বাংলা সংবাদ, আন্তর্জাতিক ডেস্ক
২৫ জানুয়ারী ২০২৬, ১:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সমালোচনার পরও ব্রিটিশ বাহিনীর প্রশংসা করলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আফগানিস্তানে যুদ্ধ করা যুক্তরাজ্যের সেনাদের প্রশংসা করেছেন। ন্যাটো মিত্র বাহিনী যুদ্ধের সম্মুখ সারিতে ছিল না— ট্রাম্পের এমন মন্তব্যের জেরে সাবেক সেনা, তাদের পরিবার এবং রাজনীতিকদের তীব্র সমালোচনার মুখে পড়ার পর তিনি এই বক্তব্য দেন।

 

চলতি সপ্তাহের শুরুতে ট্রাম্প ন্যাটো বাহিনীর ভূমিকাকে খাটো করে দেখান এবং প্রশ্ন তোলেন, যুক্তরাষ্ট্রের কখনো প্রয়োজন হলে সামরিক জোটটি আদৌ পাশে দাঁড়াবে কি না। তার এই মন্তব্যে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলো ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার একে ‘অপমানজনক ও সত্যিই ভয়াবহ’ বলে মন্তব্য করেন। স্টারমারের সঙ্গে শনিবার ফোনালাপের পর ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে যুক্তরাজ্যের সেনাদের ‘সর্বকালের শ্রেষ্ঠ যোদ্ধাদের অন্যতম’ হিসেবে বর্ণনা করেন।

 

 

এর আগে বৃহস্পতিবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প ন্যাটো বাহিনী সম্পর্কে বলেন, ‘আমাদের কখনো তাদের প্রয়োজন হয়নি। আমরা আসলে তাদের কাছ থেকে কিছু চাইওনি। তারা বলবে, তারা আফগানিস্তানে কিছু সেনা পাঠিয়েছিল… এবং তারা পাঠিয়েছিল, কিন্তু তারা একটু পেছনে ছিল, সামনের সারি থেকে কিছুটা দূরে।’ এই মন্তব্যের পর আফগানিস্তানে দায়িত্ব পালন করা সেনাদের পরিবার, সাবেক যোদ্ধা এবং ওয়েস্টমিনস্টারসহ আন্তর্জাতিক অঙ্গনের রাজনীতিকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। অনেকেই ট্রাম্পের ক্ষমা চাওয়ার দাবি জানান।

 

 

যুক্তরাজ্যের প্রিন্স হ্যারি বলেন, সেনাদের আত্মত্যাগের প্রতি সম্মান দেখানো জরুরি। তিনি স্মরণ করিয়ে দেন, ন্যাটোর যৌথ নিরাপত্তা ধারা একবারই প্রয়োগ করা হয়েছিল—২০০১ সালের ১১ সেপ্টেম্বরের হামলার পর। ২০২১ সালে যুক্তরাষ্ট্র আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করার সময় পর্যন্ত জোটভুক্ত বাহিনীর সাড়ে তিন হাজারের বেশি সেনা নিহত হন, যাদের প্রায় দুই-তৃতীয়াংশই ছিলেন মার্কিন নাগরিক। প্রাণহানির সংখ্যায় যুক্তরাষ্ট্রের পরেই ছিল যুক্তরাজ্য—যুদ্ধে দেশটির ৪৫৭ জন সেনা নিহত হন, আর বহু সেনা গুরুতর আহত হন।

 

 

ডাউনিং স্ট্রিট শনিবার জানায়, ফোনালাপে প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র ও ন্যাটো বাহিনীর পাশে থেকে আফগানিস্তানে লড়াই করা ব্রিটিশ সেনাদের অবদানের কথা তুলে ধরেন। এক মুখপাত্র বলেন, ‘প্রধানমন্ত্রী সাহসী ও বীর ব্রিটিশ ও মার্কিন সেনাদের কথা স্মরণ করেছেন, যারা কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছিলেন—যাদের অনেকেই আর ঘরে ফিরতে পারেননি। তাদের আত্মত্যাগ আমাদের কখনো ভুলে যাওয়া উচিত নয়।’ এই কথোপকথনের পরপরই ট্রাম্প ট্রুথ সোশ্যালে নতুন একটি পোস্ট দেন। সেখানে তিনি আগের বক্তব্য থেকে কিছুটা সরে এলেও সরাসরি ক্ষমা চাননি।

 

 

তিনি লেখেন, ‘যুক্তরাজ্যের মহান ও অত্যন্ত সাহসী সেনারা সব সময় যুক্তরাষ্ট্রের সঙ্গে থাকবে। আফগানিস্তানে ৪৫৭ জন নিহত হয়েছেন, বহুজন গুরুতর আহত হয়েছেন, এবং তারা ছিলেন সর্বকালের শ্রেষ্ঠ যোদ্ধাদের অন্যতম। এই বন্ধন কখনো ভাঙার নয়। অসাধারণ হৃদয় ও আত্মার অধিকারী যুক্তরাজ্যের সামরিক বাহিনী সর্বদাই অদ্বিতীয় (যুক্তরাষ্ট্র ছাড়া)। আমরা আপনাদের ভালোবাসি, সব সময়ই ভালোবাসব।’

সূত্র: বিবিসি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেট্রয়েটে মা গ্রোসারী এন্ড সুপার মার্কেট–এর গ্র্যান্ড ওপেনিং, রমজান উপলক্ষে বিগ সেল

কারাগারে গণতন্ত্রের অংশগ্রহণ: শুরু হলো কারাবন্দীদের ভোটগ্রহণ

মিশিগানে সিলেট-৪ আসনের মনোনীত প্রার্থী আরিফুল হকের সঙ্গে ভার্চুয়াল সভা অনুষ্ঠিত

এপস্টেইন ফাইল: কেন হঠাৎ বিশ্বব্যাপী আলোচনার কেন্দ্রে?

শেষ মুহূর্তে অর্থায়ন মিললেও আংশিকভাবে শাটডাউনে যুক্তরাষ্ট্র সরকার

যাত্রা শুরু করল ‘সারা ব্রাইডাল’, জমকালো আয়োজনে উদ্বোধন

যুক্তরাষ্ট্রে ঘরোয়া ফ্লাইটে রিয়েল আইডি বাধ্যতামূলক, ফেব্রুয়ারি থেকে কার্যকর

যুক্তরাজ্যের চীন চুক্তিকে ‘বিপজ্জনক সিদ্ধান্ত’ বললেন ট্রাম্প

পাকিস্তান ভ্রমণে মার্কিন নাগরিকদের জন্য নতুন নির্দেশনা জারি

জাতিসংঘের বাংলাদেশ স্থায়ী মিশনের ফার্স্ট সেক্রেটারি প্রেস হিসেবে যোগদান করলেন মেধাবী কর্মকর্তা মো: সালাহ উদ্দিন

১০

মার্কিন ভিসানীতিতে পরিবর্তন: সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ভারতীয়রা

১১

কমলগঞ্জে খেলাফত মজলিসের প্রার্থীর পক্ষে নির্বাচনী জনসভা – প্রধান অতিথি মাওলানা মামুনুল হক

১২

মুক্তহাতে দুঃসাহসিক আরোহণ, নতুন রেকর্ড গড়লেন অ্যালেক্স হনল্ড

১৩

কী এই ভিসা বন্ড পাইলট প্রোগ্রাম, কেন চালু হচ্ছে?

১৪

খালেদা জিয়া ও শেখ হাসিনার নামে রাস্তার নামকরণ অনুমোদন ও পরবর্তীতে বাতিল এবং আমরা প্রবাসী বাংলাদেশিরা

১৫

সহনশীল পাড়া-মহল্লা: ডিপলি রুটেড গার্ডেনস কৃষ্ণাঙ্গ কৃষকদের জন্য বাধা কমাচ্ছে

১৬

বরফের চাদরে নিউইয়র্ক–মিশিগানসহ বহু অঙ্গরাজ্য, গৃহবন্দি কোটি মানুষ

১৭

নীরবে শরীর ধ্বংস করছে ডায়াবেটিস: লক্ষণ বুঝলেই বিপদ এড়ানো সম্ভব

১৮

শীতে বিপর্যয়: যুক্তরাষ্ট্রে তুষারঝড়ে ১১ জনের প্রাণহানি

১৯

নিলামে ইতিহাস: ৫ কোটি ৬৩ লাখ টাকায় বিক্রি ডন ব্র্যাডম্যানের ব্যাগি গ্রিন

২০