১৪ জুলাই ২০২২, ৮:১৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

যুক্তরাজ্যে প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে ঋষি সুনাক

পদত্যাগী বরিস জনসনের জায়গায় ব্রিটেনের রক্ষণশীল দলের নেতা কে হবেন তা নিয়ে দলের মধ্যে প্রথম রাউন্ড ভোটগ্রহণ শেষে ছয় প্রার্থীর মধ্যে সবচেয়ে বেশি ভোট পেয়ে এগিয়ে আছেন ঋষি সুনাক।

ক্ষমতাসীন দলের এমপিরা আগামী সপ্তাহ পর্যন্ত নেতা নির্বাচনে ভোট দেবেন। বুধবার (১৩ জুলাই) ছয় প্রার্থীর মধ্যে সবচেয়ে কম ভোট পাওয়া দুই প্রার্থী দলের নেতা ও পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার দৌড় থেকে ছিটকে গেলেন।

পরের রাউন্ডে আরও দুই নেতা দৌড় থেকে ছিটকে যাবেন। চূড়ান্ত পর্বে সবচেয়ে বেশি ভোট পাওয়া দুই প্রার্থীর মধ্যে ভোটাভুটি হবে। সেখানে যিনি জিতবেন, তিনিই ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হবেন।

বুধবারের ভোটাভুটিতে ঋষি সুনাক পেয়েছেন ৮৮ ভোট। দ্বিতীয় স্থানে থাকা বাণিজ্যমন্ত্রী পেনি মরডেন্ট পেয়েছেন ৬৭ ভোট। পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস পেয়েছেন ৫০ ভোট। এছাড়া, জেরেমি হান্ট এবং নাধিম জাহায়ি সবচেয়ে কম ভোট পেয়ে প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ের বাইরে চলে গেছেন।

ঋষি যে শুধু সবচেয়ে বেশি এমপির সমর্থন পেয়েছেন, তাই নয়। দ্বিতীয় স্থানে থাকা মরডেন্টের তুলনায় তিনি ২১ ভোট বেশি পেয়েছেন। জনসনের পর কে প্রধানমন্ত্রী হবেন, তা ঘোষণা হবে ৫ সেপ্টেম্বর।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটের ২৩ নম্বর ওয়ার্ডে ঈদ শুভেচ্ছা জানালেন কাউন্সিলর প্রার্থী মারজান হোসেন

ঈদে বাংলাদেশ ভ্রমণে সতর্কবার্তা দিল যুক্তরাষ্ট্র

সেনেগালের শিরোপা বাতিল, চ্যাম্পিয়ন ঘোষণা মরক্কো

বিশ্বব্যাপী সব মার্কিন দূতাবাসে নিরাপত্তা পর্যালোচনার নির্দেশ ওয়াশিংটনের

বড়লেখা পৌরশহরে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

ইউটিউবেই মিলবে বিশ্বকাপের হাইলাইটস, ফিফার সঙ্গে চুক্তি সম্পন্ন

ওয়ারেন অ্যাথলেটিক্স ক্লাব মিশিগান ব্যাডমিন্টন কমিউনিটির জন্য বার্ষিক কমিউনিটি ইফতার আয়োজন করে

গ্রেটার জৈন্তিয়া এসোসিয়েশন অব মিশিগান, এর বিশাল ইফতার মাহফিল – ২৬ অনুষ্ঠিত

মিশিগান বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মিশিগানে বৃহত্তর জৈন্তা এসোসিয়েশনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।

১০

মিশিগানে সংস্কৃতি কর্মীদের নিয়ে রেনেসাঁর ইফতার মাহফিল সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের মিলনমেলা

১১

মৌলভীবাজার এসোসিয়েশনের বার্ষিক ইফতার মাহফিল সম্পন্ন

১২

মিশিগানে সকল ধর্মের সংমিশ্রণে সিটির বাংলাদেশি কাউন্সিলম‍্যানদের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৩

মাঠে গড়াচ্ছে না ফিনালিসিমা, আর্জেন্টিনা-স্পেন ম্যাচ বাতিল

১৪

সৌদি আরবে অবস্থানরত মার্কিনিদের দ্রুত চলে যেতে বলল ওয়াশিংটন

১৫

আমেরিকান রিয়েলটরস ও গ্যারান্টি রেন্ট এর বার্ষিক কমিউনিটি ইফতার অনুষ্ঠিত

১৬

মধ্যপ্রাচ্যে মার্কিন ব্যাংক টার্গেট, প্রতিশোধমূলক হামলা বলছে ইরান

১৭

ভিসা আবেদনকারীদের জন্য জরুরি বার্তা মার্কিন দূতাবাসের

১৮

ইরানের সর্বোচ্চ নেতা ও বিপ্লবী গার্ডের শীর্ষ নেতাদের তথ্য দিলে পুরস্কার দেবে যুক্তরাষ্ট্র

১৯

নতুন সংসদের জন্য ১১ সদস্যের কমিটি ঘোষণা

২০