৬ সেপ্টেম্বর ২০২২, ১১:৪০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মিশিগান টাইগারর্স ইয়ুথ স্পোর্টস ক্লাবের বার্ষিক পুরস্কার প্রদান

ডাইভার্সিটি কাপের ১৭তম আসরের চ্যাম্পিয়ন হয় ওয়ার্ল্ড ইলেভেন।

মিশিগান টাইগারর্স ইয়ুথ স্পোর্টস ক্লাবের বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান গত ২০ আগস্ট শনিবার বিকেলে ওয়ারেন সিটির কমিউনিটি মিলনায়তনে জমকালো আয়োজনের মধ্যদিয়ে সম্পন্ন হয়। নান্দনিক এই ক্রীড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিশিগান স্টেটের বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, কমিউনিটির নেতৃবৃন্দ, রাজনীতিবিদ, খেলোয়াড়দের অভিভাবক, গণমাধ্যমকর্মীসহ অনেকে। অনুষ্ঠানে ক্রিকেট, সকার, ব্যাডমিন্টন ও ভলিবল দলের ২০২১ সালের বাংলাদেশি-আমেরিকান খেলোয়াড়দের পুরস্কার প্রদান করা হয়। পুরস্কার হিসেবে ছিল ট্রফি ‍ও সনদপত্র। অনুষ্ঠানের প্রারম্ভে অতিথিদের উদ্দেশ্য বড় পর্দায় বাংলাদেশি খেলোয়াড়দের বিগত এক বছরের খেলার বিশেষ অংশ প্রদর্শন করা হয়। খেলোয়াড়দের নৈপুণ্যে মুগ্ধ হয়ে অতিথিবৃন্দ শিশু-কিশোর ও যুবকদেরকে খেলাধুলায় যুক্ত রাখার কাজটি করায় ক্লাব সদস্যসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। অনুষ্ঠানে মিশিগানে কর্মরত গণমাধ্যর্মীদেরও শুভেচ্ছা সনদ দেওয়া হয়।

আয়োজনে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্যে রাখেন ডিস্ট্রিক-১০ এর কনগ্রেশনাল প্রার্থী কার্ল মার্লিঙ্গা, স্টেট সিনেটর স্টেফানি চ্যাং, ওয়ারেন সিটির মেয়র জেমস ফাউটস, স্টেট রিপ্রেজেনটিভ লরি স্টোন, মানবাধিকার আইনজীবি হুয়ায়দা আরাফ, পলিটিক্যাল এডভাইজার ক্যাবিন হিট, কাউন্সিলম্যান রণ পাপান্ডিয়া, জনাথর ল্যাফারট্রি প্রমুখ।

মিশিগান টাইগারর্স ইয়ুথ স্পোর্টস ক্লাবের সভাপতি দেলোয়ার আনসার বলেন, ভবিষ্যৎ প্রজন্ম সুন্দরভাবে বেড়ে উঠতে সুস্থ বিনোদন ও খেলাধুলার বিকল্প নেই। এ জন্যই এই ক্লাব আমাদের কমিউনিটির শিশু-কিশোর ও যুবকদের খেলাধুলায় সম্পৃক্ত করতে নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। আমরা আনন্দিত সকলের সহযোগিতা পেয়ে। বিশেষ করে আমেরিকার মূলধারার রাজনীতিবিদ ও জনপ্রতিনিধিগণ আমাদের অনুষ্ঠানে এসে শিশু-কিশোর ও যুবকদেরসহ আমাদের ক্লাবের কার্যক্রমের প্রশংসা করছেন যা আমাদেরকে খুবই অনুপ্রাণিত করছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটের ২৩ নম্বর ওয়ার্ডে ঈদ শুভেচ্ছা জানালেন কাউন্সিলর প্রার্থী মারজান হোসেন

ঈদে বাংলাদেশ ভ্রমণে সতর্কবার্তা দিল যুক্তরাষ্ট্র

সেনেগালের শিরোপা বাতিল, চ্যাম্পিয়ন ঘোষণা মরক্কো

বিশ্বব্যাপী সব মার্কিন দূতাবাসে নিরাপত্তা পর্যালোচনার নির্দেশ ওয়াশিংটনের

বড়লেখা পৌরশহরে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

ইউটিউবেই মিলবে বিশ্বকাপের হাইলাইটস, ফিফার সঙ্গে চুক্তি সম্পন্ন

ওয়ারেন অ্যাথলেটিক্স ক্লাব মিশিগান ব্যাডমিন্টন কমিউনিটির জন্য বার্ষিক কমিউনিটি ইফতার আয়োজন করে

গ্রেটার জৈন্তিয়া এসোসিয়েশন অব মিশিগান, এর বিশাল ইফতার মাহফিল – ২৬ অনুষ্ঠিত

মিশিগান বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মিশিগানে বৃহত্তর জৈন্তা এসোসিয়েশনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।

১০

মিশিগানে সংস্কৃতি কর্মীদের নিয়ে রেনেসাঁর ইফতার মাহফিল সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের মিলনমেলা

১১

মৌলভীবাজার এসোসিয়েশনের বার্ষিক ইফতার মাহফিল সম্পন্ন

১২

মিশিগানে সকল ধর্মের সংমিশ্রণে সিটির বাংলাদেশি কাউন্সিলম‍্যানদের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৩

মাঠে গড়াচ্ছে না ফিনালিসিমা, আর্জেন্টিনা-স্পেন ম্যাচ বাতিল

১৪

সৌদি আরবে অবস্থানরত মার্কিনিদের দ্রুত চলে যেতে বলল ওয়াশিংটন

১৫

আমেরিকান রিয়েলটরস ও গ্যারান্টি রেন্ট এর বার্ষিক কমিউনিটি ইফতার অনুষ্ঠিত

১৬

মধ্যপ্রাচ্যে মার্কিন ব্যাংক টার্গেট, প্রতিশোধমূলক হামলা বলছে ইরান

১৭

ভিসা আবেদনকারীদের জন্য জরুরি বার্তা মার্কিন দূতাবাসের

১৮

ইরানের সর্বোচ্চ নেতা ও বিপ্লবী গার্ডের শীর্ষ নেতাদের তথ্য দিলে পুরস্কার দেবে যুক্তরাষ্ট্র

১৯

নতুন সংসদের জন্য ১১ সদস্যের কমিটি ঘোষণা

২০