কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের মিশিগানে অনারম্বর পরিবেশে উদযাপিত হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা বার্ষিকী দিবস ।গত রোববার ওয়ারেন সিটির আলিফ রেস্টুরেন্টে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এ্যালামুনাই এসোসিয়েশন অব মিশিগানের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে অংশ নেন মিশিগান অঙ্গরাজ্যের বসবাসরত প্রবাসী সাবেক শিক্ষার্থীরা।
আড্ডা, আনন্দ আর স্মৃতিচারণে অনুষ্ঠানস্থল হয়ে উঠে এক মিলন মেলায় । অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত পরিবেশন করা হয় । এরপর কেক কেটে ও প্রধান অতিথিকে ফুলের তোড়া দিয়ে বিশ্ববিদ্যালয় উৎযাপন দিবসের শুভ সূচনা করেন সাবেক শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে স্বগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ লুৎফর রহমান । সংগঠনের সভাপতি মঈন দীপুর সভাপতিত্বে ও সালাহউদ্দিন মুরাদের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম এ্যালামুনাই ফেডারেশন অব ইউএসএর সভাপতি রাইহানুল ইসলাম চৌধুরি ।
আলোচনা সভায় স্মৃতি চারণ করে বক্তব্য রাখেন, সৈয়দ মঈন দীপু, ডঃ মুতাকাব্বির মাসুদ, শাহ্ খালিস মিনার, আমিনুর রশিদ চৌধুরী, মোহাম্মদ অলিউর রহমান, কাজী এবাদুল ইসলাম, শাহেদুল ইসলাম, মোহাম্মদ রেজাউল করিম, মোহাম্মদ আফতাব। অনুষ্ঠানের শেষ পর্বে প্রদ্যুন্ন চন্দের সঞ্চালনায় কবিতা আবৃত্তি ও সংগীতের মুর্ছনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবসের পরিসমাপ্তি ঘটে।
মন্তব্য করুন