বাংলা সংবাদ ডেস্ক
১১ ফেব্রুয়ারী ২০২৫, ৫:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হান্টিংটন ব্যাংকের চেয়ারম্যানের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মিশিগানের এথনিক মাইনরিটি কমিউনিটির​ সংবাদপত্র প্রকাশকদের সঙ্গে এক বিশেষ মতবিনিময় সভা করেছেন হান্টিংটন ব্যাংকের চেয়ারম্যান গ্যারি টরগো । সভার মূল আলোচ্য বিষয় ছিল কীভাবে ব্যাংক ও সংখ্যালঘু মিডিয়া একত্রে কাজ করতে পারে যাতে বিভিন্ন জাতিগোষ্ঠীর সম্প্রদায়ের মধ্যে আর্থিক সচেতনতা ও শিক্ষা ছড়িয়ে দেওয়া যায়।

 

এই সভার আয়োজন করে নিউ মিশিগান মিডিয়া, যা মিশিগানের এথনিক মাইনরিটি কমিউনিটির মিডিয়াগুলোর একটি সম্মিলিত নেটওয়ার্ক। সংগঠনটি বিভিন্ন ভাষাভাষী সম্প্রদায়ের সংবাদপত্রগুলোর প্রতিনিধিত্ব করে এবং স্থানীয় ব্যবসা, ব্যাংক, ও সরকারী সংস্থার সঙ্গে সহযোগিতা করে। এথনিক মাইনরিটি কমিউনিটি, বিশেষত অভিবাসীরা, প্রায়শই ব্যাংকিং সুবিধা, বিনিয়োগ পরিকল্পনা, এবং ছোট ব্যবসার আর্থিক সহায়তা সম্পর্কে যথেষ্ট তথ্য পান না। এই সমস্যাগুলো সমাধানের জন্য হান্টিংটন ব্যাংক কীভাবে ভূমিকা রাখতে পারে, তা নিয়ে গভীর আলোচনা করা হয়।

 

সভায় বিভিন্ন জাতিগোষ্ঠীর শীর্ষস্থানীয় সংবাদপত্র প্রকাশকরা অংশ নেন। উপস্থিত ছিলেন – গ্যারি টরগো– চেয়ারম্যান, হান্টিংটন ব্যাংক, ড. হাইগ ওশাগান– পরিচালক, নিউ মিশিগান মিডিয়া, সহযোগী অধ্যাপক, ওয়েন স্টেট ইউনিভার্সিটির যোগাযোগ বিভাগ, ওসামা এ. সিবলানি – প্রকাশক, আরব আমেরিকান নিউজ​, ইলিয়াস গুতিয়েরেজ – প্রকাশক, লাটিনো প্রেস​, ট্যাক-ইয়ং কিম– প্রকাশক, মিশিগান কোরিয়ান নিউজপেপার​,  জেরেমি অ্যালেন – নির্বাহী সম্পাদক, মিশিগান করনিকা, ইকবাল ফেরদৌস​– সম্পাদক ও প্রকাশক, বাংলা সংবাদ নিউজপেপার​ ।

 

আলোচনার শেষে, অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন যে, ভবিষ্যতে হান্টিংটন ব্যাংক ও এথনিক মাইনরিটি কমিউনিটির মিডিয়াগুলো আরও নিবিড়ভাবে কাজ করবে। ব্যাংক ও সংখ্যালঘু গণমাধ্যমের যৌথ প্রচেষ্টায় অভিবাসী সম্প্রদায় আরও বেশি ব্যাংকিং সুবিধা ও আর্থিক সচেতনতার সুযোগ পাবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০২৬ বিশ্বকাপ: ৪৮ দলের তালিকা চূড়ান্ত

এপস্টিন নথি ইস্যুতে পাম বন্ডিকে বরখাস্তের পথে ট্রাম্প

মার্কিন ডলারে থাকবে ট্রাম্পের স্বাক্ষর কোনো প্রেসিডেন্ট আগে কি এমনটা করেছেন?

একাত্তরে বাংলাদেশে সংঘটিত গণহত্যার স্বীকৃতি চেয়ে মার্কিন কংগ্রেসে প্রস্তাব

জলবায়ু ক্ষতির তিন দশক ১০ ট্রিলিয়ন ডলারের ক্ষতি করেছে যুক্তরাষ্ট্র

ট্রাম্পবিরোধী আন্দোলনে রাজপথে লাখো মানুষ ‘নো কিংস’ বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র

ন্যাটো থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেওয়ার ইঙ্গিত ট্রাম্প

ফ্লোরিডায় বাংলাদেশ অ্যাসোসিয়েশনের বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী-২০২৬ অনুষ্ঠিত

মিশিগানে কুলাউড়া সামাজিক ও সাংস্কৃতিক সমিতির পিঠা উৎসব ও ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত

কর্নেল ওসমানী যেভাবে মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি হয়ে উঠলেন

১০

ইরান কি আমেরিকার জন্য দ্বিতীয় ভিয়েতনাম

১১

আস্থা, অগ্রযাত্রা ও সম্ভাবনার নতুন দিগন্তে “বাংলা সংবাদ” আটটি সফল বছর পেরিয়ে নবম বর্ষে পদার্পণ

১২

ডানকিন ডোনাটসের ফ্র্যাঞ্চাইজিকে দেড় মিলিয়ন ডলার জরিমানা

১৩

নিউইয়র্কে “হোপ নেভার ডাইস” প্রামাণ্যচিত্রের প্রদর্শনী

১৪

যুক্তরাষ্ট্রজুড়ে প্রচারিত হবে রাজীদ সিজনের ‘কাদিশ’

১৫

নিউইয়র্কে ৩০ লাখের বেশি অভিবাসী সহায়তা কার্যক্রম নিয়ে প্রতিবেদন প্রকাশ

১৬

মার্কিন ফার্স্ট লেডির আমন্ত্রণে ওয়াশিংটনে গ্লোবাল সামিটে ভাষণ দিলেন ডা. জুবাইদা রহমান

১৭

নতুন আইআরএস নিয়মে কর ফেরত পেতে দেরি, অনেকের অর্থ ‘ফ্রিজ’

১৮

যুক্তরাষ্ট্রে আশ্রয়ের অধিকার সীমিত করতে সুপ্রিম কোর্টে ট্রাম্প প্রশাসন

১৯

যুক্তরাষ্ট্রে ট্যাক্স রিফান্ড জালিয়াতি মামলায় ৩ ব্যক্তির কারাদণ্ড

২০