পশ্চিম মিশিগানের ওয়ালমার্টের স্টোরে বোমা হামলার হুমকি দিয়ে কর্তৃপক্ষকে স্টোরটি খালি করার জন্য এক ব্যক্তি ফোন করেছেন।
বৃহস্পতিবারের (জুলাই ৬) এ ঘটনায় মিশিগান স্টেট পুলিশ সন্দেহভাজন ওই ব্যক্তির সন্ধান চালিয়ে যাচ্ছে।
ডেট্রয়েট নিউজ এর এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে।
এদিকে পুলিশ জানিয়েছে, বোমা শনাক্তকারী ক্যানাইন ইউনিট ওয়ালমার্টের স্টোরে তল্লাশি চালিয়ে কোনো বিস্ফোরক ডিভাইস খুঁজে পায়নি।
ব্যারি কাউন্টিতে অবস্থিত ওয়ালমার্টের স্টোরে হুমকির প্রতিক্রিয়া জানাতে মিশিগান পুলিশের এক কর্মকর্তা জানান, একজন অজ্ঞাত ব্যক্তি সরাসরি স্টোরে ফোন করে বোমার হুমকি দেয়।
মিশিগান নিয়ে আরও পড়তে এখানে ক্লিক করুন
মন্তব্য করুন