৬ সেপ্টেম্বর ২০২২, ১০:৫৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পঞ্চখণ্ডের আকাশ হতে খসে পড়া তারা

কবি ফজলুল হক। বিয়ানীবাজারের পঞ্চখণ্ডের আকাশে মাত্রই খসে পড়া তারা। আমি চাচা বলেই ডাকতাম। আমাদের বেড়ে উঠা থেকে জীবনের শেষ দিন পর্যন্ত উনাকে সাধকের মতোই দেখেছি; দেখেছি সাহিত্য-সমাজ-রাজনীতি-ধর্ম-খেলাধুলা নিয়ে সব চাইতে আপডেটেড চিন্তার একজন চিন্তক হিসাবে। উনার কথা বলার ধরনটি এতটাই চমৎকার এবং মুগ্ধকর ছিলো যে আপনি একবার শ্রোতা হয়ে গেলে ঘড়ির কাটা তো পিছিয়ে যাবেই; কখনো কখনো ক্যালেন্ডারের পাতার দিকে মনোযোগ দিতে হতো।

বিয়ানীবাজারে যে কজন শব্দ গড়ার কারিগর ছিলেন তন্মধ্যে কবি ফজলুল হক অন্যতম সেরা একজন। জীবন নিয়ে; মৃত্যু নিয়ে এতো সহজে কথা বলতে পারতেন বলেই আমরা উনাকে গুরু বলেও ডাকতাম। কবির সাথে আড্ডাতে উনার কথা বলার মধ্যে এতো বেশি হিউমার আর উইট এর ব্যবহার ছিলো সেগুলি একটু মনোযোগী শ্রোতাদের নজর এড়ানোর সুযোগই ছিলো না। এজন্য কবি যখনই কথা বলতেন সেগুলি হয়ে উঠতো একেকটি কাব্য। মানুষকে আপন করে নেওয়ার অনবদ্য গুণের অধিকারী ছিলেন কবি ফজলুল হক। একদা আসাম বিশ্ববিদ্যালয়ের ভিসি তপোধীর ভট্টাচার্য্যকে রিসিভ করতে আমরা সুতারকান্দি স্থল বন্দরের চেকপয়েন্টে গেলাম। স্যার আমাদের গুরুর গুরু। তো নিয়ম মাফিক ফর্ম ফিলাপের সময়ে কর্তব্যরত অফিসার তপোধীর ভট্টাচার্য্য স্যারের ঠিকানা লিখে কোথায় উঠবেন সেই ঠিকানায় কবি ফজলুল হকের ঠিকানা লিখার পরে বললেন-সম্পর্ক। কবি সিগারেটের ধোঁয়া ছেড়ে বললেন-ভাই। অফিসার খাতায় লিখা নাম দুটি পড়ে একটু প্রশ্নবোধক চাহনি দিতেই কবি বললেন -হ্যাঁ, ভাই ই। শাহজালাল আইয়া আমরার কিছুরে অবায় নিছইন, আর কিছু হবায় রইছন। কলম রেখে অফিসার উচ্চারণ করলেন-অহহ।

ফজলু চাচা হঠাৎ অসুস্থ হয়ে কথা বলার শক্তি হারালেন অতঃপর আমাদের ছেড়ে চলেন। পঞ্চখণ্ডের সারস্বত সমাজের পরম্পরা রক্ষায় আমাদের গুরু হয়ে ওঠা এই সাধকের জীবন নতুন প্রজন্মের নিকট পৌছানো প্রয়োজন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জলবায়ু দুর্যোগে শিক্ষার সংকট, ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৭ লাখ শিশু

মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া সমাজী

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে বাড়ছে ফি, আবেদনকারীদের গুনতে হবে অতিরিক্ত অর্থ

মিশিগানে ষ্টেট রিপ্রেজেন্টেটিভ প্রার্থী মাহবুব খানের সাথে কমিউনিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগানের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৮ জুন

দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

৫ কোটি ২ লাখ অভিবাসী নিয়ে নতুন চিত্র যুক্তরাষ্ট্রের জনসংখ্যায়

ট্রাম্পের ব্যবহারের জন্য নতুন বিলাসবহুল এয়ার ফোর্স ওয়ান

বিদেশি বংশোদ্ভূত আমেরিকানদের নাগরিকত্ব বাতিলের উদ্যোগ জোরদার

গৃহস্থ ও প্রবীণদের আর্থিক স্বস্তিতে নিউইয়র্কের ২ বিলিয়ন ডলারের উদ্যোগ

১০

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ

১১

২৫০ বছর টিকবে কি যুক্তরাষ্ট্র? প্রশ্ন তুলেছেন ৩৮% মার্কিনি

১২

মিশিগানে সাবেক এমপি ফরিদ চৌধুরী সরণে দোয়া মাহফিল সম্পন্ন

১৩

ফ্রিল্যান্সিংয়ের নামে ফাঁদ প্রতারকের টোপে পড়ে সর্বস্ব খোয়াচ্ছেন তরুণ-তরুণীরা

১৪

প্রথমবারের মতো ভ্যাকসিন তৈরি করল এআই, রোগ প্রতিরোধে নতুন আশা

১৫

চার্জে দিয়ে মোবাইল ফোন ব্যবহার করা কতটা নিরাপদ?

১৬

আদালতের সিদ্ধান্তের পর কেনেডি সেন্টার থেকে বাদ ট্রাম্পের নাম

১৭

মিশিগানে ষ্টেট রিপ্রেজেন্টেটিভ প্রার্থী সীমা আহমেদ’র সংবাদ সম্মেলন

১৮

সোশ্যাল সিকিউরিটি সংকটে নিউইয়র্কে বাড়ছে অবসরপ্রাপ্তদের উদ্বেগ

১৯

পাঁচ বছরে সর্বোচ্চ, মার্কিন নাগরিকত্ব ছাড়লেন প্রায় ৫ হাজার মানুষ

২০