়েফার প্রযুক্তিগত পর্যবেক্ষক প্যানেল সেরা ১০টি গোল বাছাই করে সেগুলো ভোটের জন্য উন্মুক্ত করে দেয়। দর্শকদের ভোটে নির্বাচিত হয় সেরা গোল। সেখানেই নম্বর ওয়ান হয়েছেন ৩৫ বছর বয়সী বিশ্বকাপজয়ী অধিনায়ক।

তবে বিশেষজ্ঞদের চোখে সেরা গোল ম্যানচেস্টার সিটির আর্লিং হালান্ডের। তার সাবেক ক্লাব বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে করা গোলটি বিশেষজ্ঞদের চোখে সেরা হিসেবে ধরা দিয়েছে।

যদিও দর্শক ভোটে সেটি তিনে অবস্থান করছে। উয়েফার অফিসিয়াল তালিকায়ও গোলটি এক নম্বরে।

স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের ভিনিসিয়ুস জুনিয়র রয়েছেন তালিকার তিনে। বার্নাব্যুতে ম্যানচেস্টার সিটির বিপক্ষে করা গোলটির মাধ্যমে সেরা তিনে জায়গা করে নিয়েছেন এই তারকা ফুটবলার। উয়েফা তালিকায় সেটি ছয়ে অবস্থান করছে।

সেরা দশের তালিকায় আছেন লিভারপুলের ডারউইন নুনেজ, বেনফিকার আলেজান্দ্রো গ্রিমাল্ডো, ম্যান সিটির রদ্রিগো, কেভিন ডি ব্রুইন, বরুশিয়া ডর্টমুন্ডের করিম আদেমি ও পিএসজির কাইলিয়ান এমবাপে।

লিওনেল মেসি নিয়ে আরও পড়তে এখানে ক্লিক করুন

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মদ্যপ অবস্থায় গাড়ি চালানোয় দোষী সাব্যস্ত ওয়ারেনের প্রধান বিচারক

১

অভিবাসন নীতির কড়াকড়ি: যুক্তরাষ্ট্রে দক্ষ বিদেশি কর্মীদের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন

২

এমসি কলেজ জুলোজি ক্লাবের নতুন কমিটি – সভাপতি দুরন্ত, সম্পাদক সুদীপ্ত

৩

ভোটার তালিকা থেকে মুসলিমদের বেশি বাদ দিচ্ছে ভারত: মার্কিন কমিশন

৪

অভিবাসীদের আটকের জন্য বেসরকারি আটককেন্দ্র কিনল ট্রাম্প প্রশাসন

৫

তিন মাস পর মধ্যপ্রাচ্য থেকে সরানো হলো মার্কিন রণতরি

৬

আমি নিজেকে বোকা মনে করছি: মন্তব্য ইলন মাস্কের

৭

হ্যামট্রামিকের নবনির্বাচিত মেয়র মুহিত মাহমুদকে বিএডিসির সংবর্ধনা

৮

৫০০ ডলার ভেবে স্ক্র্যাচ করতেই মিলল ৫ লাখ ডলারের পুরস্কার!

৯

জ্বালানি সরবরাহ নিয়ে শেনঝেনে একমত ট্রাম্প, সি ও পুতিন

১০

মধ্যবর্তী নির্বাচনে হারের পরও নির্বাসন অভিযানে অটল ট্রাম্প প্রশাসন

১১

মার্কিন কংগ্রেসের স্পিকার পদে প্রার্থী হচ্ছেন হাকিম জেফ্রিস

১২

পশ্চিমা নিষেধাজ্ঞার কঠোর সমালোচনায় সি ও পুতিন

১৩

ফুড স্ট্যাম্পে নতুন শর্ত, ঝুঁকিতে অভিবাসী ও নিম্ন আয়ের পরিবার

১৪

ইরানের পরমাণু স্থাপনার তথ্য যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে দিয়েছে আইএইএ

১৫

গ্রিনকার্ডে কঠোর হচ্ছে নিয়োগপ্রক্রিয়া, ৯০ দিন বিজ্ঞপ্তির প্রস্তাব

১৬

আলাস্কা থেকে সিনেটে ডেমোক্র্যাটদের জয়, নতুন সমীকরণ ৫৬-৪৪

১৭

যুক্তরাষ্ট্রে অভিবাসী জনসংখ্যা বাড়ছে, বাংলাদেশিদের বৃদ্ধি ১৪১ শতাংশ

১৮

আগামী নির্বাচনে নিজের প্রার্থিতা নিয়ে যা বললেন ভ্যান্স

১৯

৫৭৮ দিনের রেকর্ড ভাঙল ডলার, নতুন উচ্চতায় দাম

২০