২৯ মে ২০২৫, ২:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শরীরে একবারে ৯৬টি চামচ আটকে রেকর্ড

অদ্ভুত এক ক্ষমতার অধিকারী ইরানের আবুল ফজল সাবের মোখতারি। যেকোনো বস্তু নিজের শরীরে চামড়ার ওপর আটকে রাখতে পারার দাবি করেন তিনি। এ জন্য তাঁর কোনো আঠার প্রয়োজন পড়ে না। আবুল ফজলের এই দাবি যে একেবারেই ভুয়া নয়, সে প্রমাণ তিনি দিয়েছেন। তাও একবার নয়, তিন-তিনবার।

 

নিয়মিত কঠোর অনুশীলনের মাধ্যমে তিনি নিজের অদ্ভুত এই প্রতিভায় আরও শান দিয়েছেন, আর নিজের রেকর্ড নিজেই ভেঙে চলেছেন। এবার ৯৬টি চামচ একবারে শরীরের সঙ্গে আটকে রেখে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছেন আবুল ফজল সাবের মোখতারি। এ রেকর্ড গড়তে গিয়ে তিনি অবশ্য নিজের রেকর্ডই ভেঙেছেন। প্রথমবার ২০২১ সালে নিজের শরীরে ৮৫টি চামচ আটকে তিনি এই রেকর্ড গড়েছিলেন। তার আগের রেকর্ডটি ছিল ৬৪টি চামচের।

 

২০২৩ সালে নিজের রেকর্ড ভাঙার প্রথম উদ্যোগ নেন এই ইরানি। সেবার তিনি একবারে ৮৮টি চামচ শরীরে আটকাতে পেরেছিলেন। এ বছর জানুয়ারিতে দ্বিতীয়বার তিনি নিজের রেকর্ড ভাঙেন। সম্প্রতি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ তাঁর নতুন রেকর্ডের স্বীকৃতি দিয়েছে। আবুল ফজলের বয়স ৫৪ বছর। তিনি আগের রেকর্ড গড়ার সময় গিনেস ওয়ার্ল্ড কর্তৃপক্ষকে বলেছিলেন, শৈশবে হঠাৎ করেই তিনি নিজের এই প্রতিভার বিষয়টি আবিষ্কার করেন। আবুল ফজলের বিশ্বাস, তিনি নিজের শরীর থেকে শক্তি কোনো বস্তুর ভেতরে সঞ্চার করতে পারেন এবং শরীরের সঙ্গে বস্তুটি আটকে রাখতে পারেন। এভাবেই তাঁর ব্যতিক্রমী এই প্রতিভা কাজ করে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জীবন রক্ষাকারী স্টেথোস্কোপ আবিষ্কারের কাহিনি

যুদ্ধ ও সশস্ত্র সংঘাত পরিবেশের শোষণ প্রতিরোধ

প্রথমবারের মতো উদ্ভিদের শ্বাসপ্রশ্বাস প্রক্রিয়া চোখে দেখলো মানুষ

পাখির ভোজ উৎসব দেখে বিজ্ঞানীদের স্বস্তি

৫৪ বছর পর চাঁদে মানুষ পাঠাচ্ছে নাসা

মানবিক রাষ্ট্রব্যবস্থা ও শান্তির আদর্শ বাস্তবায়নে প্রয়োজন নৈতিকতা, দেশপ্রেম ও সুশাসন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ গণতন্ত্রের অগ্রযাত্রায় নির্বাচন হোক অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ

মার্চে নিউইয়র্ক অলবানি রুটে পূর্ণ ট্রেন সেবা ফিরছে

সাউথ এশিয়ান কালচারাল সেন্টার জমকালো আয়োজনে দুই বছর পূর্তি উদযাপন

বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন (বাপা) সভাপতি প্রিন্স আলম, সাধারণ সম্পাদক জনি

১০

দুর্নীতির দায়ে দুই দেশের নেতাকে লক্ষ্য করে মার্কিন নিষেধাজ্ঞা

১১

নির্বাচন ঘিরে বাংলাদেশে অপতথ্যের বিস্তার, অধিকাংশই ভারত থেকে

১২

মিশিগানের ডেট্রয়েটে বাংলাদেশি কনসুলেট স্থাপনে মার্কিন অনুমোদনের অপেক্ষায়

১৩

এপস্টেইন নথিতে প্রভাবশালী যত ব্যক্তি

১৪

ইরান সংকট: মুক্তি বনাম মালিকানা বদলের অন্তহীন ফাঁদ

১৫

চাঁদে মানব শহর গড়তে ১০ বছরের টাইমলাইন দিলেন ইলন মাস্ক

১৬

নাগরিক অধিকার আন্দোলনের অগ্রদূত মার্টিন লুথার কিং জুনিয়র

১৭

নির্বাচন ছাড়াই যাঁরা আমেরিকার প্রেসিডেন্ট হয়েছিলেন

১৮

কানাডার সব পণ্যে ১০০% শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

১৯

অভিবাসীদের আতঙ্কের নাম এখন গ্রেগরি বোভিনো

২০