১২ জুন ২০২৩, ২:০৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ভিসা জটিলতায় দুই বাংলাদেশি ফুটবলার

ফাইল ছবি

ভিসা জটিলতায় দলের সঙ্গে কম্বোডিয়া যাওয়া হয়নি বাংলাদেশি জাতীয় দলের দুই ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ ও ইসা ফয়সালের।

দলের বাকিরা দেশ ছাড়ার দুই দিন পেরিয়ে গেলেও এখনও কাটেনি তাদের ভিসা জটিলতা। দুই ফুটবলারের কেউই রোববার (১১ জুন) পর্যন্ত পাসপোর্টই হাতে পাননি।

তবে বাফুফে আশাবাদী সোমবারের (১২ জুন) ভেতর এই দুই ফুটবলারের ভিসা জটিলতা কেটে যাবে। আর সেটি কেটে গেলে এদিনই দেশ ছাড়বেন তারা।

বাফুফের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার সংবাদমাধ্যমের কাছে এমনটাই আশাবাদ ব্যক্ত করেন।

তুষার বলেন, ‘আশা করছি সোমবার তারা পাসপোর্ট পেয়ে যাবেন। পাসপোর্ট হাতে পেলে সোমবার রাতেই তারা থাই এয়ারওয়েজের ফ্লাইটে কম্বোডিয়া যাবেন।’

এদিকে সোমবার (১২ জুন) কম্বোডিয়ার স্থানীয় ক্লাব টিফফি আর্মির বিপক্ষে প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। বাংলাদেশ সময় বিকেল ৪টায় মাঠে গড়াবে ম্যাচটি।

১৫ জুন কম্বোডিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নামবে হ্যাভিয়ার কাবরেরা শীষ্যরা। আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি হিসেবে এই ম্যাচের আয়োজন করা হয়েছে।

শনিবার কম্বোডিয়ায় পৌঁছে বিশ্রামের পর রোববার সকালে টিম হোটেলে জিম করেন জাতীয় দলের ফুটবলাররা। এরপর বিকেলে নমপেনের আর্মি স্টেডিয়ামে অনুশীলন করেন জামাল ভূঁইয়ারা।

ফুটবল নিয়ে আরও পড়তে এখানে ক্লিক করুন

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহ উচ্চপর্যায়ের বৈঠক

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসায় ১ লাখ ডলারের ফি আরও এক বছর

তিন বছর পর যুক্তরাষ্ট্রে আবার বাড়ল সুদের হার

১৮ সেপ্টেম্বর থেকে গ্রিনকার্ডে নতুন পাবলিক চার্জ নিয়ম

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় লাগাম, মার্কিন নজরদারিতে প্রতিষ্ঠানটি

বিজিবির অভিযানে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

১০

ডেট্রয়েট থেকে আটলান্টিক সিটি, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির বিস্তৃত উপস্থিতি

১১

যুক্তরাষ্ট্রের প্রভাব কমাতে ডলারের বিকল্প খুঁজছে বিভিন্ন দেশ

১২

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র

১৩

গ্রিন কার্ড স্পনসরশিপে নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে, যাচাই হবে স্পনসরের ক্রেডিট তথ্য

১৪

সৌদি আরবে ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র

১৫

ডাকযোগে ভোটের পক্ষে সুপ্রিম কোর্ট, মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের উদ্যোগে বাধা

১৬

যুক্তরাষ্ট্রে অবৈধ ভোটের অভিযোগে ৭ গ্রিন কার্ডধারী গ্রেপ্তার

১৭

ছয় বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ছাড়ার হার সর্বোচ্চ

১৮

প্রথমবার প্রকাশ্যে মহাকাশে অস্ত্র মোতায়েনের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্রের

১৯

নবীনদের বরণ, গ্র্যাজুয়েটদের বিদায়: ওয়েইন স্টেট ইউনিভার্সিটিতে বিজিএসএ’র যাত্রা শুরু

২০