ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের মিশিগানে অনুষ্ঠিত হলো বাঙালির ঐতিহ্যবাহী শীতকালীন পিঠা উৎসব । শনিবার ওয়ারেন সিটির হুবার রোডে রয়েল বেঙ্গল ইন্ডিয়ান কুজিনে এ পিঠা উৎসবের আয়োজন করে।
আনন্দঘন এই পিঠা উৎসব পরিনত হয় প্রবাসীদের এক মিলন মেলায় ।চমৎকার এই আয়োজনে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন । দুপুর ১২ টা থেকে রাত অবধি চলে এই পিঠা উৎসব । ভিন দেশে বসবাসরত বাংলাদেশি অধিবাসী নারীরা ঘরের তৈরি পিঠা নিয়ে উৎসবে অংশ নেন ।
গুড়ের সন্দেশ, নকশি পিঠা,পাঠিসাপটা, দুধপলি, ভাবা পিঠা সহ নানা জাতের, নানা পদের শীতের রসালো পিঠা নিয়ে ভরে উঠে উৎসবের প্রতিটা টেবিল । এ ছাড়াও শীত কালীন জনপ্রিয় পিঠার সাথে ছিলো চটপটি, ফুচকা, সিঙারা সহ কাপড়,গহনা এবং ফারফিউমের স্টল। উৎসবে আগত ক্রেতাদের কাছে সবচেয়ে আকর্ষণীয় ছিল গরম গরম ভাপা পিঠার স্বাদ নেওয়া । ক্রেতারাও প্রবাসের মাটিতে হরেক রকমের সুস্বাদু পিঠা পেয়ে অনেক খুশি ও আনন্দিত ।
আয়োজক জাবেদ খান জানান, অ্যামেরিকায় নতুন প্রজন্মের কাছে দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যের স্বাদ পরিচয় করিয়ে দিতেই এই পিঠা উৎসবের আয়োজন, তিনি বলেন রয়েল বেঙ্গলের আয়োজনে প্রতি বছর তাদের এই পিঠা উৎসবের ধারাবাহিকতা অব্যাহত থাকবে।
মন্তব্য করুন