বাংলা সংবাদ, ঢাকা ব্যুরো
১৭ ডিসেম্বর ২০২৫, ৯:৩০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সিলেট মহানগরের ছাত্রলীগ নেতা ও তার পরিবার রাজনৈতিক হামলা, মিথ্যা মামলা ও হত্যার হুমকিতে দেশ ছাড়তে বাধ্য

ছাত্রলীগের সিলেট মহানগর শাখার এক সহ-সভাপতি রাজনৈতিক পরিচয়ের কারণে দীর্ঘদিন ধরে চরম নিরাপত্তা ঝুঁকির মধ্যে রয়েছেন বলে অভিযোগ উঠেছে। ভুক্তভোগীর দাবি, তার পূর্ববর্তী সাংগঠনিক দায়িত্ব ও রাজনৈতিক অবস্থানের কারণেই তাকে পরিকল্পিতভাবে হুমকি, সহিংসতা ও মিথ্যা মামলার মাধ্যমে টার্গেট করা হচ্ছে।

 

মোঃ হাফিজুর রহমান টিটু নামক ওই ছাত্রনেতা জানান, গত বছর বাবার হারনিয়া অপারেশনের জন্য তিনি গোপনে দেশে গেলে তার ওপর এবং তার পরিবারের সদস্যদের ওপর হামলা চালানো হয়। তার অভিযোগ, বিএনপি সংশ্লিষ্ট সন্ত্রাসীরা ওই হামলায় জড়িত ছিল। ঘটনার পর তিনি ও তার পরিবার চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতার মধ্যে পড়ে যান।

তিনি আরও জানান, হামলার পর থেকে তাকে একাধিকবার স্পষ্টভাবে হুমকি দেওয়া হয় যে দেশে অবস্থান করলে তাকে হত্যা করা হবে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে উদ্দেশ্য করে নিয়মিত হুমকিমূলক বার্তা ও ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে। তার অভিযোগ, এসব ঘটনার বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়ার চেষ্টা করলে তাকে হত্যা ও গুম করে ফেলার হুমকিও দেওয়া হয়েছে।

ভুক্তভোগীর ভাষ্যমতে, দেশে অবস্থানের জন্য তিনি ছয় সপ্তাহের ছুটি নিয়ে গিয়েছিলেন। তবে পরিস্থিতির ভয়াবহ অবনতি এবং ধারাবাহিক হুমকির কারণে ছুটির মেয়াদ শেষ হওয়ার আগেই টিকিটের তারিখ পরিবর্তন করে তিনি পরিবারসহ যুক্তরাজ্যে ফিরে আসতে বাধ্য হন।

তিনি আরও জানান, ২০২৫ সালের ১০ ডিসেম্বর তারিখে দেশে তার বাসায় পুলিশ তাকে গ্রেপ্তারের উদ্দেশ্যে একটি arrest warrant নিয়ে যায়। ওই ওয়ারেন্ট অনুযায়ী তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে, যেখানে অভিযোগ করা হয়েছে যে তিনি নাকি গত বছরের জুলাই মাসে আন্দোলনের সময় জ্বালাও-পোড়াও ও ভাঙচুরে জড়িত ছিলেন। তবে ভুক্তভোগীর দাবি, তিনি গত চার বছর ধরে দেশে অবস্থান করেননি এবং গত বছরের জুলাই মাসে তিনি বাংলাদেশেই ছিলেন না। তার ভাষ্যমতে, এটি একটি সম্পূর্ণ মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা।

বর্তমান পরিস্থিতিতে তিনি গভীর মানসিক চাপ ও নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান। তার অভিযোগ, দেশে তার এবং তার পরিবারের জন্য কোনো কার্যকর নিরাপত্তা ব্যবস্থা নেই। রাজনৈতিক সহিংসতা, মিথ্যা মামলা ও প্রতিশোধমূলক কর্মকাণ্ডের আশঙ্কায় তিনি নিজের এবং পরিবারের জীবনের ঝুঁকি আছে বলে মনে করছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটের ২৩ নম্বর ওয়ার্ডে ঈদ শুভেচ্ছা জানালেন কাউন্সিলর প্রার্থী মারজান হোসেন

ঈদে বাংলাদেশ ভ্রমণে সতর্কবার্তা দিল যুক্তরাষ্ট্র

সেনেগালের শিরোপা বাতিল, চ্যাম্পিয়ন ঘোষণা মরক্কো

বিশ্বব্যাপী সব মার্কিন দূতাবাসে নিরাপত্তা পর্যালোচনার নির্দেশ ওয়াশিংটনের

বড়লেখা পৌরশহরে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

ইউটিউবেই মিলবে বিশ্বকাপের হাইলাইটস, ফিফার সঙ্গে চুক্তি সম্পন্ন

ওয়ারেন অ্যাথলেটিক্স ক্লাব মিশিগান ব্যাডমিন্টন কমিউনিটির জন্য বার্ষিক কমিউনিটি ইফতার আয়োজন করে

গ্রেটার জৈন্তিয়া এসোসিয়েশন অব মিশিগান, এর বিশাল ইফতার মাহফিল – ২৬ অনুষ্ঠিত

মিশিগান বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মিশিগানে বৃহত্তর জৈন্তা এসোসিয়েশনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।

১০

মিশিগানে সংস্কৃতি কর্মীদের নিয়ে রেনেসাঁর ইফতার মাহফিল সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের মিলনমেলা

১১

মৌলভীবাজার এসোসিয়েশনের বার্ষিক ইফতার মাহফিল সম্পন্ন

১২

মিশিগানে সকল ধর্মের সংমিশ্রণে সিটির বাংলাদেশি কাউন্সিলম‍্যানদের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৩

মাঠে গড়াচ্ছে না ফিনালিসিমা, আর্জেন্টিনা-স্পেন ম্যাচ বাতিল

১৪

সৌদি আরবে অবস্থানরত মার্কিনিদের দ্রুত চলে যেতে বলল ওয়াশিংটন

১৫

আমেরিকান রিয়েলটরস ও গ্যারান্টি রেন্ট এর বার্ষিক কমিউনিটি ইফতার অনুষ্ঠিত

১৬

মধ্যপ্রাচ্যে মার্কিন ব্যাংক টার্গেট, প্রতিশোধমূলক হামলা বলছে ইরান

১৭

ভিসা আবেদনকারীদের জন্য জরুরি বার্তা মার্কিন দূতাবাসের

১৮

ইরানের সর্বোচ্চ নেতা ও বিপ্লবী গার্ডের শীর্ষ নেতাদের তথ্য দিলে পুরস্কার দেবে যুক্তরাষ্ট্র

১৯

নতুন সংসদের জন্য ১১ সদস্যের কমিটি ঘোষণা

২০