লিওনেল মেসির আর্জেন্টিনার জন্য আবারও বিশ্বকাপের স্বপ্নপূরণ হয়নি ফ্রান্সে। পর পর দু বার বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার হাতছানি ছিল ফ্রান্সের সামনে যা সমূলে বিনষ্ট করেছে মেসি বাহিনী।
যার জন্য ক্ষোভে মেসির জার্সি দিয়ে পা মুছে ঘরে প্রবেশের ‘পাপোশ’ বানিয়েছে ফরাসিরা। অথচ বছরখানেক আগের চিত্র ভিন্ন ছিল। ২০২১ সালে লিওনেল মেসি যখন বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দিলেন, তখন তাকে বরণ করে নিতে বিমানবন্দরে হাজার হাজার মানুষের ঢল নেমেছিল। মেসির জন্য পার্কে দেস প্রিন্সেস স্টেডিয়ামের সামনে লাল গালিচা বিছানো হয়েছিল। বিশ্বসেরা তারকার যোগদানের পর পিএসজির জার্সি বিক্রি বেড়ে গিয়েছিল বহুগুণ। মেসির নামাঙ্কিত কিট বিক্রি হয়েছিল ১০ লাখেরও বেশি।
ঠিক বছর খানেক পরই বিশ্বকাপে দলের হারে মেসির ওপর ক্ষোভ ঝেরেছেন ফরাসি সমর্থকরা। ফ্রান্সের এক পানশালায় মেসির জার্সি দিয়ে পাপোশ বানানো হয়েছে। ফুটবল বিষয়ক ওয়েবসাইট ‘ফুটি-হেডলাইনস’-এ প্রকাশিত ছবিতে দেখা যায়, মেসির একটি পিএসজির ৩০ নম্বর জার্সি পানশালার দরজায় বিছানো। তারপাশেই এক বোর্ডে লেখা, ‘পা মুছতে ভুলবেন না।’ সাদা জার্সিটি এতোটাই ময়লা দেখাচ্ছে যে, বোঝা যাচ্ছে এতে অনেকে পা মুছে পানশালায় প্রবেশ করেছেন।
এই দিকে বিশ্বকাপ ফাইনালের প্রথমার্ধে একচেটিয়া আধিপত্য দেখায় আর্জেন্টিনা। লিওনেল মেসি এবং আনহেল ডি মারিয়ার নৈপুণ্যে ২-০ গোলে পিছিয়ে পড়ে ফরাসিরা। দ্বিতীয়ার্ধেও আর্জেন্টাইনদের দাপট অনুমান করছিল দুই দলের ভক্ত-সমর্থকরা।
তবে নির্ধারিত সময়ের শেষ ২০ মিনিটে কিলিয়ান এমবাপ্পের ছন্দে ফের চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন বুনতে থাকে ফরাসি সমর্থকরা। অতিরিক্ত সময়ে লিওনেল মেসির গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। হাল ছাড়েননি এমবাপ্পে। পেনাল্টি আদায় করে নিয়ে ফের ম্যাচে সমতা টানেন এমবাপ্পে।
মন্তব্য করুন