৩ জুন ২০২৫, ৩:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সৌদিতে চলছে হজের শেষ মুহূর্তের প্রস্তুতি, পৌঁছেছেন ১৩ লাখ মুসল্লি

সৌদি আরবে পবিত্র হজের শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। এরইমধ্যে কাবা শরিফ তাওয়াফে মক্কায় পৌঁছেছেন ১৩ লাখের বেশি মুসল্লি। নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে পুরো নগরী। হজ পালন নির্বিঘ্ন করতে নানা পদক্ষেপ নিয়েছে সৌদি কর্তৃপক্ষ। ৪ জুন মিনার উদ্দেশে রওনা দেয়ার মাধ্যমে শুরু হবে হজের মূল আনুষ্ঠানিকতা। এ বছর হজ পালন করবেন বিশ্বের বিভিন্ন দেশের প্রায় ১৮ লাখ মুসল্লি।

 

নানা প্রান্তের লাখো মুসল্লির মিলনমেলায় পরিণত হয়েছে পবিত্র নগরী মক্কা। ধর্মপ্রাণ মুসল্লিদের পদচারণায় মুখরিত পবিত্র কাবা শরীফ। মসজিদুল হারামে তাওয়াফের পাশাপাশি চলছে গুনাহ মাফের প্রার্থনা। আল্লাহর দরবারে হাজির হতে পেরে আবেগাপ্লুত মুসল্লিরা। নিজ দেশের পাশাপাশি দোয়া করছেন গাজাবাসীর শান্তির জন্যও। এবার হজ পালন করবেন প্রায় ১৮ লাখ মুসল্লি। এরমধ্যে সমুদ্র পথে গিয়েছেন ৫ হাজার ৮৮ জন। বেশিরভাগই সৌদি গিয়েছেন আকাশ পথে। প্রতিবারের মতো এবারও সবচেয়ে বেশি মুসল্লি ইন্দোনেশিয়ার। নিরাপত্তাসহ হজ কার্যক্রম নির্বিঘ্ন করতে চেষ্টার কমতি নেই সৌদি সরকারের। ব্যবহার করা হয়েছে এআই’সহ উন্নত প্রযুক্তি। গরম থেকে বাঁচতে ৫০ হাজার বর্গ মিটার এলাকায় ছাউনির ব্যবস্থা করা হয়েছে। মোতায়েন করা হয়েছে নিরাপত্তা বাহিনীর বিপুল সদস্য।

 

 

৮ জিলহজ মিনায় শুরু হবে হজের মূল আনুষ্ঠানিকতা । তবে, আগের রাত থেকেই সাধারণত মিনার উদ্দেশে, মক্কা ছাড়তে শুরু করেন মুসল্লিরা। বুধবার সারাদিন মিনায় অবস্থান শেষে পরদিন আরাফাতের ময়দানের উদ্দেশে রওনা হবেন মুসল্লিরা। আরাফাতে অবস্থানকে মূল হজ বিবেচনা করা হয়। সেখান থেকে মুজদালিফায় গিয়ে রাত যাপন শেষে শয়তানকে মারার জন্য পাথর সংগ্রহ করবেন হাজিরা। ১০ জিলহজ্ব ইদুল আজহার দিন জামারাতে শয়তানকে পাথর মেরে, কোরবানি দিয়ে মাথা মুণ্ডন করবেন। এরপর, কাবা শরীফ বিদায়ী তাওয়াফ করবেন তারা। ১১ ও ১২ জিলহজ বাকি আনুষ্ঠানিকতা পালনের মাধ্যমে হজ শেষ করবেন লাখো মুসল্লি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিশিগানে আম-কাঁঠালি উৎসবে বাঙালির মিলনমেলা

মিশিগানে মুনার দাওয়াহ কনফারেন্স অনুষ্ঠিত অংশ নেন হাজারো মানুষ

৬১% মার্কিনি চান সামাজিক মাধ্যম কোম্পানিগুলোর ওপর বাড়ুক নজরদারি

হরমুজ খুলে দিলে এখন পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রাজি ট্রাম্প

চা শ্রমিকদের গণবিক্ষোভ, দাবি বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি

শুধু সন্তান জন্মের জন্য বছরে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান কত মানুষ

চাকরি হারালেই ৬০ দিন সময় নয়, যুক্তরাষ্ট্রে ভিসাধারীদের জন্য নতুন পরিবর্তনের প্রস্তাব

চুল গজাতে পেয়ারা পাতা—আসলেই কি কাজ করে?

মার্কিন নাগরিকত্ব নীতিতে আবারও ট্রাম্পের কড়াকড়ি, মানলেন না আদালতের রায়

৩০৬ বছরের রেকর্ড ভেঙে বিশ্বের সর্বকনিষ্ঠ কলেজ অধ্যাপক

১০

হ্যাকিং বিতর্কে মেটার এআই, বাড়ছে সাইবার ঝুঁকির আশঙ্কা

১১

ইসরাইল ইস্যুতে অবস্থান, যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ায় কি প্রভাব পড়বে

১২

চাঁদের বুকে আছড়ে পড়ল ইলন মাস্কের প্রতিষ্ঠানের রকেট

১৩

আনন্দঘরে বিপুল আনন্দ

১৪

‘জুলাইকার’ এই বিতর্কের জন্য আদালত থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

জুলাই যোদ্ধাদের যথাযথ মর্যাদা দেওয়া না হলে সেটা জাতির জন্য লজ্জার হবে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

১৬

মিশিগানে ডেমোক্র্যাট সিনেট প্রাইমারিতে জয়ী আবদুল আল-সাইয়েদ, ব্যর্থ কোটি কোটি ডলারের প্রচারণা

১৭

মিশিগানে দক্ষিণ সুরমা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বনভোজন অনুষ্ঠিত

১৮

বিশ্বজুড়ে কূটনৈতিক পুনর্বিন্যাস, ৫ অঞ্চলে মিশন বন্ধ করছে যুক্তরাষ্ট্র

১৯

মিশিগানে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির বনভোজনে প্রাণের উচ্ছ্বাস

২০