বাংলা সংবাদ ডেস্ক
১৪ জানুয়ারী ২০২৫, ৪:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিম কার্ডের এক কোণা কাটা থাকে কেন, জানেন?

সাবস্ক্রাইবার আইডেন্টিটি মডিউল বা সাবস্ক্রাইবার আইডেন্টিফিকেশন মডিউলকেই সংক্ষিপ্ত রূপে সিম বলা হয়। প্রথমে পুরো নামে হয়তো বুঝতে কিছুটা সমস্যা হতে পারে। কিন্তু সংক্ষিপ্ত নামে সহজেই বোঝা যায় এটি মোবাইল ফোনের জন্য কতটা গুরুত্বপূর্ণ। সিম কার্ড একটি ইন্টিগ্রেটেড সার্কিট, যা কার্ড অপারেটিং সিস্টেম পরিচালনা করে।

 

এছাড়া সিম কার্ড ইন্টারন্যাশনাল মোবাইল কাস্টমার আইডেন্টিফিকেশন (আইএমএসআই) নম্বর এবং এ সম্পর্কিত তথ্য সংরক্ষণ করে। গ্রাহকদের শনাক্ত ও প্রমাণীকরণের জন্য এ ধরনের নম্বর ব্যবহার করা হয়। প্রতিটি মোবাইল ফোনেই সিম কার্ডের প্রয়োজন হয়। কারণ, যাবতীয় যোগাযোগের পেছনে এই সিমই প্রধান ভিত্তি। এটি ছাড়া ফোন করা, ফোন আসা সম্ভব নয়। সাধারণত তিন ধরনের সিম কার্ড দেখা যায়। এগুলো হলো স্ট্যান্ডার্ড, মাইক্রো ও ন্যানো। এর বাইরে রয়েছে ই-সিম, যা অদৃশ্যভাবে স্মার্টফোনে ইনস্টল করা হয়।

 

তবে অধিকাংশ মোবাইল ফোনে স্ট্যান্ডার্ড, মাইক্রো ও ন্যানো সিমই ব্যবহার করতে দেখা যায়। আপনি যদি খুব ভালো করে খেয়াল করেন, তাহলে দেখতে পাবেন সিম কার্ডের এক কোণা কাটা রয়েছে। এটি শুধু আপনার নয়, সব সিমেরই এক কোণা কাটা থাকে। কিন্তু কেন সিম কার্ডের এক কোণা কাটা থাকে, তা কী ভেবেছেন কখনো? তথ্য প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকনো পেজ এক প্রতিবেদনে জানিয়েছে, সিম কার্ডের এক কোনা কাটার মূল উদ্দেশ্য হচ্ছে পিন পরিচিতির সঙ্গে সিম কার্ডকে সঠিকভাবে সংযুক্ত করা।

 

আবার সিম কার্ডের কোণা কাটার আরও একটি উদ্দেশ্য হচ্ছে মোবাইল ফোনে যেন উপযুক্ত জায়গায় সিম কার্ড রাখার নির্দেশনা। সিম কার্ডের কোণা যদি কাটা না থাকে তাহলে এটি মোবাইল ফোনে সঠিকভাবে স্থাপন করা খুবই কঠিন হয়ে যাবে। একইভাবে সিমকার্ড উল্টে রাখারও আশঙ্কা ছিল। এ কারণে সিম কার্ডের এক কোণা কাটা। এছাড়া অনেক মোবাইল ফোনেরই আবার সিম কার্ডের স্লট বা সিম কার্ড ট্রে রয়েছে। সেখানে ভালো করে খেয়াল করলে দেখতে পাবেন সিম কার্ডটি সঠিকভাবে প্রবেশের জন্য একটি সংকেত বা চিহ্নও রয়েছে। স্লটে বা ট্রের জায়গাটিও সিম কার্ডের কোণার ওপর ভিত্তি করে তৈরি করা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে হ্যামট্রাম্যাক থেকে নতুন ফ্রি বাস সেবা

১

জন্মসূত্রে নাগরিকত্বের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র ভ্রমণে নতুন ভিসা বিধিনিষেধ

২

মিশিগান ডেমোক্র্যাটিক পার্টির ‘বেস্ট অব দ্য ওয়েস্ট ইয়ুথ লিডারশীপ অ্যাওয়ার্ড’ পেলেন তাহমিদ চৌধুরী

৩

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহ উচ্চপর্যায়ের বৈঠক

৪

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

৫

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

৬

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

৭

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

৮

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসায় ১ লাখ ডলারের ফি আরও এক বছর

৯

তিন বছর পর যুক্তরাষ্ট্রে আবার বাড়ল সুদের হার

১০

১৮ সেপ্টেম্বর থেকে গ্রিনকার্ডে নতুন পাবলিক চার্জ নিয়ম

১১

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় লাগাম, মার্কিন নজরদারিতে প্রতিষ্ঠানটি

১২

বিজিবির অভিযানে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

১৩

ডেট্রয়েট থেকে আটলান্টিক সিটি, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির বিস্তৃত উপস্থিতি

১৪

যুক্তরাষ্ট্রের প্রভাব কমাতে ডলারের বিকল্প খুঁজছে বিভিন্ন দেশ

১৫

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র

১৬

গ্রিন কার্ড স্পনসরশিপে নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে, যাচাই হবে স্পনসরের ক্রেডিট তথ্য

১৭

সৌদি আরবে ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র

১৮

ডাকযোগে ভোটের পক্ষে সুপ্রিম কোর্ট, মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের উদ্যোগে বাধা

১৯

যুক্তরাষ্ট্রে অবৈধ ভোটের অভিযোগে ৭ গ্রিন কার্ডধারী গ্রেপ্তার

২০