বাংলা সংবাদ ডেস্ক
২ জুলাই ২০২৪, ২:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাঙ্গামাটি: সাজেকে আটকেপড়া পর্যটকরা কেমন আছেন?

রাঙ্গামাটির বাঘাইছড়ি-বাঘাইহাট সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় সাজেকে আটকা পড়েছেন ৭০০ পর্যটক। বৃষ্টি না হলে বুধবার (৩ জুলাই) সকালেই তারা সাজেক ছাড়তে পারবেন বলে জানিয়েছেন হোটেল মালিকরা। আটকেপড়া পর্যটকদের জন্য হোটেলের রুমও ফ্রি দেয়া হচ্ছে।

মঙ্গলবার (২ জুলাই) রাত ৮টায় সাজেক কটেজ মালিক সমিতির নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, আটকেপড়া পর্যটকরা ভালো আছেন। সবাই যার যার মতো ঘুরে বেড়িয়েছেন।

সাজেক কটেজ মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মতিজয় ত্রিপুরা বলেন, ‘আটকেপড়া পর্যটকরা ভালো আছেন। আমরা তাদের সঙ্গে কথা বলেছি। অন্য স্বাভাবিক দিনের মতোই পর্যটকরা আনন্দ করছেন। সবাই নিরাপদেই রুমে ফিরেছেন।’

তিনি বলেন, ‘কটেজ মালিক সমিতির পক্ষ থেকে তাদের নিরাপত্তার জন্য বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আজ থেকে আটকেপড়া পর্যটকদের জন্য রুম ভাড়া ফ্রি করে দেয়া হয়েছে। সাজেকে এখন বিদ্যুৎ না থাকায় জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। আমাদের কাছে পর্যাপ্ত খাবার মজুত আছে। পর্যটকদের খাবারের কোনো অভাব হবে না।’

তিনি আরও বলেন, মঙ্গলবার বিকেল থেকে সাজেকে কোনো বৃষ্টি হচ্ছে না। সারারাত যদি আর বৃষ্টি না হয় তাহলে বুধবার সকালে পর্যটকরা সাজেক থেকে চলে যেতে পারবেন।

জানা গেছে, মঙ্গলবার সকালে বাঘাইছড়ি-বাঘাইহাট সড়ক উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তলিয়ে যায়। ফলে সাজেকে ছোটবড় মিলিয়ে ১২৫টি গাড়িতে আসা পর্যটকরা আটকা পড়েন।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরীন আক্তার বলেন, ভারি বর্ষণের কারণে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে প্রায় দুই হাজার পরিবার পানিবন্দি রয়েছে। উপজেলায় ৫৫টি আশ্রয়কেন্দ্র খোলা হলেও এখনও কেউ আসেনি। আর বাঘাইহাট সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় সাজেকে পর্যটকরা আটকা পড়েছেন। পানি নেমে না যাওয়া পর্যন্ত কেউ বের হতে পারবে না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেট্রয়েটে মা গ্রোসারী এন্ড সুপার মার্কেট–এর গ্র্যান্ড ওপেনিং, রমজান উপলক্ষে বিগ সেল

কারাগারে গণতন্ত্রের অংশগ্রহণ: শুরু হলো কারাবন্দীদের ভোটগ্রহণ

মিশিগানে সিলেট-৪ আসনের মনোনীত প্রার্থী আরিফুল হকের সঙ্গে ভার্চুয়াল সভা অনুষ্ঠিত

এপস্টেইন ফাইল: কেন হঠাৎ বিশ্বব্যাপী আলোচনার কেন্দ্রে?

শেষ মুহূর্তে অর্থায়ন মিললেও আংশিকভাবে শাটডাউনে যুক্তরাষ্ট্র সরকার

যাত্রা শুরু করল ‘সারা ব্রাইডাল’, জমকালো আয়োজনে উদ্বোধন

যুক্তরাষ্ট্রে ঘরোয়া ফ্লাইটে রিয়েল আইডি বাধ্যতামূলক, ফেব্রুয়ারি থেকে কার্যকর

যুক্তরাজ্যের চীন চুক্তিকে ‘বিপজ্জনক সিদ্ধান্ত’ বললেন ট্রাম্প

পাকিস্তান ভ্রমণে মার্কিন নাগরিকদের জন্য নতুন নির্দেশনা জারি

জাতিসংঘের বাংলাদেশ স্থায়ী মিশনের ফার্স্ট সেক্রেটারি প্রেস হিসেবে যোগদান করলেন মেধাবী কর্মকর্তা মো: সালাহ উদ্দিন

১০

মার্কিন ভিসানীতিতে পরিবর্তন: সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ভারতীয়রা

১১

কমলগঞ্জে খেলাফত মজলিসের প্রার্থীর পক্ষে নির্বাচনী জনসভা – প্রধান অতিথি মাওলানা মামুনুল হক

১২

মুক্তহাতে দুঃসাহসিক আরোহণ, নতুন রেকর্ড গড়লেন অ্যালেক্স হনল্ড

১৩

কী এই ভিসা বন্ড পাইলট প্রোগ্রাম, কেন চালু হচ্ছে?

১৪

খালেদা জিয়া ও শেখ হাসিনার নামে রাস্তার নামকরণ অনুমোদন ও পরবর্তীতে বাতিল এবং আমরা প্রবাসী বাংলাদেশিরা

১৫

সহনশীল পাড়া-মহল্লা: ডিপলি রুটেড গার্ডেনস কৃষ্ণাঙ্গ কৃষকদের জন্য বাধা কমাচ্ছে

১৬

বরফের চাদরে নিউইয়র্ক–মিশিগানসহ বহু অঙ্গরাজ্য, গৃহবন্দি কোটি মানুষ

১৭

নীরবে শরীর ধ্বংস করছে ডায়াবেটিস: লক্ষণ বুঝলেই বিপদ এড়ানো সম্ভব

১৮

শীতে বিপর্যয়: যুক্তরাষ্ট্রে তুষারঝড়ে ১১ জনের প্রাণহানি

১৯

নিলামে ইতিহাস: ৫ কোটি ৬৩ লাখ টাকায় বিক্রি ডন ব্র্যাডম্যানের ব্যাগি গ্রিন

২০