সিলেট সিটি করপোরেশনের ২৩ নম্বর ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী ও তরুণ সমাজসেবক মারজান হোসেন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ওয়ার্ডবাসীসহ সর্বস্তরের জনসাধারণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদ-উল-ফিতর মুসলিম উম্মাহর জন্য আনন্দ, শান্তি ও সম্প্রীতির বার্তা নিয়ে আসে। এই পবিত্র দিনে তিনি ২৩ নম্বর ওয়ার্ডের সকল শ্রেণি-পেশার মানুষের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।
তিনি আরও বলেন, ঈদের এই আনন্দ সবার মাঝে ছড়িয়ে পড়ুক এবং পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় হোক।
মারজান হোসেন ২৩ নম্বর ওয়ার্ডবাসীর দোয়া ও সমর্থন কামনা করেন এবং সবার প্রতি পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়ে ‘ঈদ মোবারক’ বলেন।
মন্তব্য করুন