২৫ মে বিকেল ৫ টায় মেরিন সিটির হাইওয়ে রোডে অবস্থিত উদযাপন কমিটির আহ্বায়ক ও হামট্রামিক সিটির সাবেক কাউন্সিলর সাহেব আহমদ সুমিনের ফার্ম হাউসে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতেই উদযাপন কমিটির সদস্য সচিব মুসা আহমদ চৌধুরী ও উদযাপন কমিটির সকল নেতৃবৃন্দ উপস্থিত সবাইকে পবিত্র ঈদুল আজহার আগাম শুভেচ্ছা সহ উষ্ণ অভিনন্দন জানান।
এতে স্বাগত বক্তব্য রাখেন আগামী ১৬ ও ১৭ পলিশ আমেরিকান কালচারাল সেন্টারে অনুষ্ঠিত উদযাপন কমিটির আহ্বায়ক সাহেব আহমদ সুমিন। আরও বক্তব্য রাখেন কবি ও গীতিকার ইশতিয়াক রুপু, সৈয়দ মঈন দিপু, তারেক জামান, সাবেক কাউন্সিলর মান নাঈম চৌধুরী, সাংবাদিক হরণ কান্তি সেন ও সঞ্জয় দেব, শাম্মু চৌধুরী, জাফর ইকবাল, মুন্নী রহমান ও কামাল পাশা প্রমুখ। এতে গান পরিবেশন করেন সংগীতশিল্পী শমীলা দেব ও মাহমুদুর রহমান লিটু। বক্তারা আগামী বিশ্ব সিলেট সম্মেলনকে সফল ও সুন্দর এবং সার্থক করে তুলতে কমিউনিটির বিভিন্ন পর্যায়ের সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক অঙ্গনের নেতৃবৃন্দের সহযোগিতা ও উপস্থিতি কামনা করেন।

তারা আরও বলেন, এই সম্মেলন সিলেটের ইতিহাস, ঐতিহ্য ও কৃষ্টি-কালচার প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের সকল তরুণ-তরুণীদের জানান দিতে সহযোগিতা করবে বলেও জানান। শেষাংশে উদযাপন কমিটির আহ্বায়ক সাহেব আহমদ সুমিন সকলের সরব উপস্থিতিতে মতবিনিময় সভা সফল ও সুন্দর হয়েছে জেনে উপস্থিত সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এবং আগামীতে সবাইকে একতাবদ্ধ হয়ে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। এতে মিশিগানের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দসহ উদযাপন কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং বিভিন্ন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন, শেষাংশে সবাইকে রাতের ডিনারের ব্যবস্থা করা হয়।
মন্তব্য করুন