২১ অক্টোবর ২০২৩, ১০:১৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রে দুর্গাপূজা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস এঞ্জেলেসের একটি মণ্ডপে দুর্গাপূজা। ছবি: ফেসবুক

অশুভ শক্তিকে শোধনের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে হিন্দুসম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা

শুক্রবার (২০ অক্টোবর) সকালে বোধনের মাধ্যমে শক্তি নিয়ে ভক্তদের কাছে এসেছেন দেবী দুর্গা।

চণ্ডী ও মন্ত্রপাঠের মাধ্যমে পূজা, দেবী-দর্শন, দেবীর পায়ে ভক্তদের অঞ্জলি প্রদান, প্রসাদ গ্রহণের মাধ্যমে চলছে পূজার আনুষ্ঠানিকতা।

ভক্তদের কষ্ট দূর করতে এ বছর দেবী দুর্গা এসেছেন ঘোড়ায় চড়ে, আর দশমীর দিন একই বাহনে মর্ত্যলোক ছেড়ে যাবেন।

হিন্দু ধর্ম মতে, যা কিছু দুঃখ-কষ্টের বিষয়, যেমন–বাধাবিঘ্ন, ভয়, দুঃখ-শোক, জ্বালা-যন্ত্রণা এসব থেকে ভক্তকে রক্ষা করেন দেবী দুর্গা। দুঃখের দ্বারা যাকে লাভ করা যায়, তিনিই দুর্গা। দুঃখ দিয়ে মানুষের সহ্যক্ষমতা পরীক্ষা করেন দেবী। অস্থির না হয়ে তাকে ডাকলেই তিনি তার কষ্ট দূর করেন।

দেবী আগমনের ঘণ্টা বাজে মহালয়াতে। বিজয়া দশমী দেবী দুর্গাকে বিদায় জানানোর দিন। আগামী মঙ্গলবার (২৪ অক্টোবর) দশমীর মাধ্যমে বিদায় নেবেন দুর্গা দেবী। এই দিনটি শেষ হয় মহা-আরতির মাধ্যমে। এর মধ্য দিয়ে দুর্গাপূজার সব কার্যক্রম সম্পন্ন হয়।

মিশিগানে দুর্গাপূজা

এ অঙ্গরাজ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশি ও পশ্চিমবঙ্গের হিন্দু ধর্মাবলম্বীদের বিভিন্ন সংগঠনের উদ্যোগে প্রতি বছরের মতো এবারও এখানকার ডেট্রয়েট দুর্গা মন্দির, ওয়ারেনের শিব মন্দিরকালীবাড়ি মন্দির সহ বিভিন্ন মণ্ডপে জাঁকজমকপূর্ণভাবে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।

এ ছাড়া ক্যালিফোর্নিয়ার লস এঞ্জেলেস, নিউইয়র্কের জ্যাকসন হাইটস, ক্যানসাস অঙ্গরাজ্যের ক্যানসাস সিটি, নিউজার্সির আটলান্টিক সিটি, টেক্সাস, ডালাস, ওকলাহোমা, অ্যারিজোনা, ওয়াশিংটনসহ নানা অঙ্গরাজ্যে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটের ২৩ নম্বর ওয়ার্ডে ঈদ শুভেচ্ছা জানালেন কাউন্সিলর প্রার্থী মারজান হোসেন

ঈদে বাংলাদেশ ভ্রমণে সতর্কবার্তা দিল যুক্তরাষ্ট্র

সেনেগালের শিরোপা বাতিল, চ্যাম্পিয়ন ঘোষণা মরক্কো

বিশ্বব্যাপী সব মার্কিন দূতাবাসে নিরাপত্তা পর্যালোচনার নির্দেশ ওয়াশিংটনের

বড়লেখা পৌরশহরে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

ইউটিউবেই মিলবে বিশ্বকাপের হাইলাইটস, ফিফার সঙ্গে চুক্তি সম্পন্ন

ওয়ারেন অ্যাথলেটিক্স ক্লাব মিশিগান ব্যাডমিন্টন কমিউনিটির জন্য বার্ষিক কমিউনিটি ইফতার আয়োজন করে

গ্রেটার জৈন্তিয়া এসোসিয়েশন অব মিশিগান, এর বিশাল ইফতার মাহফিল – ২৬ অনুষ্ঠিত

মিশিগান বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মিশিগানে বৃহত্তর জৈন্তা এসোসিয়েশনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।

১০

মিশিগানে সংস্কৃতি কর্মীদের নিয়ে রেনেসাঁর ইফতার মাহফিল সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের মিলনমেলা

১১

মৌলভীবাজার এসোসিয়েশনের বার্ষিক ইফতার মাহফিল সম্পন্ন

১২

মিশিগানে সকল ধর্মের সংমিশ্রণে সিটির বাংলাদেশি কাউন্সিলম‍্যানদের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৩

মাঠে গড়াচ্ছে না ফিনালিসিমা, আর্জেন্টিনা-স্পেন ম্যাচ বাতিল

১৪

সৌদি আরবে অবস্থানরত মার্কিনিদের দ্রুত চলে যেতে বলল ওয়াশিংটন

১৫

আমেরিকান রিয়েলটরস ও গ্যারান্টি রেন্ট এর বার্ষিক কমিউনিটি ইফতার অনুষ্ঠিত

১৬

মধ্যপ্রাচ্যে মার্কিন ব্যাংক টার্গেট, প্রতিশোধমূলক হামলা বলছে ইরান

১৭

ভিসা আবেদনকারীদের জন্য জরুরি বার্তা মার্কিন দূতাবাসের

১৮

ইরানের সর্বোচ্চ নেতা ও বিপ্লবী গার্ডের শীর্ষ নেতাদের তথ্য দিলে পুরস্কার দেবে যুক্তরাষ্ট্র

১৯

নতুন সংসদের জন্য ১১ সদস্যের কমিটি ঘোষণা

২০