১৪ অক্টোবর ২০২৩, ৮:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

লন্ডনের রাস্তায় মানুষের ঢল

যুক্তরাজ্যে রাজধানী লন্ডনের রাস্তায় হাজার হাজার মানুষ বিক্ষোভ মিছিল করেছেন। অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের হামলা বন্ধের দাবিতে শনিবার (১৪ অক্টোবর) মধ্য লন্ডনে তারা এ বিক্ষোভ মিছিল করেন। খবর রয়টার্সের।

শনিবার ফিলিস্তিনপন্থি এসব বিক্ষোভকারী শহরের অক্সফোর্ড সার্কাসের কাছে জড়ো হন। এ সময় তারা ফিলিস্তিনি পতাকা ও বিভিন্ন প্ল্যাকার্ড হাতে নিয়ে ‘ফ্রি প্যালেস্টাইন’ স্লোগানে পুরো এলাকা মুখর করে তোলেন। এরপর সেখান থেকে মিছিল নিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সরকারি বাসভবন ও কার্যালয় ডাউনিং স্ট্রিটে যাওয়ার পরিকল্পনা করেছিলেন। এ ছাড়া ইসরায়েলকে সহায়তা করায় তারা যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের সমালোচনা করেছেন।

গাজায় বসবাস করা আত্মীয়স্বজনদের নিয়ে শঙ্কিত জানিয়ে বেলাল স্টিতান নামে ২২ বছর বয়সী এক ছাত্র বলেছেন, গাজার কেউ ভালো নেই। আমার পুরো পরিবার গাজায় বাস করে। তারা কেউ ভালো নেই।

তিনি আরও বলেন, এই পরিস্থিতি পুরো মানবজাতির জন্য অনেক বড় সমস্যা। মনে রাখবেন, আমরাও মানুষ।

এর আগে ‘মার্চ ফর ফিলিস্তিন’ নিয়ে সতর্কতা জারি করেছিল যুক্তরাজ্য পুলিশ। তারা বলেছিল, এই মিছিলে হামাসের প্রতি সমর্থন প্রকাশ করে এমন কিছু কেউ প্রদর্শন করলে তাকে গ্রেপ্তার করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০২৬ বিশ্বকাপ: ৪৮ দলের তালিকা চূড়ান্ত

এপস্টিন নথি ইস্যুতে পাম বন্ডিকে বরখাস্তের পথে ট্রাম্প

মার্কিন ডলারে থাকবে ট্রাম্পের স্বাক্ষর কোনো প্রেসিডেন্ট আগে কি এমনটা করেছেন?

একাত্তরে বাংলাদেশে সংঘটিত গণহত্যার স্বীকৃতি চেয়ে মার্কিন কংগ্রেসে প্রস্তাব

জলবায়ু ক্ষতির তিন দশক ১০ ট্রিলিয়ন ডলারের ক্ষতি করেছে যুক্তরাষ্ট্র

ট্রাম্পবিরোধী আন্দোলনে রাজপথে লাখো মানুষ ‘নো কিংস’ বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র

ন্যাটো থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেওয়ার ইঙ্গিত ট্রাম্প

ফ্লোরিডায় বাংলাদেশ অ্যাসোসিয়েশনের বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী-২০২৬ অনুষ্ঠিত

মিশিগানে কুলাউড়া সামাজিক ও সাংস্কৃতিক সমিতির পিঠা উৎসব ও ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত

কর্নেল ওসমানী যেভাবে মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি হয়ে উঠলেন

১০

ইরান কি আমেরিকার জন্য দ্বিতীয় ভিয়েতনাম

১১

আস্থা, অগ্রযাত্রা ও সম্ভাবনার নতুন দিগন্তে “বাংলা সংবাদ” আটটি সফল বছর পেরিয়ে নবম বর্ষে পদার্পণ

১২

ডানকিন ডোনাটসের ফ্র্যাঞ্চাইজিকে দেড় মিলিয়ন ডলার জরিমানা

১৩

নিউইয়র্কে “হোপ নেভার ডাইস” প্রামাণ্যচিত্রের প্রদর্শনী

১৪

যুক্তরাষ্ট্রজুড়ে প্রচারিত হবে রাজীদ সিজনের ‘কাদিশ’

১৫

নিউইয়র্কে ৩০ লাখের বেশি অভিবাসী সহায়তা কার্যক্রম নিয়ে প্রতিবেদন প্রকাশ

১৬

মার্কিন ফার্স্ট লেডির আমন্ত্রণে ওয়াশিংটনে গ্লোবাল সামিটে ভাষণ দিলেন ডা. জুবাইদা রহমান

১৭

নতুন আইআরএস নিয়মে কর ফেরত পেতে দেরি, অনেকের অর্থ ‘ফ্রিজ’

১৮

যুক্তরাষ্ট্রে আশ্রয়ের অধিকার সীমিত করতে সুপ্রিম কোর্টে ট্রাম্প প্রশাসন

১৯

যুক্তরাষ্ট্রে ট্যাক্স রিফান্ড জালিয়াতি মামলায় ৩ ব্যক্তির কারাদণ্ড

২০