২৩ জানুয়ারী ২০২৪, ৯:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সাংবাদিক মুকতাবিস-উন-নূরের সাথে মিশিগান মুনা নেতৃবৃন্দের মতবিনিময়

সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক জালালাবাদ পত্রিকার সম্পাদক মুকতাবিস-উন-নূরের সাথে ‘মুসলিম উম্মাহ অব নর্থ আমেরিকা’ মুনা মিশিগানের নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় মিশিগানের ইসলামিক সেন্টার অব ওয়ারেনের হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।

‘মুসলিম উম্মাহ অব নর্থ আমেরিকা’ মুনা মিশিগান জোন প্রেসিডেন্ট খায়রুল হাসান রফিকের সভাপতিত্বে ও সেক্রেটারী আনোয়ার হোসাইনের উপস্থাপনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, মুসলিম উম্মাহ অব নর্থ আমেরিকা (মুনা) এর সেন্ট্রাল প্রজেক্ট ডিরেক্টর ওলিউর রহমান, মিশিগান জোনের দাওয়াহ সেক্রেটারী কুরবান চৌধুরী, ওয়ারেন চ্যাপ্টার সেক্রেটারী আবুল কাশেম ফাতাহ, মসজিদ আল ফাতাহের ইমাম হাফিজ আব্দুল বাসিত চৌধুরী।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিনিয়র সাংবাদিক হেলাল উদ্দীন রানা, সিলেট চেম্বার অব কমার্স এর সাবেক সহ-সভাপতি লায়েছ আহমদ, মাওলানা হোসাইন আহমদ, আব্দুল হাকিম, আকবর আলী, আলী হোসাইন, মাশুক আহমদ ও সাংবাদিক সুলায়মান আল মাহমুদ প্রমুখ।

মতবিনিময়কালে সাংবাদিক মুকতাবিস-উন-নূর বলেন, যুক্তরাষ্ট্রের মত দেশে ধর্মীয় মূল্যবোধ ও নৈতিকতাসম্পন্ন সুনাগরিক গড়ে তুলতে ‘মুসলিম উম্মাহ অব নর্থ আমেরিকা’ মুনা অগ্রনী ভুমিকা পালন করছে। মুমিন পৃথিবীর যেই প্রান্তে থাকুক না কেন জীবনের প্রতিটি ক্ষেত্রে ধর্ম ও নৈতিকতাকে প্রাধান্য দিতে হবে। এতে ইহকালিন সাফল্য ও পরকালিন মুক্তির পথ প্রশস্ত হবে।

‘মুসলিম উম্মাহ অব নর্থ আমেরিকা’ মুনা নেতৃবৃন্দ বলেন, সিলেটের সর্বজন শ্রদ্ধেয় সাংবাদিক মুকতাবিস-উন-নূর শুধু একজন কলম সৈনিক হিসেবে নয়, তিনি দ্বীন ও সামাজিক কর্মকান্ডে গুরু দায়িত্ব পালন করেছেন। আনজুমানে খেদমতে কুরআনের পাশাপাশি ইক্বরাসহ বিভিন্ন ধর্মীয় ও সামাজিক কাজে সদা নিজেকে নিয়োজিত করেছেন। এমন গুণীজনের সান্নিধ্য পাওয়া আমাদের জন্য গৌরবের।

সংক্ষিপ্ত সময়ের জন্য আমেরিকা সফরে এসে মিশিগানে সময় দেয়ার জন্য মুকতাবিস-উন-নূরকে আন্তরিক মুবারকবাদ ও কৃতজ্ঞতা জানান তারা।

বাংলা সংবাদের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেট্রয়েটে মা গ্রোসারী এন্ড সুপার মার্কেট–এর গ্র্যান্ড ওপেনিং, রমজান উপলক্ষে বিগ সেল

কারাগারে গণতন্ত্রের অংশগ্রহণ: শুরু হলো কারাবন্দীদের ভোটগ্রহণ

মিশিগানে সিলেট-৪ আসনের মনোনীত প্রার্থী আরিফুল হকের সঙ্গে ভার্চুয়াল সভা অনুষ্ঠিত

এপস্টেইন ফাইল: কেন হঠাৎ বিশ্বব্যাপী আলোচনার কেন্দ্রে?

শেষ মুহূর্তে অর্থায়ন মিললেও আংশিকভাবে শাটডাউনে যুক্তরাষ্ট্র সরকার

যাত্রা শুরু করল ‘সারা ব্রাইডাল’, জমকালো আয়োজনে উদ্বোধন

যুক্তরাষ্ট্রে ঘরোয়া ফ্লাইটে রিয়েল আইডি বাধ্যতামূলক, ফেব্রুয়ারি থেকে কার্যকর

যুক্তরাজ্যের চীন চুক্তিকে ‘বিপজ্জনক সিদ্ধান্ত’ বললেন ট্রাম্প

পাকিস্তান ভ্রমণে মার্কিন নাগরিকদের জন্য নতুন নির্দেশনা জারি

জাতিসংঘের বাংলাদেশ স্থায়ী মিশনের ফার্স্ট সেক্রেটারি প্রেস হিসেবে যোগদান করলেন মেধাবী কর্মকর্তা মো: সালাহ উদ্দিন

১০

মার্কিন ভিসানীতিতে পরিবর্তন: সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ভারতীয়রা

১১

কমলগঞ্জে খেলাফত মজলিসের প্রার্থীর পক্ষে নির্বাচনী জনসভা – প্রধান অতিথি মাওলানা মামুনুল হক

১২

মুক্তহাতে দুঃসাহসিক আরোহণ, নতুন রেকর্ড গড়লেন অ্যালেক্স হনল্ড

১৩

কী এই ভিসা বন্ড পাইলট প্রোগ্রাম, কেন চালু হচ্ছে?

১৪

খালেদা জিয়া ও শেখ হাসিনার নামে রাস্তার নামকরণ অনুমোদন ও পরবর্তীতে বাতিল এবং আমরা প্রবাসী বাংলাদেশিরা

১৫

সহনশীল পাড়া-মহল্লা: ডিপলি রুটেড গার্ডেনস কৃষ্ণাঙ্গ কৃষকদের জন্য বাধা কমাচ্ছে

১৬

বরফের চাদরে নিউইয়র্ক–মিশিগানসহ বহু অঙ্গরাজ্য, গৃহবন্দি কোটি মানুষ

১৭

নীরবে শরীর ধ্বংস করছে ডায়াবেটিস: লক্ষণ বুঝলেই বিপদ এড়ানো সম্ভব

১৮

শীতে বিপর্যয়: যুক্তরাষ্ট্রে তুষারঝড়ে ১১ জনের প্রাণহানি

১৯

নিলামে ইতিহাস: ৫ কোটি ৬৩ লাখ টাকায় বিক্রি ডন ব্র্যাডম্যানের ব্যাগি গ্রিন

২০