১ অক্টোবর ২০২২, ১১:৪৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

যেসব কারণে বাতিল হয় গ্রিন কার্ডের আবেদন

গ্রিনকার্ড আমেরিকায় অভিবাসীদের কাছে পরিচিত শব্দ। গ্রিনকার্ড পাওয়ার অর্থ বাকি জীবনের জন্য স্থায়ীভাবে বসবাসের অনুমতি দেওয়া।

গ্রিন কার্ডধারীরা আনুষ্ঠানিকভাবে বৈধ স্থায়ী বাসিন্দা (এলপিআর) হিসাবে পরিচিত। ২০১৯-এর হিসাব অনুযায়ী, ১৩.৯ মিলিয়ন গ্রিন কার্ডধারী যেখানে ৯.১ মিলিয়ন মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক হওয়ার যোগ্য। গ্রিনকার্ড পাওয়ার অনেক উপায় রয়েছে, তবে এটি নির্ভর করে ব্যক্তিবিশেষের ওপর। ইউএসসিআইস (আমেরিকার নাগরিকত্ব ও অভিবাসন সার্ভিসের) নিয়ম অনুযায়ী, আবেদনকারীদের অবশ্যই কমপক্ষে ২ টি ফরম পূরণ করতে হবে- একটি অভিবাসীর আবেদন ও একটি গ্রিনকার্ড আবেদন- ফরম আই-৪৮৫।

সরকার প্রতি বছর যেভাবে অভিবাসীদের গ্রিনকার্ড দিয়ে থাকে, তেমনি গ্রিনকার্ডের আবেদন নাকচও করে দেয়। এর পেছনে নানা কারণ রয়েছে। গ্রিনকার্ড আবেদনে ইচ্ছাকৃত অথবা অনিচ্ছাকৃত ভুল হলে অনেক সময় গ্রিনকার্ডের আবেদন নাকচ করা হতে পারে। নির্দিষ্ট এসব কারণ ছাড়াও আরও কিছু কারণ রয়েছে যার কারণে গ্রিনকার্ডের আবেদন বাতিল হয়। তার মধ্যে কয়েকটি হলো-

নিরাপত্তা ঝুঁকি

আমেরিকান কর্তৃপক্ষ যদি মনে করে আপনি সন্ত্রাসী কর্মকান্ড, গুপ্তচরবৃত্তি, মানবতা বিরোধী অপরাধ, যুদ্ধাপরাধ, নাশকতা ইত্যাদির সাথে জড়িত, তাহলে আপনাকে গ্রীন কার্ড দেওয়া থেকে বিরত থাকবে। এরপরেও যদি আপনি গ্রীন কার্ড পান এবং যদি পরে সত্য প্রকাশিত হয় তবে আপনার গ্রীন কার্ড বাতিল হতে পারে। আপনি শাস্তির সম্মুখীন হতে পারেন।

পূর্বে অভিবাসী সম্পর্কিত কোন অপরাধ থাকলে

আপনার যদি পূর্বে অভিবাসন সম্পর্কিত কোন অপরাধ (যেমন- আমেরিকা প্রবেশের অবৈধ চেষ্টা) থাকে তাহলে আপনি কার্ড পাবেন না। এছাড়াও আরো কারণ আছে যেমন অনুমতি ছাড়া সীমান্ত অতিক্রম এবং ভিসার আবেদনে মিথ্যা তথ্য সরবরাহ ইত্যাদি ।

অপরাধমূলক কর্মকান্ডের রেকর্ড থাকলে

আপনি যদি কোন নির্দিষ্ট অপরাধে দোষী সাব্যস্ত হয়ে থাকেন, তাহলে আপনার আবেদন নাকচ হতে পারে। অপরাধ গুলোর মধ্যে আছেন মাদক, পতিতাবৃত্তি, খুন ইত্যাদি। পূর্বে অপরাধমূলক কর্মকাণ্ডের রেকর্ড থাকলে আপনি কিভাবে তা সামলাবেন সেটা অভিবাসন বিশেষজ্ঞের সাথে কথা বলে সমাধানের চেষ্টা করবেন।

কাগজপত্রের সমস্যা

গ্রীন কার্ড করতে যেমন প্রচুর পরিমাণ কাগজপত্র প্রয়োজন তেমনি প্রয়োজন এটা সঠিকভাবে সম্পন্ন করার। এজন্য কাগজপত্রের সমস্ত সমস্যা ঠিক করতে লাইসেন্স প্রাপ্ত অভিবাসন আইনজীবীদের সহায়তা নেওয়া জরুরী।

মেডিকেল রিপোর্ট

গ্রীন কার্ড আবেদনে অবশ্যই আপনাকে মেডিকেল রিপোর্ট সাবমিট করতে হবে। এবং সেটা হতে হবে অনুমোদিত চিকিৎসক দ্বারা তৈরি। কর্তৃপক্ষ যদি মনে করে আপনি জনসাস্থ্যের জন্য ঝুঁকি তাহলে আপনার আবেদন নাকচ হতে পারে।

(ইকবাল ফেরদৌস, প্রেসিডেন্ট, নুর ট্যাক্স এন্ড ইমিগ্রেশন)

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটের ২৩ নম্বর ওয়ার্ডে ঈদ শুভেচ্ছা জানালেন কাউন্সিলর প্রার্থী মারজান হোসেন

ঈদে বাংলাদেশ ভ্রমণে সতর্কবার্তা দিল যুক্তরাষ্ট্র

সেনেগালের শিরোপা বাতিল, চ্যাম্পিয়ন ঘোষণা মরক্কো

বিশ্বব্যাপী সব মার্কিন দূতাবাসে নিরাপত্তা পর্যালোচনার নির্দেশ ওয়াশিংটনের

বড়লেখা পৌরশহরে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

ইউটিউবেই মিলবে বিশ্বকাপের হাইলাইটস, ফিফার সঙ্গে চুক্তি সম্পন্ন

ওয়ারেন অ্যাথলেটিক্স ক্লাব মিশিগান ব্যাডমিন্টন কমিউনিটির জন্য বার্ষিক কমিউনিটি ইফতার আয়োজন করে

গ্রেটার জৈন্তিয়া এসোসিয়েশন অব মিশিগান, এর বিশাল ইফতার মাহফিল – ২৬ অনুষ্ঠিত

মিশিগান বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মিশিগানে বৃহত্তর জৈন্তা এসোসিয়েশনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।

১০

মিশিগানে সংস্কৃতি কর্মীদের নিয়ে রেনেসাঁর ইফতার মাহফিল সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের মিলনমেলা

১১

মৌলভীবাজার এসোসিয়েশনের বার্ষিক ইফতার মাহফিল সম্পন্ন

১২

মিশিগানে সকল ধর্মের সংমিশ্রণে সিটির বাংলাদেশি কাউন্সিলম‍্যানদের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৩

মাঠে গড়াচ্ছে না ফিনালিসিমা, আর্জেন্টিনা-স্পেন ম্যাচ বাতিল

১৪

সৌদি আরবে অবস্থানরত মার্কিনিদের দ্রুত চলে যেতে বলল ওয়াশিংটন

১৫

আমেরিকান রিয়েলটরস ও গ্যারান্টি রেন্ট এর বার্ষিক কমিউনিটি ইফতার অনুষ্ঠিত

১৬

মধ্যপ্রাচ্যে মার্কিন ব্যাংক টার্গেট, প্রতিশোধমূলক হামলা বলছে ইরান

১৭

ভিসা আবেদনকারীদের জন্য জরুরি বার্তা মার্কিন দূতাবাসের

১৮

ইরানের সর্বোচ্চ নেতা ও বিপ্লবী গার্ডের শীর্ষ নেতাদের তথ্য দিলে পুরস্কার দেবে যুক্তরাষ্ট্র

১৯

নতুন সংসদের জন্য ১১ সদস্যের কমিটি ঘোষণা

২০