৯ ফেব্রুয়ারী ২০২৫, ১০:৪৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

লিঙ্কে ক্লিক ছাড়াই হ্যাকারদের দখলে ফোন, সতর্ক করল হোয়াটসঅ্যাপ

কোনও লিঙ্কে ক্লিক করতে হবে না। কোনও কোড স্ক্যানও করতে হবে না। তা সত্ত্বেও আপনার ফোন চলে যাবে হ্যাকারদের দখলে। এমনই আধুনিক হ্যাকিং সফটঅয়্যার এসেছে বাজারে। জনপ্রিয় মাধ্যম হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের সতর্ক থাকার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। বিশ্বজুড়ে কোটি কোটি হোয়াটসঅ্যাপ ইউজার নজরদারির শিকার হতে পারেন।

 

বার্তা সংস্থা রয়টার্সের বরাতে নিউজ১৮ ডটকম জানিয়েছে, ইতালিসহ অন্তত ২৪টি দেশে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের ওপর একটি স্পাইওয়্যার হামলা হয়েছে। ইতালিতে কমপক্ষে সাতটি ঘটনা নিশ্চিত হওয়ার পর দেশটির সরকার এই বিষয়ে তদন্ত শুরু করেছে। প্রতিবেদনে দাবি করা হয়েছে, এই স্পাইওয়্যারটি ইসরায়েলি নজরদারি সংস্থা প্যারাগন সলিউশনসের তৈরি, যা মূলত সাংবাদিক, মানবাধিকার কর্মী ও সুশীল সমাজের সদস্যদের লক্ষ্যবস্তু করেছে। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো– এই স্পাইওয়্যারটি “জিরো-ক্লিক” হ্যাকিং প্রযুক্তির মাধ্যমে পরিচালিত হয়েছে, যার জন্য ব্যবহারকারীদের কোনো লিঙ্কে ক্লিক করার প্রয়োজন পড়ে না। অর্থাৎ, ব্যবহারকারী কোনো ধরনের লিঙ্কে ক্লিক না করলেও তাদের ফোন হ্যাক হয়ে যেতে পারে।

 

প্যারাগনের তৈরি স্পাইওয়্যার সাধারণত সরকারি সংস্থাগুলোর কাছে বিক্রি করা হয়, যা অপরাধ দমন এবং জাতীয় নিরাপত্তা সুরক্ষার জন্য ব্যবহৃত হয়। তবে হোয়াটসঅ্যাপ স্বীকার করেছে যে, স্পাইওয়্যারে আক্রান্ত ব্যবহারকারীদের ফোন হ্যাক হওয়ার আশঙ্কা রয়েছে। হোয়াটসঅ্যাপের এক কর্মকর্তা, হ্যাকিংয়ের চেষ্টার তথ্য স্বীকার করেছেন। হোয়াটসঅ্যাপের মূল কোম্পানি মেটার একজন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ হ্যাকারদের টার্গেটে পরিণত হয়েছে। ইতালির বেশ কয়েকজনের বিরুদ্ধে স্পাইওয়্যার ব্যবহার করা হয়েছে– এমন প্রতিবেদন পাওয়ার পরে সংস্থাটি ইতালির জাতীয় সাইবার সিকিউরিটি এজেন্সিটিকে সতর্ক করে দেয়।

 

ক্ষতিগ্রস্তদের মধ্যে রয়েছেন ইতালির সুপরিচিত অভিবাসী উদ্ধারকর্মী লুকা কাসারিনি ও অনুসন্ধানী সাংবাদিক ফ্রান্সেস্কো ক্যান্সেলাতো। মেটার কর্মকর্তা নিশ্চিত করেছেন, প্রায় ৯০ জন ব্যবহারকারীকে লক্ষ্য করে হ্যাকিংয়ের চেষ্টা চালানো হয়েছে।ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির কার্যালয় এই ঘটনার নিন্দা জানিয়ে, এটিকে গুরুতর বলে অভিহিত করেছে। এক বিবৃতিতে বলা হয়, দেশটির জাতীয় সাইবারসিকিউরিটি এজেন্সি বিষয়টি তদন্ত করছে।

 

সুত্রঃ আরআই

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘আমেরিকা ২৫০’ উদযাপনে অভিবাসী, কৃষ্ণাঙ্গ ও আদিবাসী জনগোষ্ঠীর অবদানকে স্বীকৃতি

মিশিগানে হবিগঞ্জ সদর সমিতির অভিষেক ও গুণী জন সংবর্ধনা অনুষ্ঠিত

বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি

জলবায়ু দুর্যোগে শিক্ষার সংকট, ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৭ লাখ শিশু

মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া সমাজী

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে বাড়ছে ফি, আবেদনকারীদের গুনতে হবে অতিরিক্ত অর্থ

মিশিগানে ষ্টেট রিপ্রেজেন্টেটিভ প্রার্থী মাহবুব খানের সাথে কমিউনিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগানের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৮ জুন

দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

৫ কোটি ২ লাখ অভিবাসী নিয়ে নতুন চিত্র যুক্তরাষ্ট্রের জনসংখ্যায়

১০

ট্রাম্পের ব্যবহারের জন্য নতুন বিলাসবহুল এয়ার ফোর্স ওয়ান

১১

বিদেশি বংশোদ্ভূত আমেরিকানদের নাগরিকত্ব বাতিলের উদ্যোগ জোরদার

১২

গৃহস্থ ও প্রবীণদের আর্থিক স্বস্তিতে নিউইয়র্কের ২ বিলিয়ন ডলারের উদ্যোগ

১৩

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ

১৪

২৫০ বছর টিকবে কি যুক্তরাষ্ট্র? প্রশ্ন তুলেছেন ৩৮% মার্কিনি

১৫

মিশিগানে সাবেক এমপি ফরিদ চৌধুরী সরণে দোয়া মাহফিল সম্পন্ন

১৬

ফ্রিল্যান্সিংয়ের নামে ফাঁদ প্রতারকের টোপে পড়ে সর্বস্ব খোয়াচ্ছেন তরুণ-তরুণীরা

১৭

প্রথমবারের মতো ভ্যাকসিন তৈরি করল এআই, রোগ প্রতিরোধে নতুন আশা

১৮

চার্জে দিয়ে মোবাইল ফোন ব্যবহার করা কতটা নিরাপদ?

১৯

আদালতের সিদ্ধান্তের পর কেনেডি সেন্টার থেকে বাদ ট্রাম্পের নাম

২০