২৩ সেপ্টেম্বর ২০২২, ৮:৪৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সুরমা নদীতে দু’নৌকার সংঘর্ষে তিন শ্রমিক নিখোঁজ

সুরমা নদী। ফাইল ছবি

সুনামগঞ্জের জামালগঞ্জের সুরমা নদীতে পাথর বহনকারী বাল্কহেড ও বালি বহনকারী নৌকার সংঘর্ষে তিন জন শ্রমিক নিখোঁজ হয়েছেন।

এঘটনায় তিন সাঁতরে তীরে উঠতে পারলেও  ২ জন আহত হওয়ায় প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

নিখোঁজরা হলেন-উপজেলার সাচনা বাজার ইউনিয়নের সেরমস্তপুর গ্রামের মৃত রমজান মিয়ার পুত্র তুলাই মিয়া (৫০) কামাল মিয়ার পুত্র এনাম মিয়া (২৩) ও দিরাই উপজেলার মুরাদপুর গ্রামের হারুন মিয়ার পুত্র হেলাল মিয়া (২২)।

বৃহস্পতিবার দিবাগত রাতে আনুমানিক ৮ টায় জামালগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের লালপুর গ্রাম সংলগ্ন ও গোলকপুর নদীর বাঁকে এই দুর্ঘটনা ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, জামালগঞ্জ থেকে মন্নান ঘাট এলাকার দিকে  একটি বালি বোঝাই নৌকা বালি বিক্রির জন্য প্রতিদিনের মতো যাচ্ছিল।

ঘটনার রাত বালু নিয়ে যাওয়ার সময় গোলকপুর বাজার ও লালপুর গ্রাম সংলগ্নে নদীর বাঁকে পাথর বহনকারী বাল্কহেড বড় নৌকার সাথে সংঘর্ষ হয় বালি বহনকারী নৌকার।

এতে বালি বোঝাই নৌকাটি সুরমা নদীতে ডুবে যায়। রাতের বেলায় বালি বোঝাই ও খালি নৌকার মধ্যে সংঘর্ষ হয়েছে।

নৌকায় থাকা ৬ জন শ্রমিকের মধ্যে ৩ জন সাঁতার কেটে তীরে ওঠতে পারলেও অপর তিন জন নিখোঁজ রয়েছেন।

দুর্ঘটনার খবর শুনে আশপাশের গ্রামের লোকজন ও পুলিশ ফাঁড়ির সদস্যরা গভীর রাত পর্যন্ত অনেক খোঁজাখুঁজি করেও নিখোঁজদের সন্ধান পায়নি।

জামালগঞ্জ উপজেলার মন্নান ঘাট নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিজানুর রহমান বলেন, এ ঘটনায় বাল্কহেড নৌকার চারজন মাঝিকে আটক করে জামালগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। নিখোঁদের সন্ধানে আমরা কাজ করছি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেট্রয়েটে মা গ্রোসারী এন্ড সুপার মার্কেট–এর গ্র্যান্ড ওপেনিং, রমজান উপলক্ষে বিগ সেল

কারাগারে গণতন্ত্রের অংশগ্রহণ: শুরু হলো কারাবন্দীদের ভোটগ্রহণ

মিশিগানে সিলেট-৪ আসনের মনোনীত প্রার্থী আরিফুল হকের সঙ্গে ভার্চুয়াল সভা অনুষ্ঠিত

এপস্টেইন ফাইল: কেন হঠাৎ বিশ্বব্যাপী আলোচনার কেন্দ্রে?

শেষ মুহূর্তে অর্থায়ন মিললেও আংশিকভাবে শাটডাউনে যুক্তরাষ্ট্র সরকার

যাত্রা শুরু করল ‘সারা ব্রাইডাল’, জমকালো আয়োজনে উদ্বোধন

যুক্তরাষ্ট্রে ঘরোয়া ফ্লাইটে রিয়েল আইডি বাধ্যতামূলক, ফেব্রুয়ারি থেকে কার্যকর

যুক্তরাজ্যের চীন চুক্তিকে ‘বিপজ্জনক সিদ্ধান্ত’ বললেন ট্রাম্প

পাকিস্তান ভ্রমণে মার্কিন নাগরিকদের জন্য নতুন নির্দেশনা জারি

জাতিসংঘের বাংলাদেশ স্থায়ী মিশনের ফার্স্ট সেক্রেটারি প্রেস হিসেবে যোগদান করলেন মেধাবী কর্মকর্তা মো: সালাহ উদ্দিন

১০

মার্কিন ভিসানীতিতে পরিবর্তন: সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ভারতীয়রা

১১

কমলগঞ্জে খেলাফত মজলিসের প্রার্থীর পক্ষে নির্বাচনী জনসভা – প্রধান অতিথি মাওলানা মামুনুল হক

১২

মুক্তহাতে দুঃসাহসিক আরোহণ, নতুন রেকর্ড গড়লেন অ্যালেক্স হনল্ড

১৩

কী এই ভিসা বন্ড পাইলট প্রোগ্রাম, কেন চালু হচ্ছে?

১৪

খালেদা জিয়া ও শেখ হাসিনার নামে রাস্তার নামকরণ অনুমোদন ও পরবর্তীতে বাতিল এবং আমরা প্রবাসী বাংলাদেশিরা

১৫

সহনশীল পাড়া-মহল্লা: ডিপলি রুটেড গার্ডেনস কৃষ্ণাঙ্গ কৃষকদের জন্য বাধা কমাচ্ছে

১৬

বরফের চাদরে নিউইয়র্ক–মিশিগানসহ বহু অঙ্গরাজ্য, গৃহবন্দি কোটি মানুষ

১৭

নীরবে শরীর ধ্বংস করছে ডায়াবেটিস: লক্ষণ বুঝলেই বিপদ এড়ানো সম্ভব

১৮

শীতে বিপর্যয়: যুক্তরাষ্ট্রে তুষারঝড়ে ১১ জনের প্রাণহানি

১৯

নিলামে ইতিহাস: ৫ কোটি ৬৩ লাখ টাকায় বিক্রি ডন ব্র্যাডম্যানের ব্যাগি গ্রিন

২০