১৩ জুলাই ২০২৫, ২:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শিশুদেরও কি স্ট্রোক হতে পারে

আমরা জানি স্ট্রোক সাধারণত বয়স হলে হয়। অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও রক্তে কোলেস্টেরলের সমস্যা—স্ট্রোকের এসব কারণও সাধারণত বেশি বয়সে হয়ে থাকে। কিছু কিছু ক্ষেত্রে শিশুদেরও স্ট্রোক হতে পারে। গবেষণায় দেখা গেছে, প্রতি ১০ লাখ শিশুর মধ্যে ২ দশমিক ৫ থেকে ১৩টি শিশু স্ট্রোকে আক্রান্ত হয়।

 

 

শিশুদের স্ট্রোকের কারণ:

হৃৎপিণ্ডে জন্মগতভাবে ছিদ্র থাকা বা ভালভের সমস্যা থাকলে শিশুদের স্ট্রোক হতে পারে। হৃৎপিণ্ডের যেকোনো জন্মগত ছিদ্র বা ভালভের সমস্যা থাকলে সেখান থেকে রক্তনালির চাকা (থ্রম্বাস) মস্তিষ্কে গিয়ে রক্তনালি আটকে দিয়ে স্ট্রোক হতে পারে।

 

 

মস্তিষ্কের রক্তনালির জন্মগত ত্রুটি থাকলে শিশুরা স্ট্রোক করে। মস্তিষ্কের রক্তনালির জন্মগত কিছু রোগ থাকে যেমন অ্যানিউরিজম, এভিএম অথবা ময়া ময়া রোগ। এসব সমস্যা থাকলে অল্প বয়সেই স্ট্রোক হতে পারে।

 

 

রক্ত জমাট বাঁধার জন্মগত সমস্যা থাকলে শিশুদের স্ট্রোক হতে পারে। এ ক্ষেত্রে রক্তের ঘনত্ব বেড়ে গেলে রক্ত জমাট বাঁধার প্রবণতা বেড়ে যায়। যেমন- সিকেল সেল ডিজিজ।

 

 

আরও বেশ কিছু কারণে শিশুদের স্ট্রোক হতে পারে। এর মধ্যে রয়েছে মস্তিষ্কের ইনফেকশন (মেনিনজাইটিস, এনকেফেলাইটিস), জন্মের সময় মাথায় আঘাত, দীর্ঘ সময় নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি থাকা।

 

 

লক্ষণ ও চিকিৎসা:
স্ট্রোকের লক্ষণ সব বয়সের জন্য একই। হঠাৎ মুখ বাঁকা হয়ে যাওয়া, কথা জড়িয়ে যাওয়া অথবা এক দিকের হাত-পা অবশ হয়ে যাওয়া ইত্যাদি স্ট্রোকের লক্ষণ।

 

 

স্ট্রোকের লক্ষণ দেখা দিলে দ্রুত মাথার সিটি স্ক্যান বা এমআরআই করাতে হবে। হৃৎপিণ্ডের যেকোনো জন্মগত ছিদ্র বা ভালভের সমস্যা নির্ণয়ের জন্য ইসিজি, ইকোকার্ডিওগ্রাম, বুকের এক্স-রে পরীক্ষা করা যেতে পারে। প্রয়োজনীয় ক্ষেত্রে রক্তনালির জন্মগত সমস্যা নির্ণয়ে মস্তিষ্কের এনজিওগ্রাম করার প্রয়োজন হতে পারে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটের ২৩ নম্বর ওয়ার্ডে ঈদ শুভেচ্ছা জানালেন কাউন্সিলর প্রার্থী মারজান হোসেন

ঈদে বাংলাদেশ ভ্রমণে সতর্কবার্তা দিল যুক্তরাষ্ট্র

সেনেগালের শিরোপা বাতিল, চ্যাম্পিয়ন ঘোষণা মরক্কো

বিশ্বব্যাপী সব মার্কিন দূতাবাসে নিরাপত্তা পর্যালোচনার নির্দেশ ওয়াশিংটনের

বড়লেখা পৌরশহরে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

ইউটিউবেই মিলবে বিশ্বকাপের হাইলাইটস, ফিফার সঙ্গে চুক্তি সম্পন্ন

ওয়ারেন অ্যাথলেটিক্স ক্লাব মিশিগান ব্যাডমিন্টন কমিউনিটির জন্য বার্ষিক কমিউনিটি ইফতার আয়োজন করে

গ্রেটার জৈন্তিয়া এসোসিয়েশন অব মিশিগান, এর বিশাল ইফতার মাহফিল – ২৬ অনুষ্ঠিত

মিশিগান বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মিশিগানে বৃহত্তর জৈন্তা এসোসিয়েশনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।

১০

মিশিগানে সংস্কৃতি কর্মীদের নিয়ে রেনেসাঁর ইফতার মাহফিল সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের মিলনমেলা

১১

মৌলভীবাজার এসোসিয়েশনের বার্ষিক ইফতার মাহফিল সম্পন্ন

১২

মিশিগানে সকল ধর্মের সংমিশ্রণে সিটির বাংলাদেশি কাউন্সিলম‍্যানদের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৩

মাঠে গড়াচ্ছে না ফিনালিসিমা, আর্জেন্টিনা-স্পেন ম্যাচ বাতিল

১৪

সৌদি আরবে অবস্থানরত মার্কিনিদের দ্রুত চলে যেতে বলল ওয়াশিংটন

১৫

আমেরিকান রিয়েলটরস ও গ্যারান্টি রেন্ট এর বার্ষিক কমিউনিটি ইফতার অনুষ্ঠিত

১৬

মধ্যপ্রাচ্যে মার্কিন ব্যাংক টার্গেট, প্রতিশোধমূলক হামলা বলছে ইরান

১৭

ভিসা আবেদনকারীদের জন্য জরুরি বার্তা মার্কিন দূতাবাসের

১৮

ইরানের সর্বোচ্চ নেতা ও বিপ্লবী গার্ডের শীর্ষ নেতাদের তথ্য দিলে পুরস্কার দেবে যুক্তরাষ্ট্র

১৯

নতুন সংসদের জন্য ১১ সদস্যের কমিটি ঘোষণা

২০