বাংলা সংবাদ, আন্তর্জাতিক ডেস্ক
৮ জানুয়ারী ২০২৬, ৯:৩৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রের জাতিসংঘসহ আন্তর্জাতিক ৬৬টি সংস্থা থেকে সরে যাওয়ার ঘোষণা

জাতিসংঘের সংস্থাসহ বেশ কয়েকটি আন্তর্জাতিক সংস্থা থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল বুধবার তিনি এ ঘোষণা দিয়ে বলেন, ‘এসব সংস্থা যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থের বিপরীতে কাজ করে।’ ট্রাম্প যেসব সংস্থা থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দিয়েছেন, সেগুলোর মধ্যে একটি গুরুত্বপূর্ণ জলবায়ু চুক্তি ও জাতিসংঘের এমন একটি সংস্থা রয়েছে, যেটি লিঙ্গসমতা ও নারীর ক্ষমতায়নের পক্ষে কাজ করে।

 

 

 

যেসব সংস্থা থেকে ট্রাম্প যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, একটি স্মারকে বুধবার সেগুলোর নাম প্রকাশ করা হয়েছে। স্মারকে জাতিসংঘের বাইরের ৩৫টি এবং জাতিসংঘের ৩১টি সংস্থার নাম রয়েছে। জাতিসংঘের সংস্থাগুলোর মধ্যে জাতিসংঘ জলবায়ু পরিবর্তন ফ্রেমওয়ার্ক কনভেনশনও (ইউএনএফসিসিসি) রয়েছে। অনেকেই এই সংস্থাকে ২০১৫ সালে হওয়া প্যারিস জলবায়ু চুক্তির ভিত্তি হিসেবে উল্লেখ করে থাকে। যুক্তরাষ্ট্র গত বছর জাতিসংঘের বার্ষিক আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে অংশগ্রহণ করেনি। তিন দশকের মধ্যে প্রথমবার এমন ঘটনা ঘটেছিল। স্মারকে বলা হয়েছে, ‘জাতিসংঘ সংস্থাগুলোর ক্ষেত্রে প্রত্যাহার করে নেওয়ার অর্থ হলো আইন অনুযায়ী ওই সংস্থাগুলোতে অংশগ্রহণ বা অর্থায়ন বন্ধ করা।’

 

 

যুক্তরাষ্ট্রভিত্তিক পরিবেশবাদী সংগঠন ন্যাচারাল রিসোর্সেস ডিফেন্স কাউন্সিলের প্রেসিডেন্ট ও সিইও মনীশ বাপনা বলেন, ‘যুক্তরাষ্ট্র হবে ইউএনএফসিসিসি থেকে বের হওয়া প্রথম দেশ।’ যুক্তরাষ্ট্র ‘ইউএন উইমেন’ থেকেও বের হয়ে যাবে। জাতিসংঘের এই সংস্থা লিঙ্গসমতা এবং নারীর ক্ষমতায়নের জন্য কাজ করে। জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) থেকেও যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নিয়েছেন ট্রাম্প। ইউএনএফপিএ ১৫০টির বেশি দেশে পরিবার পরিকল্পনা এবং মা ও শিশুস্বাস্থ্য নিয়ে কাজ করে। যুক্তরাষ্ট্র গত বছরই ইউএনএফপিএর তহবিল অনেকটা কমিয়ে দিয়েছে।

 

 

স্মারকে বলা হয়েছে, ‘জাতিসংঘ সংস্থাগুলোর ক্ষেত্রে প্রত্যাহার করে নেওয়ার অর্থ হলো আইন অনুযায়ী ওই সংস্থাগুলোতে যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ বা অর্থায়ন বন্ধ করা।’ ট্রাম্প জাতিসংঘের যেসব সংস্থা থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন, সেগুলোর অধিকাংশের জন্য তহবিল বরাদ্দ আগেই অনেকটা কমিয়ে দিয়েছিলেন তিনি। এখন যুক্তরাষ্ট্রকে পুরোপুরি প্রত্যাহার করে নেওয়ার ঘোষণার বিষয়ে জাতিসংঘ থেকে এখনো কোনো মন্তব্য করা হয়নি। এ বিষয়ে মন্তব্যের জন্য বার্তা সংস্থা রয়টার্স থেকে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের এক মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল; কিন্তু তিনি এখনো মন্তব্যের অনুরোধে সাড়া দেননি।

 

 

ট্রাম্পের এই পদক্ষেপ আন্তর্জাতিক সংস্থা, বিশেষ করে জাতিসংঘের বিভিন্ন সংস্থা নিয়ে তাঁর দীর্ঘদিনের দৃষ্টিভঙ্গির প্রতিফলন। মার্কিন প্রেসিডেন্ট বারবার এসব আন্তর্জাতিক সংস্থার কার্যকারিতা, ব্যয় ও দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁর যুক্তি, এসব সংস্থা প্রায়ই যুক্তরাষ্ট্রের স্বার্থে কাজ করতে ব্যর্থ হয়। এক বছর আগে নিজের দ্বিতীয় মেয়াদ শুরু করার পর থেকেই ট্রাম্প জাতিসংঘের জন্য যুক্তরাষ্ট্রের অর্থায়ন কমানোর চেষ্টা করে যাচ্ছেন। ট্রাম্প জাতিসংঘ মানবাধিকার পরিষদে যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ বন্ধ করেছেন, ফিলিস্তিনি ত্রাণ সংস্থা ইউএনআরডব্লিউএর জন্য বরাদ্দ তহবিলে স্থগিতাদেশ বাড়িয়েছেন এবং জাতিসংঘের সাংস্কৃতিক সংস্থা ইউনেসকো থেকে বেরিয়ে গেছেন।

 

 

মার্কিন প্রেসিডেন্ট বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এবং প্যারিস জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেওয়ার পরিকল্পনা আগেই ঘোষণা করেছিলেন। যুক্তরাষ্ট্রের তালিকাভুক্ত অন্যান্য সংস্থার মধ্যে রয়েছে জাতিসংঘ বাণিজ্য ও উন্নয়ন সম্মেলন (ইউএনসিটিএডি), আন্তর্জাতিক জ্বালানি ফোরাম (আইইএফ), জাতিসংঘ সাধারণ অস্ত্র নিবন্ধন (ইউএনআরসিএ) এবং জাতিসংঘ শান্তি সংস্থাপন কমিশন (ইউএন পিসবিল্ডিং কমিশন)।

 

 

সূত্র: রয়টার্স

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেট্রয়েটে মা গ্রোসারী এন্ড সুপার মার্কেট–এর গ্র্যান্ড ওপেনিং, রমজান উপলক্ষে বিগ সেল

কারাগারে গণতন্ত্রের অংশগ্রহণ: শুরু হলো কারাবন্দীদের ভোটগ্রহণ

মিশিগানে সিলেট-৪ আসনের মনোনীত প্রার্থী আরিফুল হকের সঙ্গে ভার্চুয়াল সভা অনুষ্ঠিত

এপস্টেইন ফাইল: কেন হঠাৎ বিশ্বব্যাপী আলোচনার কেন্দ্রে?

শেষ মুহূর্তে অর্থায়ন মিললেও আংশিকভাবে শাটডাউনে যুক্তরাষ্ট্র সরকার

যাত্রা শুরু করল ‘সারা ব্রাইডাল’, জমকালো আয়োজনে উদ্বোধন

যুক্তরাষ্ট্রে ঘরোয়া ফ্লাইটে রিয়েল আইডি বাধ্যতামূলক, ফেব্রুয়ারি থেকে কার্যকর

যুক্তরাজ্যের চীন চুক্তিকে ‘বিপজ্জনক সিদ্ধান্ত’ বললেন ট্রাম্প

পাকিস্তান ভ্রমণে মার্কিন নাগরিকদের জন্য নতুন নির্দেশনা জারি

জাতিসংঘের বাংলাদেশ স্থায়ী মিশনের ফার্স্ট সেক্রেটারি প্রেস হিসেবে যোগদান করলেন মেধাবী কর্মকর্তা মো: সালাহ উদ্দিন

১০

মার্কিন ভিসানীতিতে পরিবর্তন: সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ভারতীয়রা

১১

কমলগঞ্জে খেলাফত মজলিসের প্রার্থীর পক্ষে নির্বাচনী জনসভা – প্রধান অতিথি মাওলানা মামুনুল হক

১২

মুক্তহাতে দুঃসাহসিক আরোহণ, নতুন রেকর্ড গড়লেন অ্যালেক্স হনল্ড

১৩

কী এই ভিসা বন্ড পাইলট প্রোগ্রাম, কেন চালু হচ্ছে?

১৪

খালেদা জিয়া ও শেখ হাসিনার নামে রাস্তার নামকরণ অনুমোদন ও পরবর্তীতে বাতিল এবং আমরা প্রবাসী বাংলাদেশিরা

১৫

সহনশীল পাড়া-মহল্লা: ডিপলি রুটেড গার্ডেনস কৃষ্ণাঙ্গ কৃষকদের জন্য বাধা কমাচ্ছে

১৬

বরফের চাদরে নিউইয়র্ক–মিশিগানসহ বহু অঙ্গরাজ্য, গৃহবন্দি কোটি মানুষ

১৭

নীরবে শরীর ধ্বংস করছে ডায়াবেটিস: লক্ষণ বুঝলেই বিপদ এড়ানো সম্ভব

১৮

শীতে বিপর্যয়: যুক্তরাষ্ট্রে তুষারঝড়ে ১১ জনের প্রাণহানি

১৯

নিলামে ইতিহাস: ৫ কোটি ৬৩ লাখ টাকায় বিক্রি ডন ব্র্যাডম্যানের ব্যাগি গ্রিন

২০